মূল বিষয়বস্তুতে যানThe Generation Today
 
The Generation Today
সর্বশেষশিক্ষাউচ্চশিক্ষাপরীক্ষাভর্তিচাকরিস্কলারশিপতারুণ্যপ্রযুক্তিখেলাবিনোদনলাইফস্টাইলভিডিওবাংলাদেশআন্তর্জাতিকশিক্ষাপ্রশাসনঅর্থনীতিপ্রবাসনির্বাচনশিক্ষা আন্দোলনআইন-আদালতনারী ও শিশুঅপরাধপরিবেশ ও জলবায়ুভ্রমণ-পর্যটনপুরস্কার-সম্মাননাউদ্ভাবন আবিষ্কারস্বাস্থ্য ও চিকিৎসাব্যক্তিত্বসাহিত্য-সংস্কৃতিসাক্ষাৎকারবিচিত্র খবরসম্পাদকীয়বইমেলাফ্যাক্টচেকপ্রিয় বইমতামতশিক্ষাব্যবস্থা
সর্বশেষ
শিক্ষা
উচ্চশিক্ষা
The Generation Today
সর্বশেষশিক্ষাউচ্চশিক্ষাপরীক্ষাভর্তিচাকরিস্কলারশিপতারুণ্যপ্রযুক্তিখেলাবিনোদন
The Generation Today
হোমপেজসর্বশেষরাজনীতিঅর্থনীতিআইন-আদালতবিনোদনলাইফস্টাইলমতামত
সর্বশেষ
সরকাররাজনীতিসংসদসারা দেশরাজধানীজেলাঅপরাধদুর্ঘটনাআইন-আদালতকৃষি ও খাদ্যপানি-বিদ্যুৎ-জ্বালানি
বিদ্যুৎ ও জ্বালানি
মধ্যপ্রাচ্যএশিয়াইউরোপআমেরিকাআফ্রিকাঅন্যান্য
ব্যাংক ও আর্থিকশিল্পবাণিজ্যবিশ্ববাণিজ্যবাজারউদ্যোক্তাবাজেটঅন্যান্য
ফ্রিল্যান্সিংপ্রশিক্ষণএআইগ্যাজেটবিজ্ঞানটিপসঅন্যান্য
ফুটবলক্রিকেটবিপিএলআইপিএলঅন্যান্য
খবরস্নাতকস্নাতকোত্তরপ্রফেশনাল প্রোগ্রামএমফিল-পিএইচডিক্যাম্পাস
খবরদেশিবিদেশিপ্রস্তুতি ও পরামর্শফলাফল
সারা দেশআন্দোলনখেলাআন্তর্জাতিকজীবনের গল্পবিজয়গাথাঐতিহ্যঐতিহাসিক স্থানসাক্ষাৎকারঅন্যান্য
নির্বাচনপ্রবাসসাক্ষাৎকারসাফল্যসংস্কৃতিসাহিত্যবইমেলাশিক্ষা আন্দোলনপরিবেশ ও জলবায়ুলাইফস্টাইলস্বাস্থ্য ও চিকিৎসাধর্মউদ্ভাবন আবিষ্কারব্যক্তিত্বপুরস্কার-সম্মাননাভ্রমণ-পর্যটনবিচিত্র/অফবিটশিক্ষক-কর্মচারী আন্দোলন
সম্পাদকীয়
মতামত
প্রতিযোগিতাবিতর্ককুইজঅলিম্পিয়াডসাফল্যউৎসব-পার্বণ
বিনোদন
আইন-আদালত
নারী ও শিশু
দরকারি তথ্যপরীক্ষার সময়সূচিভর্তি পরীক্ষাবোর্ড পরীক্ষাঅ্যাকাডেমিক পরীক্ষাপ্রস্তুতি ও পরামর্শমডেল টেস্টপ্রশ্ন সমাধানফলাফল
খবরমতামত
শিক্ষা মন্ত্রণালয়প্রাথমিক ও গণশিক্ষাশিক্ষা বোর্ডএনটিআরসিএইউজিসিপিএসসিঅন্যান্য
বিচিত্র খবর
ফ্যাক্টচেক
ব্যাংক-বিমা
দরকারি তথ্যস্কুলকলেজবিশ্ববিদ্যালয়অন্যান্য
স্বাস্থ্য

বিশ্বের সবচেয়ে বড় হামের প্রাদুর্ভাব বাংলাদেশে: রয়টার্স

জ

জিটি ডেস্ক

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৩ PM

ইতিহাসের সবচেয়ে ভয়াবহ হামের প্রাদুর্ভাব মোকাবিলা করছে বাংলাদেশ
ইতিহাসের সবচেয়ে ভয়াবহ হামের প্রাদুর্ভাব মোকাবিলা করছে বাংলাদেশ|ছবি: সংগৃহীত

একসময় সাফল্যের দ্বারপ্রান্তে পৌঁছালেও বর্তমানে ইতিহাসের সবচেয়ে ভয়াবহ হামের প্রাদুর্ভাব মোকাবিলা করছে বাংলাদেশ। খবর রয়টার্সের।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে তিনজনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে। সংক্রামক ভাইরাসজনিত এই রোগ ও এর উপসর্গে এ তিনজনসহ মৃত্যুর সংখ্যা এক হাজার ছাড়িয়েছে। একই সময়ে ৬৯ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।

নিশ্চিত হামে ১০০ জন এবং হামের উপসর্গ নিয়ে ৯০২ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে রেকর্ড ১ হাজার ২ জনের মৃত্যু হয়েছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে বলা হয়, মঙ্গলবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ঢাকা বিভাগে একজন এবং ময়মনসিংহ বিভাগে দুজন মারা গেছেন।

যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের (সিডিসি) তালিকা অনুযায়ী, বর্তমানে বিশ্বে সবচেয়ে বড় হামের প্রাদুর্ভাব চলছে বাংলাদেশে।

আরও পড়ুন: ঢাকা উত্তর-দক্ষিণে প্রার্থী পরিবর্তনের পথে এনসিপি

বিশেষজ্ঞদের মতে, গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের সময় সৃষ্ট রাজনৈতিক অস্থিরতায় নিয়মিত টিকাদান কর্মসূচি মারাত্মকভাবে ব্যাহত হয়। অন্তর্বর্তী সরকারের নীতি পরিবর্তন, পরিদর্শনের অভাব এবং ক্রয়সংক্রান্ত সমস্যার কারণে টিকার ঘাটতি তৈরি হয়।

স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন সংসদে জানান, ২০২৪ সালে টিকাদান কর্মসূচি স্থগিত হওয়া এবং পরের বছর দেশব্যাপী হাম-রুবেলা ক্যাম্পেইন বাতিল হওয়ায় শিশুরা ঝুঁকিতে পড়ে। বিশেষ করে ৯ মাসের কম বয়সী শিশু, যাদের নিয়মিত টিকা দেওয়ার বয়স হয়নি, তারা বেশি সংক্রমিত হচ্ছে। প্রথম দিকে আক্রান্তদের প্রায় ৮০ শতাংশই ছিল পাঁচ বছরের কম বয়সী।

মহামারী বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মাহমুদুর রহমান জানান, বাংলাদেশের ইতিহাসে হামে এত শিশু মৃত্যুর ঘটনা নজিরবিহীন। এটি অত্যন্ত করুণ এক পরিস্থিতি। টিকাদানের ঘাটতি পূরণ ও সচেতনতা বাড়ানোই এখন প্রধান অগ্রাধিকার।

হামের পাশাপাশি ডেঙ্গুর উচ্চ সংক্রমণ দেশের স্বাস্থ্যসেবা খাতকে চূড়ান্ত সংকটে ফেলেছে। এ বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৫ হাজারেরও বেশি মানুষ।

আরও পড়ুন: প্রাথমিক বিদ্যালয়ে সাড়ে ৩৪ হাজার প্রধান শিক্ষক নিয়োগে পিএসসির সঙ্গে আলোচনা চলছে: প্রতিমন্ত্রী

রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. নন্দ দুলাল সাহা জানান, ১ হাজার ৩৫০ শয্যার হাসপাতালে এখন ২ হাজার ৩৫০ জনের বেশি রোগী চিকিৎসাধীন। হাম রোগীদের জন্য ৬০টি শয্যা থাকলেও অনেককে মেঝেতেই চিকিৎসা নিতে হচ্ছে। শিশু স্যালাইনের তীব্র সংকট পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। ভুক্তভোগী পরিবারগুলো হাসপাতাল ঘুরে সিট না পেয়ে এবং সঠিক তথ্যের অভাবে চরম ভোগান্তিতে পড়ছেন।

গত এপ্রিলে শুরু হওয়া জরুরি টিকাদান অভিযানে ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী ১৯ দশমিক ৭ মিলিয়নের বেশি শিশুকে হাম-রুবেলার টিকা দেওয়া হয়েছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, প্রাদুর্ভাব থামাতে নিয়মিত টিকাদান ও ক্যাচ-আপ ক্যাম্পেইন আরও জোরদার করা জরুরি। ডেঙ্গু ও হামের মতো প্রতিরোধযোগ্য রোগের জোড়া ধাক্কা বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার নাজুক রূপকে উন্মোচিত করেছে।

ট্যাগ:ইতিহাসের সবচেয়ে ভয়াবহ হামের প্রাদুর্ভাব মোকাবিলা করছে বাংলাদেশহামহামে মৃত্যুস্বাস্থ্যশিশুশিশু মৃত্যু

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!