হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

জিটি রিপোর্ট

প্রকাশ:

হাম ও উপসর্গ নিয়ে মারা গেল ৭ শিশু
হাম ও উপসর্গ নিয়ে মারা গেল ৭ শিশু|ছবি: সংগৃহীত

হাম ও এর উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার (৮ মে) সকাল ৮টা পর্যন্ত সময়ে এসব মৃত্যুর ঘটনা ঘটে। এর মধ্যে ৬ জন হামের উপসর্গ নিয়ে এবং একজন নিশ্চিত হামে মারা গেছে। একই সময়ে ২৮২ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে এবং ১ হাজার ২১২ জনের মধ্যে উপসর্গ দেখা গেছে।

শুক্রবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তথ্যমতে, গত একদিনে মারা যাওয়া শিশুদের মধ্যে ৩ জন সিলেট বিভাগের এবং ২ জন সুনামগঞ্জ জেলার বাসিন্দা।

আরও পড়ুন: ক্যান্সার আক্রান্ত রোগীর পেছনে ব্যয় সবচেয়ে বেশি

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত ৫৪ দিনে মোট ৩৪৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ২৮৫ জন উপসর্গ নিয়ে এবং ৫৮ জন নিশ্চিত হামে মারা গেছে। একই সময়ে হামের উপসর্গ পাওয়া গেছে ৪৬ হাজার ৭১০ জনের শরীরে এবং নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ৬ হাজার ৪৯০ জনের মধ্যে।

তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম সন্দেহে মোট ৩২ হাজার ৮৬২ জন শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে ২৯ হাজার ১৫২ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!