হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

জিটি রিপোর্ট

প্রকাশ:

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে।
গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে।|ছবি: সংগৃহীত

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে ৮৬ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে এবং সন্দেহজনক রোগী হিসেবে শনাক্ত হয়েছে ৯৪২ জন। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও এর উপসর্গে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২১৩ জনে।

শনিবার (১৮ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন: সরকার ১৮০ দিনের কর্মসূচির আলোকে কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে উদ্যোগ নিয়েছে: প্রধানমন্ত্রী 

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট ৩ হাজার ২৭৮ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে। একই সময়ে সন্দেহজনক রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২২ হাজার ৪০৯ জনে।

এ ছাড়া একই সময়ের মধ্যে সন্দেহজনক ১৪ হাজার ৫২২ জন হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছিলেন, যাদের মধ্যে ১১ হাজার ৭৫১ জন চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

আরও পড়ুন: জুলাই সনদের প্রত্যেকটি অক্ষর আমরা বাস্তবায়ন করব: প্রধানমন্ত্রী

এই সময়ে নিশ্চিত হাম আক্রান্ত হয়ে ৩৫ শিশুর মৃত্যু হয়েছে এবং সন্দেহজনক হামে মারা গেছে আরও ১৭৮ জন।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!