হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ৭০২

জিটি রিপোর্ট

প্রকাশ:

গত ২৪ ঘণ্টায় নতুন করে ৯৭৬ জনের শরীরে হাম ও এর উপসর্গ পাওয়া গেছে
গত ২৪ ঘণ্টায় নতুন করে ৯৭৬ জনের শরীরে হাম ও এর উপসর্গ পাওয়া গেছে|ছবি: সংগৃহীত

সারা দেশে গত ২৪ ঘণ্টায় (শুক্রবার ২৬ জুন সকাল ৮টা পর্যন্ত) হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারা দেশে হাম ও উপসর্গে মারা গেছে ৭০২ জন।

স্বাস্থ্য অধিদফতরের হাম বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৯৭৬ জনের শরীরে হাম ও এর উপসর্গ পাওয়া গেছে। এর মধ্যে হাম শনাক্ত হয়েছে ১০৭ জনের। ৮৬৯ জনের মধ্যে রোগটির উপসর্গ দেখা গেছে।

আরও পড়ুন: হামের উপসর্গে ৬ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ১ হাজার ৪৫৯

স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, ১৫ মার্চ থেকে শুক্রবার পর্যন্ত মোট ৯৭ হাজার ৫২২ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। সেই সঙ্গে এই সময়ে মোট ১১ হাজার ৫৪৯ জনের হাম শনাক্ত হয়।

স্বাস্থ্য অধিদফতরের প্রতিবেদন অনুযায়ী, ১৫ মার্চ থেকে শুক্রবার পর্যন্ত সারা দেশে হাম ও এর উপসর্গ নিয়ে মোট ৮১ হাজার ২৮৩ জন হাসপাতালে ভর্তি হয়। তাদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ৭৭ হাজার ৬১৩ জন।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!