বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে হাইকমিশনার প্রণয় ভার্মা দিলেন যে বার্তা

ডেস্ক রিপোর্ট

প্রকাশ:

ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা
ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা|ছবি: সংগৃহীত

ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা আশা প্রকাশ করে বলেছেন, এবারের ঈদুল ফিতর বাংলাদেশ-ভারত বন্ধুত্বপূর্ণ সম্পর্কের নতুন ধারা উন্মোচন করবে।

শনিবার (২১ মার্চ) রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে কূটনৈতিকদের ঈদ শুভেচ্ছা বিনিময় শেষে তিনি এ আশা প্রকাশ করেন।

প্রণয় ভার্মা বলেন, ঈদ এমনই একটা উৎসব যেখানে আমাদের সবাইকে কাছে নিয়ে আসে। এ উৎসব সবাইকে কাছে আসার সেতুবন্ধন তৈরি করে। আমি আশা করি, এ ঈদ ভারত ও বাংলাদেশের বন্ধুত্বের নতুন ধারা উন্মোচন করবে। আমাদের মানুষদের মধ্যে সংযোগ আরও বৃদ্ধি করবে।

ভারতীয় হাইকমিশনারের পাশাপাশি যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিসেন্টসেন, যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক, সৌদি আরবের রাষ্ট্রদূত আবদুল্লাহ জাফর এইচ বিন আবিয়া, চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন, পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দারসহ বিভিন্ন দেশের কূটনীতিকরা প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!