দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের কারণ জানতে সৌদিকে চিঠি

জ

জিটি রিপোর্ট

প্রকাশ:

বাংলাদেশ কনস্যুলেট
বাংলাদেশ কনস্যুলেট|ছবি: সংগৃহীত

মক্কায় মসজিদের ভেতরে অনৈতিক কাজের অভিযোগে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের যে খবর সৌদি কর্তৃপক্ষ দিয়েছে, সে বিষয়ে বাংলাদেশ মিশনকে আগে জানানো হয়নি। গণমাধ্যমে খবর প্রকাশের পর অভিযুক্তদের বিরুদ্ধে আনা অভিযোগ, মামলা ও আদালতের রায়ের বিস্তারিত তথ্য চেয়ে সৌদি কর্তৃপক্ষকে চিঠি দিয়েছে জেদ্দার বাংলাদেশ কনস্যুলেট।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) জেদ্দার পররাষ্ট্র দপ্তরে এ চিঠি পাঠানোর তথ্য জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয় ও জেদ্দা কনস্যুলেটের কর্মকর্তারা।

আরও পড়ুন: গুপ্তচরবৃত্তির অভিযোগে রাশিয়ায় জাপানি সাংবাদিক গ্রেপ্তার

জেদ্দা কনস্যুলেটের এক কর্মকর্তা বলেন, গণমাধ্যমে যে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের কথা বলা হচ্ছে, তাদের বিচারপ্রক্রিয়া বা মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে কোনো কূটনৈতিক পত্র বা তথ্য দূতাবাসকে জানানো হয়নি।

মক্কায় একটি মসজিদের ভেতরে অনৈতিক কাজের অভিযোগে গত বুধবার নজরুল ইসলাম আবদুল বাসির ও সিথি আক্তার নামের দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করার তথ্য দিয়েছে সৌদি গণমাধ্যম।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!