মূল বিষয়বস্তুতে যানThe Generation Today
 
The Generation Today
সর্বশেষশিক্ষাউচ্চশিক্ষাপরীক্ষাভর্তিচাকরিস্কলারশিপতারুণ্যপ্রযুক্তিখেলাবিনোদনলাইফস্টাইলভিডিওবাংলাদেশআন্তর্জাতিকশিক্ষাপ্রশাসনঅর্থনীতিপ্রবাসনির্বাচনশিক্ষা আন্দোলনআইন-আদালতনারী ও শিশুঅপরাধপরিবেশ ও জলবায়ুভ্রমণ-পর্যটনপুরস্কার-সম্মাননাউদ্ভাবন আবিষ্কারস্বাস্থ্য ও চিকিৎসাব্যক্তিত্বসাহিত্য-সংস্কৃতিসাক্ষাৎকারবিচিত্র খবরসম্পাদকীয়বইমেলাফ্যাক্টচেকপ্রিয় বইমতামতশিক্ষাব্যবস্থা
সর্বশেষ
শিক্ষা
উচ্চশিক্ষা
The Generation Today
সর্বশেষশিক্ষাউচ্চশিক্ষাপরীক্ষাভর্তিচাকরিস্কলারশিপতারুণ্যপ্রযুক্তিখেলাবিনোদন
The Generation Today
হোমপেজসর্বশেষরাজনীতিঅর্থনীতিআইন-আদালতবিনোদনলাইফস্টাইলমতামত
সর্বশেষ
সরকাররাজনীতিসংসদসারা দেশরাজধানীজেলাঅপরাধদুর্ঘটনাআইন-আদালতকৃষি ও খাদ্যপানি-বিদ্যুৎ-জ্বালানি
বিদ্যুৎ ও জ্বালানি
মধ্যপ্রাচ্যএশিয়াইউরোপআমেরিকাআফ্রিকাঅন্যান্য
ব্যাংক ও আর্থিকশিল্পবাণিজ্যবিশ্ববাণিজ্যবাজারউদ্যোক্তাবাজেটঅন্যান্য
ফ্রিল্যান্সিংপ্রশিক্ষণএআইগ্যাজেটবিজ্ঞানটিপসঅন্যান্য
ফুটবলক্রিকেটবিপিএলআইপিএলঅন্যান্য
খবরস্নাতকস্নাতকোত্তরপ্রফেশনাল প্রোগ্রামএমফিল-পিএইচডিক্যাম্পাস
খবরদেশিবিদেশিপ্রস্তুতি ও পরামর্শফলাফল
সারা দেশআন্দোলনখেলাআন্তর্জাতিকজীবনের গল্পবিজয়গাথাঐতিহ্যঐতিহাসিক স্থানসাক্ষাৎকারঅন্যান্য
নির্বাচনপ্রবাসসাক্ষাৎকারসাফল্যসংস্কৃতিসাহিত্যবইমেলাশিক্ষা আন্দোলনপরিবেশ ও জলবায়ুলাইফস্টাইলস্বাস্থ্য ও চিকিৎসাধর্মউদ্ভাবন আবিষ্কারব্যক্তিত্বপুরস্কার-সম্মাননাভ্রমণ-পর্যটনবিচিত্র/অফবিটশিক্ষক-কর্মচারী আন্দোলন
সম্পাদকীয়
মতামত
প্রতিযোগিতাবিতর্ককুইজঅলিম্পিয়াডসাফল্যউৎসব-পার্বণ
বিনোদন
আইন-আদালত
নারী ও শিশু
দরকারি তথ্যপরীক্ষার সময়সূচিভর্তি পরীক্ষাবোর্ড পরীক্ষাঅ্যাকাডেমিক পরীক্ষাপ্রস্তুতি ও পরামর্শমডেল টেস্টপ্রশ্ন সমাধানফলাফল
খবরমতামত
শিক্ষা মন্ত্রণালয়প্রাথমিক ও গণশিক্ষাশিক্ষা বোর্ডএনটিআরসিএইউজিসিপিএসসিঅন্যান্য
বিচিত্র খবর
ফ্যাক্টচেক
ব্যাংক-বিমা
দরকারি তথ্যস্কুলকলেজবিশ্ববিদ্যালয়অন্যান্য
আন্তর্জাতিক

গুপ্তচরবৃত্তির অভিযোগে রাশিয়ায় জাপানি সাংবাদিক গ্রেপ্তার

জ

জিটি ডেস্ক

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬, ১২:০২ AM

জাপানি সাংবাদিককে গ্রেপ্তার করেছে রাশিয়া
জাপানি সাংবাদিককে গ্রেপ্তার করেছে রাশিয়া|ছবি: সংগৃহীত

গুপ্তচরবৃত্তির সন্দেহে এক জাপানি সাংবাদিককে গ্রেপ্তার করেছে রাশিয়ার কর্তৃপক্ষ। মস্কোর অভিযোগ, জাপানের হয়ে রাশিয়ার প্রতিরক্ষা সক্ষমতাসংক্রান্ত তথ্য সংগ্রহ করছিলেন ওই সাংবাদিক। খবর বিবিসির।

গ্রেপ্তার হওয়া সাংবাদিকের নাম ইউকি ইমাই। তিনি জাপানের হোক্কাইডো শিমবুন সংবাদপত্রে কাজ করেন। রাশিয়ার সুদূর পূর্বাঞ্চলীয় সাখালিন এলাকায় তাঁকে আটক করা হয়। গ্রেপ্তারের এক দিন পরই তাঁর রাশিয়া ছাড়ার কথা ছিল। রুশ সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, পরে তাঁকে মস্কোয় নিয়ে যাওয়া হয়। সেখানে একটি আদালত বিচার শুরুর আগে তাঁকে কারাগারে রাখার নির্দেশ দিয়েছেন।

জাপান জানিয়েছে, ইমাইয়ের গ্রেপ্তারের বিষয়ে বিস্তারিত তথ্য জানার চেষ্টা করছে তারা। তবে এখন পর্যন্ত তাঁর সঙ্গে যোগাযোগ করতে পারেনি টোকিও।

গত আগস্টে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিতর্কিত কুরিল দ্বীপপুঞ্জ সফরের পর দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে। দ্বীপপুঞ্জটি রাশিয়া ও জাপান উভয় দেশই নিজেদের ভূখণ্ড বলে দাবি করে।

আরও পড়ুন: রিয়াদ বিমানবন্দরে হুথিদের মিসাইল হামলায় বাংলাদেশিসহ নিহত ১২

রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসের প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির কর্তৃপক্ষের অভিযোগ, ইমাই ‘জাপানের জাতীয় গোয়েন্দা সংস্থার নির্দেশে’ কুরিল দ্বীপপুঞ্জে রাশিয়ার বিশেষ সামরিক অভিযানের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিষয়ে তথ্য সংগ্রহ করছিলেন।

জাপানের উত্তরাঞ্চলীয় হোক্কাইডো দ্বীপ ও রাশিয়ার কামচাটকা উপদ্বীপের মাঝখানে অবস্থিত কুরিল দ্বীপপুঞ্জ। বর্তমানে দ্বীপপুঞ্জটি রাশিয়ার নিয়ন্ত্রণে থাকলেও এর দক্ষিণের চারটি দ্বীপের মালিকানা দাবি করে জাপান। দেশটি ওই অঞ্চলকে ‘নর্দার্ন টেরিটরিজ’ নামে অভিহিত করে।

রাশিয়ার নিরাপত্তা সংস্থা এফএসবি প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, কালো পোশাক পরা মুখোশধারী তিন ব্যক্তি একটি হোটেলকক্ষে ঢুকে এক ব্যক্তিকে হাতকড়া পরাচ্ছেন। পরে তাঁকে একটি বিমানে তুলে নিয়ে যাওয়া হয়। ভিডিওর শেষ অংশে মস্কোর একটি আদালতে ওই ব্যক্তিকে খাঁচার মতো কাঠামোর মধ্যে দেখা যায়। তবে তাঁকে কখন গ্রেপ্তার করা হয়েছে বা কবে আদালতে শুনানি অনুষ্ঠিত হয়েছে, তা ভিডিওতে উল্লেখ করা হয়নি।

রুশ সংবাদ সংস্থা ইন্টারফ্যাক্স জানিয়েছে, বিচার শুরুর আগে ১২ ডিসেম্বর পর্যন্ত ইমাইকে কারাগারে থাকতে হবে। রাশিয়ায় গুপ্তচরবৃত্তির দায়ে দোষী সাব্যস্ত হলে তাঁর সর্বোচ্চ ২০ বছরের কারাদণ্ড হতে পারে।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা মঙ্গলবার এক বিবৃতিতে বলেন, ‘বিদেশি সাংবাদিক হিসেবে রাশিয়ায় কর্মরত সংবাদদাতাদের ব্যবহার করে আমাদের দেশের নিরাপত্তা ক্ষুণ্ন করার উদ্দেশ্যে তথ্য সংগ্রহের টোকিওর প্রচেষ্টা দুঃখজনক।’

আরও পড়ুন: রিয়াদ বিমানবন্দরে ফের হামলা, যাত্রী টার্মিনালে আগুন

তিনি আরও বলেন, ‘আজকের ঘটনাটি যে বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়, তা উল্লেখ না করে পারছি না।’ তবে একই ধরনের কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে—এমন অন্য কোনো সাংবাদিক বা সংবাদমাধ্যমের নাম তিনি উল্লেখ করেননি।

জাপান এ গ্রেপ্তারের বিষয়ে বিস্তারিত কোনো মন্তব্য করেনি। দেশটির প্রধান মন্ত্রিপরিষদ সচিব মিনোরু কিহারা এক সংবাদ সম্মেলনে বলেন, গ্রেপ্তারের ঘোষণা দেওয়ার আগে জাপান এ বিষয়ে কিছু জানত না। এখন পর্যন্ত আটক সাংবাদিকের সঙ্গেও যোগাযোগ করা সম্ভব হয়নি।

ট্যাগ:রাশিয়ারাশিয়ার প্রেসিডেন্টরাশিয়া স্কলারশিপরাশিয়া-ইউক্রেনজাপান

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!