ইরান কেবল একটি প্রণালির জন্য বিশ্ব অর্থনীতিকে জিম্মি করে রাখতে পারে না বলে মন্তব্য করেছেন যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ইভেট কুপার।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ইভেট কুপারসহ জি-৭ দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা ফ্রান্সে বৈঠকে বসছেন, যেখানে ইরানের বিরুদ্ধে যুদ্ধই প্রধান আলোচ্য বিষয় হবে বলে আশা করা হচ্ছে।
আরও পড়ুন: ইরানের জ্বালানি স্থাপনায় হামলা ১০ দিনের জন্য স্থগিত করলেন ট্রাম্প
সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে কুপার এই সংঘাতের “দ্রুত সমাধানের” আহ্বান জানান এবং হরমুজ প্রণালি সংকুচিত করে “বৈশ্বিক অর্থনীতিকে জিম্মি করে রাখার” জন্য ইরানকে দায়ী করেন।
“আমরা খুব স্পষ্টভাবে বলতে চাই যে, এই সংঘাতের একটি দ্রুত সমাধান প্রয়োজন যা আঞ্চলিক স্থিতিশীলতা ফিরিয়ে আনবে,” কুপার বলেছেন।
আরও পড়ুন: যে ৫ শর্তে যুদ্ধ বন্ধ করতে রাজি ইরান
প্রণালিতে ইরানের সৃষ্ট বিশৃঙ্খলার কথা উল্লেখ করে তিনি আরও বলেন, ‘সত্যি বলতে, যে প্রণালিটি আন্তর্জাতিক নৌপথ এবং নৌচলাচলের স্বাধীনতার সঙ্গে জড়িত, তার কারণে ইরান কেবল একটি প্রণালির জন্য বিশ্ব অর্থনীতিকে জিম্মি করে রাখতে পারে না।’

