ইরানে হামলায় যুক্তরাষ্ট্রকে ঘাঁটি ব্যবহারের অনুমতি দিল যুক্তরাজ্য

ডেস্ক রিপোর্ট

প্রকাশ:

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প|ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রকে নিজেদের সামরিক ঘাঁটি ব্যবহার করে ইরানের বিভিন্ন স্থাপনায় হামলা চালানোর অনুমতি দিয়েছে যুক্তরাজ্য। হরমুজ প্রণালি এলাকায় ইরানের সামরিক স্থাপনায় হামলা চালানোর জন্য এই অনুমতি দেওয়া হয়েছে।

শুক্রবার (২০ মার্চ) মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেয় যুক্তরাজ্য। বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে, ডাউনিং স্ট্রিট মার্কিন বাহিনীকে ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি দিয়েছিল শুধু সেসব অভিযানের জন্য, যেগুলো ইরানের ক্ষেপণাস্ত্র হামলা প্রতিরোধ করে ব্রিটিশ স্বার্থ বা নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করত। তবে শুক্রবার মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যুক্তরাষ্ট্র এখন এসব ঘাঁটি ব্যবহার করে হরমুজ প্রণালি এলাকায় জাহাজ লক্ষ্য করে ইরানে চালানো হামলার সক্ষমতা ধ্বংসে প্রতিরক্ষামূলক অভিযান চালাতে পারবে।

তবে যুক্তরাজ্য সরাসরি এসব হামলায় অংশ নেবে না বলেও জানানো হয়েছে। ডাউনিং স্ট্রিটের পক্ষ থেকে বলা হয়েছে, ‘এই সংঘাত মোকাবিলায় যুক্তরাজ্যের নীতিগত অবস্থান অপরিবর্তিত রয়েছে।’

দেশটির একজন মুখপাত্র জানান, মন্ত্রীরা একমত হয়েছেন যে, মার্কিন বাহিনী ‘প্রতিরক্ষামূলক অভিযানের’ অংশ হিসেবে এমন সক্ষমতাগুলোকে লক্ষ্যবস্তু করতে পারবে, যেগুলো হরমুজ প্রণালি এলাকায় জাহাজে হামলার জন্য ব্যবহার করা হচ্ছে। তবে তারা সংঘাতের দ্রুত অবসান এবং জরুরি ভিত্তিতে উত্তেজনা প্রশমনের প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!