ইসলামাবাদে ইরান-মার্কিন আলোচনা শুরু

জিটি ডেস্ক

প্রকাশ:

পাকিস্তানের ইসলামাবাদে চলছে ইরান-মার্কিন শান্তি আলোচনা
পাকিস্তানের ইসলামাবাদে চলছে ইরান-মার্কিন শান্তি আলোচনা |ছবি: সংগৃহীত

ইরান ও ইসরায়েলি বাহিনীর মধ্যে টানা ৪০ দিনের যুদ্ধের পর যুদ্ধবিরতি চলাকালে পাকিস্তানের মধ্যস্থতায় ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনা শুরু হয়েছে।

শনিবার (১১ এপ্রিল) বিকেলে ইসলামাবাদে এ আলোচনার আনুষ্ঠানিক সূচনা হয়।

ইরানের তাসনিম নিউজ জানিয়েছে, বর্তমানে নিবিড় আলোচনা চলছে। বৈরুত থেকে দক্ষিণ লেবানন পর্যন্ত জায়নিস্ট (ইসরায়েল) শাসনের হামলা সীমিত হওয়া, যাকে যুদ্ধবিরতি বাস্তবায়নের পথে একটি অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে এবং ইরানের জব্দ করা সম্পদ ছেড়ে দেওয়ার বিষয়ে মার্কিন পক্ষ রাজি হওয়ায় এ বৈঠক হচ্ছে।

আরও পড়ুন: রণতরি প্রস্তুত আছে, আলোচনা ব্যর্থ হলে ফের হামলা: ট্রাম্প

এসব বিষয়ে আরও নিখুঁত ও কৌশলগত আলোচনার প্রয়োজন দেখা দেওয়ায় এগুলো চূড়ান্ত করতে ইসলামাবাদে এ আলোচনার সিদ্ধান্ত নেওয়া হয়।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!