জোরপূর্বক শ্রমের অভিযোগে ৬০ দেশের পণ্যে ট্রাম্পের নতুন শুল্ক

জিটি ডেস্ক

প্রকাশ:

৬০টি দেশের পণ্যের ওপর নতুন শুল্ক আরোপ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
৬০টি দেশের পণ্যের ওপর নতুন শুল্ক আরোপ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প|ছবি: সংগৃহীত

জোরপূর্বক শ্রমে উৎপাদিত পণ্যের আমদানি নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগে ৬০টি দেশের পণ্যের ওপর নতুন শুল্ক আরোপ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার ঘোষিত এ শুল্কের হার ১০ থেকে ১২ দশমিক ৫ শতাংশ পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।

শুক্রবার মধ্যরাত ১২টা ১ মিনিটে ট্রাম্প প্রশাসনের আরোপ করা অস্থায়ী বৈশ্বিক শুল্কের মেয়াদ শেষ হওয়ার পর নতুন শুল্ক কার্যকর হবে। যুক্তরাষ্ট্রের দাবি, যেসব দেশ জোরপূর্বক শ্রমে তৈরি পণ্যের আমদানি ঠেকাতে পর্যাপ্ত ব্যবস্থা নেয়নি, তাদের লক্ষ্য করেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

হোয়াইট হাউস জানিয়েছে, নতুন শুল্কের আওতায় থাকা দেশগুলো যুক্তরাষ্ট্রের মোট আমদানির প্রায় ৯৯ শতাংশের সঙ্গে সম্পৃক্ত। ১৯৭৪ সালের ট্রেড অ্যাক্টের সেকশন ৩০১-এর আওতায় এ শুল্ক আরোপ করা হয়েছে। এ ধারায় অন্যায্য, অযৌক্তিক বা বৈষম্যমূলক বাণিজ্যিক কার্যক্রমের বিরুদ্ধে প্রেসিডেন্ট আমদানি শুল্ক বা অন্যান্য বাণিজ্যিক নিষেধাজ্ঞা আরোপ করতে পারেন।

আরও পড়ুন: সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, শুরু সাংবিধানিক প্রক্রিয়া

এর আগে ট্রাম্প প্রশাসন জরুরি ক্ষমতা ব্যবহার করে বিশ্বের প্রায় সব দেশের পণ্যের ওপর অতিরিক্ত শুল্ক আরোপ করেছিল। তবে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট রায় দেন, ১৯৭৭ সালের ইন্টারন্যাশনাল ইমার্জেন্সি ইকোনমিক পাওয়ার্স অ্যাক্ট (আইইইপিএ) ব্যবহার করে প্রেসিডেন্টের এমন শুল্ক আরোপের ক্ষমতা নেই। ওই রায়ের পর প্রশাসনকে আমদানিকারকদের কাছ থেকে আদায় করা শুল্ক ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু করতে হয়।

পরে ট্রাম্প ১৯৭৪ সালের ট্রেড অ্যাক্টের সেকশন ১২২-এর আওতায় ১০ শতাংশ বৈশ্বিক শুল্ক আরোপ করেন। তবে ওই ধারায় সর্বোচ্চ ১৫০ দিন পর্যন্ত শুল্ক কার্যকর রাখা যায়, যার মেয়াদ শুক্রবার শেষ হচ্ছে।

নতুন শুল্ক ঘোষণার আগে ট্রাম্প প্রশাসনের এক কর্মকর্তা জানান, কয়েকটি দেশ জোরপূর্বক শ্রম প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেওয়ায় তাদের ওপর আরোপিত শুল্ক কমানো হয়েছে। উদাহরণ হিসেবে তিনি ভারতের কথা উল্লেখ করে বলেন, দেশটির পণ্যের ওপর প্রস্তাবিত ১২ দশমিক ৫ শতাংশ শুল্ক কমিয়ে ১০ শতাংশ করা হয়েছে।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!