যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্তে নিহত ৮

জিটি ডেস্ক

প্রকাশ:

দুর্গম সামরিক রাডারকেন্দ্রের কাছে চার্টার বিমানটি বিধ্বস্ত হয়
দুর্গম সামরিক রাডারকেন্দ্রের কাছে চার্টার বিমানটি বিধ্বস্ত হয়|ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যের পশ্চিমাঞ্চলের একটি দুর্গম সামরিক রাডারকেন্দ্রের কাছে চার্টার বিমান বিধ্বস্ত হয়ে বিমানের আট আরোহী নিহত হয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার বেলা সোয়া ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

মার্কিন বার্তা সংস্থা এপি জানিয়েছে, আলাস্কার কেপ নিউএনহাম লং রেঞ্জ রাডার কেন্দ্রের বিমানবন্দরে অবতরণের সময় বিমানটি বিধ্বস্ত হয়। বিমানবন্দরটির অবস্থান আলাস্কার সবচেয়ে বড় শহর অ্যাঙ্কোরেজ থেকে প্রায় ৭২৫ কিলোমিটার দূরে। বিমানটি অ্যাঙ্কোরেজ থেকে যাত্রা শুরু করেছিল।

আরও পড়ুন: রাষ্ট্রপতির শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

যুক্তরাষ্ট্রের জাতীয় পরিবহন নিরাপত্তা বোর্ডের (এনটিএসবি) আলাসকা অঞ্চলের প্রধান ক্লিন্ট জনসন জানান, দুর্ঘটনার সময় বিমানটিতে ছয়জন যাত্রী ও দুজন পাইলট ছিলেন।

দুর্ঘটনাকবলিত বিমানটি সেসনা ৪৪১ মডেলের বলে শনাক্ত করা হয়েছে। অ্যাঙ্কোরেজভিত্তিক চার্টার বিমান সংস্থা সিকিউরিটি অ্যাভিয়েশন বিমানটি পরিচালনা করত।

বিমান দুর্ঘটনার ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন আলাস্কার সিনেটর লিসা মুরকোভস্কি। দুর্গম অঞ্চলে সেবা দেওয়া চার্টার কোম্পানিটির নাম উল্লেখ করে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি বলেন, তিনি সিকিউরিটি অ্যাভিয়েশনের বিমানে চড়ে আলাস্কার বিভিন্ন প্রান্তে বহুবার ভ্রমণ করেছেন এবং প্রতিষ্ঠানটির অনেক অভিজ্ঞ পাইলটের সঙ্গে তার সাক্ষাৎ হয়েছে।

তিনি জানান, ইউএস কোস্ট গার্ড, এনটিএসবি, আলাস্কা স্টেট ট্রুপার্স এবং রেসকিউ কোঅর্ডিনেশন সেন্টারসহ বেশ কয়েকটি সংস্থা দুর্ঘটনার পর উদ্ধারকাজে এগিয়ে এসেছে।

আরও পড়ুন: ‘গোলাপি বাস’ নিয়ে সাদিয়া আয়মানের বার্তা, ‘সফল নারীদের মেনে নিতে পারি না’

আলাস্কান নর্থ আমেরিকান এরোস্পেস ডিফেন্স কমান্ড অঞ্চল ও একাদশ এয়ার ফোর্সের কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল রবার্ট ডেভিস বলেন, বিমানে থাকা যাত্রীরা কঠিন পরিবেশে গুরুত্বপূর্ণ মিশন বাস্তবায়নে নিয়োজিত নিবেদিতপ্রাণ পেশাদার কর্মকর্তা ছিলেন।

আলাস্কার আকাশসীমায় চলাচলকারী বিমানের ওপর নজর রাখা ওই রাডারকেন্দ্রে দুর্ঘটনাকবলিত ব্যক্তিরা নির্দিষ্টভাবে কী কাজ করছিলেন, তা আলাস্কান কমান্ডের বিবৃতি থেকে তাৎক্ষণিকভাবে স্পষ্ট হয়নি।

ডেভিস বলেন, এটি তাদের সামরিক পরিবার এবং যাদের তারা সেবা দেন, সেই জনগোষ্ঠীর জন্য এক হৃদয়বিদারক ক্ষতি। যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ার ফোর্সেস রিজিওনাল সাপোর্ট সেন্টার এই রাডারকেন্দ্রটি পরিচালনা ও তদারকি করে থাকে। [সূত্র: এপি]

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!