মূল বিষয়বস্তুতে যানThe Generation Today
 
The Generation Today
সর্বশেষবাংলাদেশশিক্ষাউচ্চশিক্ষাশিক্ষাপ্রশাসনপরীক্ষাভর্তিচাকরিস্কলারশিপপ্রযুক্তিখেলাবিনোদনভিডিওআন্তর্জাতিকঅর্থনীতিতারুণ্যপ্রবাসনির্বাচনশিক্ষা আন্দোলনআইন-আদালতনারী ও শিশুঅপরাধপরিবেশ ও জলবায়ুভ্রমণ-পর্যটনপুরস্কার-সম্মাননাউদ্ভাবন আবিষ্কারস্বাস্থ্য ও চিকিৎসালাইফস্টাইলব্যক্তিত্বসাহিত্য-সংস্কৃতিসাক্ষাৎকারবিচিত্র খবরসম্পাদকীয়বইমেলাফ্যাক্টচেকপ্রিয় বইমতামতশিক্ষাব্যবস্থা
সর্বশেষ
বাংলাদেশ
শিক্ষা
The Generation Today
সর্বশেষবাংলাদেশশিক্ষাউচ্চশিক্ষাশিক্ষাপ্রশাসনপরীক্ষাভর্তিচাকরিস্কলারশিপপ্রযুক্তিখেলা
The Generation Today
হোমপেজসর্বশেষরাজনীতিঅর্থনীতিআইন-আদালতবিনোদনলাইফস্টাইলমতামত
সর্বশেষ
সরকাররাজনীতিসংসদসারা দেশরাজধানীজেলাঅপরাধদুর্ঘটনাআইন-আদালতকৃষি ও খাদ্যপানি-বিদ্যুৎ-জ্বালানি
রাজনীতি
মধ্যপ্রাচ্যএশিয়াইউরোপআমেরিকাআফ্রিকাঅন্যান্য
ব্যাংক ও আর্থিকশিল্পবাণিজ্যবিশ্ববাণিজ্যবাজারউদ্যোক্তাবাজেটঅন্যান্য
ফ্রিল্যান্সিংপ্রশিক্ষণএআইগ্যাজেটবিজ্ঞানটিপসঅন্যান্য
ফুটবলক্রিকেটবিপিএলআইপিএলঅন্যান্য
খবরস্নাতকস্নাতকোত্তরএমফিলপিএইচডিপ্রফেশনাল প্রোগ্রামক্যাম্পাস
খবরসরকারিবেসরকারিবাহিনীব্যাংক ও আর্থিকশিক্ষাপ্রতিষ্ঠানএনজিওমেডিকেল-ফার্মাসিবিদেশে চাকরিপ্রস্তুতি ও পরামর্শপরীক্ষার সময়সূচিসাক্ষাৎকারফলাফল
খবরদেশিবিদেশিইন্টার্নশিপপ্রস্তুতি ও পরামর্শফলাফল
সারা দেশআন্দোলনখেলাআন্তর্জাতিকজীবনের গল্পবিজয়গাথাঐতিহ্যঐতিহাসিক স্থানসাক্ষাৎকারঅন্যান্য
সাক্ষাৎকারসাফল্যসাহিত্যসংস্কৃতিবইমেলাপরিবেশ ও জলবায়ুলাইফস্টাইলস্বাস্থ্য ও চিকিৎসাউদ্ভাবন আবিষ্কারব্যক্তিত্বপুরস্কার-সম্মাননাভ্রমণ-পর্যটনবিচিত্র/অফবিটশিক্ষক-কর্মচারী আন্দোলন
নির্বাচন
প্রবাস
সম্পাদকীয়
মতামত
প্রতিযোগিতাবিতর্ককুইজঅলিম্পিয়াডসাফল্যউৎসব-পার্বণ
বিনোদন
শিক্ষা আন্দোলন
ধর্ম
আইন-আদালত
নারী ও শিশু
দরকারি তথ্যপরীক্ষার সময়সূচিভর্তি পরীক্ষাবোর্ড পরীক্ষাঅ্যাকাডেমিক পরীক্ষাপ্রস্তুতি ও পরামর্শমডেল টেস্টপ্রশ্ন সমাধানফলাফল
খবরমতামত
শিক্ষা মন্ত্রণালয়প্রাথমিক ও গণশিক্ষাশিক্ষা বোর্ডএনটিআরসিএইউজিসিপিএসসিঅন্যান্য
বিচিত্র খবর
ফ্যাক্টচেক
ব্যাংক-বিমা
দরকারি তথ্যস্কুলকলেজবিশ্ববিদ্যালয়অন্যান্য
আন্তর্জাতিক

খালি চেয়ারে গাউন-টুপি, আবেগঘন সমাবর্তনে স্মরণ লিমন-বৃষ্টিকে

জ

জিটি রিপোর্ট

প্রকাশ: ০৯ মে ২০২৬, ১১:৪৪ AM

সমাবর্তন অনুষ্ঠানে লিমন ও বৃষ্টির জন্য নির্ধারিত দুটি চেয়ার
সমাবর্তন অনুষ্ঠানে লিমন ও বৃষ্টির জন্য নির্ধারিত দুটি চেয়ার|ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে নিহত দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টিকে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি দিয়েছে ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ)। শুক্রবার (৮ মে) অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়টির বসন্তকালীন সমাবর্তনে তাদের স্মরণে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

সমাবর্তন অনুষ্ঠানে লিমন ও বৃষ্টির জন্য নির্ধারিত দুটি চেয়ার খালি রাখা হয়। চেয়ার দুটিতে তাদের অ্যাকাডেমিক গাউন ও টুপি সাজিয়ে রাখা হয়েছিল। এ সময় সহপাঠী, শিক্ষক ও উপস্থিত অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন।

আরও পড়ুন: ফ্লোরিডায় নিহত বৃষ্টির জানাজা আজ বিকেলে

অনুষ্ঠানে মিয়ামির বাংলাদেশ কনস্যুলেটের একজন প্রতিনিধি তাদের পরিবারের পক্ষে মরণোত্তর ডিগ্রি গ্রহণ করেন।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, ‘স্প্রিং ২০২৬’ সমাবর্তনে প্রায় ৮ হাজার শিক্ষার্থীর সঙ্গে লিমন ও বৃষ্টিকেও ডিগ্রি প্রদান করা হয়েছে। এ বছর ডক্টরাল ডিগ্রিধারী ৩৯৩ জনের তালিকায় তাদের নাম অন্তর্ভুক্ত করা হয়।

ডক্টরাল ডিগ্রি প্রদানের মূল অনুষ্ঠান শুরুর আগে তাদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে নির্ধারিত রেগালিয়ায় সজ্জিত দুটি খালি চেয়ার মঞ্চের সামনে রাখা হয়।

বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত ভিডিওতে দেখা যায়, লিমন ও বৃষ্টির স্মৃতিচারণ করতে গিয়ে অনেক সহপাঠী ও শিক্ষক আবেগে ভেঙে পড়েন। তাদের দীর্ঘ শিক্ষা ও গবেষণা জীবনের স্বীকৃতি হিসেবেই বিশ্ববিদ্যালয় এই সম্মাননা প্রদান করেছে।

আরও পড়ুন: লিমন–বৃষ্টিকে মরণোত্তর ডক্টরেট দেবে ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা

প্রসঙ্গত, জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টি গত ১৬ এপ্রিল থেকে নিখোঁজ ছিলেন। পরে ফ্লোরিডার টাম্পা এলাকা থেকে তাদের দেহাবশেষ উদ্ধার করা হয়। এ ঘটনায় ২৬ বছর বয়সী হিশাম আবুগারবিয়েহকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে পরিকল্পিত হত্যার দুটি অভিযোগ আনা হয়েছে।

ট্যাগ:ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডামরণোত্তর ডক্টরেট ডিগ্রিযুক্তরাষ্ট্রে নিহতসমাবর্তনপিএইচডি শিক্ষার্থী

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!