রাতেই ইরানে ভয়াবহ হামলা করা হবে: ট্রাম্প

জিটি ডেস্ক

প্রকাশ:

ন্যাটো সম্মেলনে ইরানের বর্তমান শাসনব্যবস্থারও কঠোর সমালোচনা করেন ট্রাম্প
ন্যাটো সম্মেলনে ইরানের বর্তমান শাসনব্যবস্থারও কঠোর সমালোচনা করেন ট্রাম্প|ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্রের বাহিনী ‘আজ রাতেই’ ইরানে কঠোর হামলা চালাবে। বুধবার (৮ জুলাই) দেওয়া এ সতর্কবার্তার কয়েক ঘণ্টা আগে তুরস্কের রাজধানী আঙ্কারায় ন্যাটো শীর্ষ সম্মেলনে তিনি দাবি করেন, ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার যুদ্ধবিরতি কার্যত শেষ হয়ে গেছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকের আগে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘আজ রাতেই আমরা তাদের ওপর কঠোর আঘাত হানব।’

আরও পড়ুন: পাকিস্তানে বিমান বিধ্বস্তের শঙ্কা, যোগাযোগ বিচ্ছিন্ন

তিনি আরও অভিযোগ করেন, ‘তারা প্রতিদিনই চুক্তি লঙ্ঘন করছে।’

এর আগে বাহরাইন ও কুয়েতে অবস্থিত ৮৫টি মার্কিন-সংশ্লিষ্ট সামরিক স্থাপনায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঘটনার পর ট্রাম্প ইরানের সঙ্গে কার্যত যুদ্ধবিরতি শেষ হওয়ার ঘোষণা দেন।

ন্যাটো সম্মেলনে ইরানের বর্তমান শাসনব্যবস্থারও কঠোর সমালোচনা করে ট্রাম্প বলেন, তিনি আর ইরানের বর্তমান নেতৃত্বের সঙ্গে কোনো ধরনের সম্পর্ক রাখতে চান না।

এ সময় তিনি ইরানের শাসকগোষ্ঠী সম্পর্কে আরও কয়েকটি কঠোর মন্তব্য করেন।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!