সৌদি আরবে গ্রেপ্তার ১৫ হাজার অভিবাসী

জিটি ডেস্ক

প্রকাশ:

সৌদি আরবে গ্রেপ্তার ১৫ হাজার অভিবাসী
ছবি: সংগৃহীত

সৌদি আরবে গত এক সপ্তাহে আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে দেশজুড়ে যৌথ অভিযানে ১৪ হাজার ৯৭০ জন অভিবাসীকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

রবিবার (২৬ জুলাই) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

মন্ত্রণালয় জানায়, গ্রেপ্তার হওয়াদের মধ্যে আবাসন আইন লঙ্ঘনের দায়ে ৭ হাজার ৪৩৭ জন, সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের দায়ে ৩ হাজার ৯৯১ জন এবং শ্রম আইন লঙ্ঘনের দায়ে ৩ হাজার ৫৪২ জন রয়েছেন। এছাড়া অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের চেষ্টার সময় আরও ১ হাজার ৬২৬ জনকে আটক করা হয়েছে।

আটক ব্যক্তিদের মধ্যে ৬২ শতাংশ ইথিওপিয়ার, ৩৭ শতাংশ ইয়েমেনের এবং ১ শতাংশ অন্যান্য দেশের নাগরিক। একই সময়ে অবৈধভাবে দেশ ছাড়ার চেষ্টার অভিযোগে আরও ৩৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

আরও পড়ুনঃ বিশ্বকাপ থেকে আর্জেন্টিনাকে নিষিদ্ধ করতে প্রায় ২.৫ কোটি মানুষের পিটিশনে স্বাক্ষর

আবাসন ও কর্মসংস্থান-সংক্রান্ত আইন লঙ্ঘনকারীদের পরিবহন ও আশ্রয় দেওয়ার অভিযোগে সৌদিতে বসবাসরত ১৮ জনকেও গ্রেপ্তার করা হয়েছে।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, একই সময়ে ১৩ হাজার ২৫১ জনকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। এছাড়া ১৭ হাজার ৭৪৭ জনকে ভ্রমণ নথি সংগ্রহের জন্য নিজ নিজ কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে এবং ৬ হাজার ১১৩ জনকে দেশত্যাগের আগে ভ্রমণের চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।

বর্তমানে ২৮ হাজার ৫৫৭ জন পুরুষ ও ১ হাজার ৯৮৯ জন নারীসহ মোট ৩০ হাজার ৫৪৬ জনের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!