সৌদি আরবের একটি সোফা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে ১৭ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে বাংলাদেশের নওগাঁর আত্রাই উপজেলার সাত যুবক রয়েছেন বলে জানা গেছে। এ ঘটনায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
রবিবার (৯ আগস্ট) রাতে এ তথ্য জানিয়েছেন নওগাঁর জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ সাইফুল ইসলাম। তিনি জানান, সৌদি আরবের একটি সোফা তৈরির কারখানায় আগুনে পুড়ে নওগাঁর আত্রাই উপজেলার সাতজনের মৃত্যু হয়েছে।
আরও পড়ুন: সালমান শাহ হত্যা মামলায় ডন কারাগারে
নিহতরা উপজেলার বিভিন্ন গ্রাম থেকে সৌদি আরবে গিয়ে ওই সোফা তৈরির কারখানায় কাজ করছিলেন।
আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান বলেন, এ ঘটনায় উপজেলার গন্ডগোহালী গ্রামের চারজন, বিষা গ্রামের দুজন এবং পারকাসুন্দা গ্রামের একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

