বাংলাদেশ পুলিশ জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি সারা দেশে ‘ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি)’ পদে কর্মী নিয়োগে ৮ অক্টোবর প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ১৩ অক্টোবর সকাল ১০টা থেকে শুরু হয়ে চলবে ৩০ অক্টোবর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ পুলিশ;
পদের নাম: ট্রেইনি রিক্রুট কনস্টেবল;
পদসংখ্যা: নির্ধারিত নয়;
চাকরির ধরন: পূর্ণকালীন (স্থায়ী);
বেতন: ২১,৪০০-৫১,৯০০ টাকা (গ্রেড-১৭);
আরও পড়ুন: অফিসার ক্যাডেট নিয়োগ দেবে বাংলাদেশ বিমান বাহিনী, আবেদন এইচএসসি পাসেই
অন্যান্য সুযোগ-সুবিধা: সরকারি বিধিমালা অনুযায়ী প্রাপ্য হবেন;
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;
প্রার্থীর বয়স: ১৮-২০ বছরের মধ্যে হতে হবে (৩০ অক্টোবর ২০২৬ তারিখে);
আরও পড়ুন: বিমান বাংলাদেশ এয়ারলাইনসে ২৩৪ পদে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন ২০ অক্টোবর পর্যন্ত
আবেদনের যোগ্যতা—
*এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;
*সিজিপিএ ন্যূনতম ২.৫ থাকতে হবে;
আবেদন যেভাবে—
আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন;
আবেদন ফি—
টেলিটক প্রিপেইড নম্বর থেকে আবেদন ফি বাবদ ৬৫ টাকা জমা দিতে হবে;
আবেদনের শেষ সময়: আগামী ৩০ অক্টোবর ২০২৬, রাত ১১টা ৫৯ মিনিট;
আবেদনের যোগ্যতা, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। অথবা, নিচের বিজ্ঞপ্তি দেখুন—
সূত্র: বাংলাদেশ পুলিশের অফিশিয়াল ওয়েসাইট

