জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পোশাক প্রস্তুতকারক ও বিপণনে দেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান আড়ং। প্রতিষ্ঠানটি ‘সেলস অ্যাসোসিয়েট’ পদে ৫০০ কর্মী নিয়োগে ২০ সেপ্টেম্বর প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ২০ সেপ্টেম্বর থেকেই শুরু হয়েছে—চলবে ২০ অক্টোবর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: আড়ং;
পদের নাম: সেলস অ্যাসোসিয়েট;
পদসংখ্যা: ৫০০টি;
চাকরির ধরন: পূর্ণকালীন;
বেতন: ১০,০০০-১২,০০০ টাকা;
আরও পড়ুন: মীনা বাজারে ১৫ ক্যাশিয়ার নিয়োগে বিজ্ঞপ্তি, আবেদন ৩০ সেপ্টেম্বর পর্যন্ত
অন্যান্য সুযোগ-সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন;
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;
প্রার্থীর বয়স: ১৮-৩২ বছরের মধ্যে হতে হবে;
কর্মস্থল: ঢাকার সাভার, রাজশাহী, চট্টগ্রাম, কক্সবাজার, খুলনা, বরিশাল, রংপুর, দিনাজপুর, ফরিদপুর, যশোর (যশোর সদর), কুষ্টিয়া, বগুড়া, কুমিল্লা, নোয়াখালী, ফেনী;
আবেদনের যোগ্যতা—
*এইচএসসি বা সমমানের পরীক্ষায় পাস হতে হবে;
*ন্যূনতম ১ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে;
আবেদন যেভাবে—
আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন;
আবেদনের শেষ তারিখ: আগামী ২০ অক্টোবর ২০২৬;
কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
সূত্র: বিডিজবস ডটকম

