ইসলামী বিশ্ববিদ্যালয় শিক্ষক নিয়োগ দেবে ১৩ বিভাগে, পদ ২০, আবেদন ৮ জুন পর্যন্ত

জিটি ডেস্ক

প্রকাশ:

১৩ বিভাগে ২০ শিক্ষক নিয়োগ দেবে ইসলামী বিশ্ববিদ্যালয়
১৩ বিভাগে ২০ শিক্ষক নিয়োগ দেবে ইসলামী বিশ্ববিদ্যালয়|ছবি: সংগৃহীত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)। প্রতিষ্ঠানটি ৪ থেকে ৯ গ্রেডে ১৩ বিভাগে ২০ শিক্ষক নিয়োগে ২০ মে প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আগ্রহী প্রার্থীদের আগামী ৮ জুনের মধ্যে নির্ধারিত ফরমে ১০ সেট আবেদনপত্র সংশ্লিষ্ট ঠিকানায় পাঠিয়ে আবেদন সম্পন্ন করতে হবে।

প্রতিষ্ঠানের নাম: ইসলামী বিশ্ববিদ্যালয়;

পদের নাম: ১৩টি ভিন্ন পদ (নিচের বিজ্ঞপ্তিতে দেখুন);

পদসংখ্যা: ২০টি;

বেতন: সরকারি বিধি মোতাবেক প্রাপ্য হবেন;

আরও পড়ুন: ডুয়েট নিয়োগ দেবে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী, পদ ৩৩, আবেদন ৭ জুন পর্যন্ত

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;

প্রার্থীর বয়স: নির্ধারিত নয়;

New Project - 2026-06-01T000605.021.jpgদরকারি কাগজপত্র—

*শিক্ষাগত যোগ্যতার সব সনদের সত্যায়িত কপি;

*অভিজ্ঞতার সনদের কপি;

*প্রশংসাপত্রের সত্যায়িত কপি;

*নম্বরপত্রের সত্যায়িত কপি;

*সদ্য তোলা ৩ কপি সত্যায়িত ছবি;

*ব্যাংক ড্রাফট/পে-অর্ডারের কপি;

আরও পড়ুন: যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিয়োগ দেবে বিভিন্ন প্রশাসনিক পদে, আবেদন ১৭ জুন পর্যন্ত

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীদের ১০ সেট আবেদনপত্র ইসলামী বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট ঠিকানায় পাঠিয়ে আবেদন করতে হবে;

আবেদন ফি—

আবেদন ফি হিসেবে পদভেদে ১২০০ বা ১০০০ টাকা প্রদান করতে হবে;

আবেদনপত্র পাঠাবেন যে ঠিকানায়—

রেজিস্ট্রার, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া বরাবর আবেদন করতে হবে;

আবেদনের শেষ তারিখ: আগামী ৮ জুন ২০২৬;

আবেদনের যোগ্যতা, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন, অথবা ওপরের বিজ্ঞপ্তি দেখুন।

সূত্র: ইবির অফিশিয়াল ওয়েবসাইট

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!