খাদ্য অধিদপ্তরের ‘সহকারী উপখাদ্য পরিদর্শক’ গ্রেড-১৫ পদের লিখিত পরীক্ষায় সময়সূচি প্রকাশ করা হয়েছে। বুধবার (১০ জুন) অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ১৫তম গ্রেডের ‘সহকারী উপখাদ্য পরিদর্শক’ পদের লিখিত পরীক্ষা আগামী ১৯ জুন সকাল ১০টা থেকে ১১টা ৩০ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হবে। ঢাকা মহানগরীর ঢাকা কলেজে অনুষ্ঠিত হবে এ পরীক্ষা।
বাছাই পরীক্ষায় নির্বাচিত প্রার্থীরা ১১ জুন বেলা ২টা থেকে https://admit.dgfood.gov.bd/applicant/login ওয়েবসাইটে প্রবেশ করে পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন।
আরও পড়ুন: স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ২৮০, আবেদন এসএসসি পাসেই
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে পরীক্ষার হলে পরীক্ষার্থীর নিকট মোবাইল বা অন্য কোনো ধরনের ডিজিটাল ডিভাইস পাওয়া গেলে তাকে সরাসরি বহিষ্কার বা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। শুধু পেন্সিল, কলম, স্কেল, ইরেজার, শার্পনার নিয়ে পরীক্ষার হলে প্রবেশ করতে বলা হয়েছে।
প্রবেশপত্র ডাউনলোডে সমস্যা হলে ০১৭১০ ৮৮২৯৫৬ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।


