জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ব্র্যাক। প্রতিষ্ঠানটি সীড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজ বিভাগে ‘অফিসার’ পদে কর্মী নিয়োগে ২৭ আগস্ট প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ২৭ আগস্ট থেকেই শুরু হয়েছেচলবে ১২ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: ব্র্যাক সীড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজ;
পদের নাম: অফিসার;
পদসংখ্যা: নির্ধারিত নয়;
চাকরির ধরন: পূর্ণকালীন (স্থায়ী);
বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে;
আরও পড়ুন: টেকনিক্যাল অফিসার নিয়োগ দেবে ওয়ার্ল্ড ভিশন, আবেদন ৯ সেপ্টেম্বর পর্যন্ত
অন্যান্য সুযোগ-সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন;
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;
কর্মস্থল: দেশের যেকোনো স্থানে;
আবেদনের যোগ্যতা—
*যেকোনো বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে;
*সিজিপিএ ন্যূনতম ২.৫০ থাকতে হবে;
*শিক্ষাজীবনের সব পর্যায়ে দ্বিতীয় শ্রেণি থাকতে হবে;
*সংশ্লিষ্ট কাজে ন্যূনতম ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে;
আরও পড়ুন: আবুল খায়ের গ্রুপ ২৪০০০ বেতনে নিয়োগ দেবে মার্কেটিং সুপারভাইজার, আবেদন ২১ সেপ্টেম্বর পর্যন্ত
আবেদন যেভাবে—
আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন;
আবেদনের শেষ তারিখ: আগামী ১২ সেপ্টেম্বর ২০২৬;
আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
সূত্র: ব্র্যাকের অফিশিয়াল ওয়েবসাইট

