বাংলাদেশ পুলিশ একাডেমি, সারদা, রাজশাহী জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ‘অফিস সহায়ক (এমএলএসএস)’ পদে ১১ কর্মী নিয়োগে ২৭ জুলাই প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ২৭ জুলাই থেকেই শুরু হয়েছে—চলবে ২৮ আগস্ট বিকেল ৪টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্দিষ্ট সময়ের মধ্যে নির্ধারিত ফরমে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ পুলিশ একাডেমি, সারদা, রাজশাহী;
পদের নাম: অফিস সহায়ক (এমএলএসএস);
পদসংখ্যা: ১১টি;
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০);
আরও পড়ুন: গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে ১৭৭ পদে বড় নিয়োগ, আবেদন এসএসসি-এইচএসসি পাসেও
চাকরির ধরন: পূর্ণকালীন (অস্থায়ী);
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;
প্রার্থীর বয়স: ১৮-৩২ বছর হতে হবে (২৮ আগস্ট ২০২৬ তারিখে);
আবেদনের যোগ্যতা—
*অষ্টম শ্রেণি পাস হতে হবে;
*প্রার্থীকে অবশ্যই বাংলাদেশি নাগরিক হতে হবে;
আরও পড়ুন: অর্থ মন্ত্রণালয়ের অধীনে বিভিন্ন গ্রেডে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ৫৭৫, আবেদন এইচএসসি-এসএসসি পাসেও
আবেদন যেভাবে—
আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন ফরম সংগ্রহ করতে পারবেন;
আবেদনপত্র পাঠাবেন যে ঠিকানায়—
'প্রিন্সিপ্যালের কার্যালয়, বাংলাদেশ পুলিশ একাডেমি, সারদা, রাজশাহী' বরাবর ডাকযোগে আবেদনপত্র পাঠিয়ে আবেদন সম্পন্ন করতে হবে;
আবেদন ফি—
আবেদন ফি বাবদ ১০০ টাকা সোনালী ব্যাংকের অফেরতযোগ্য ব্যাংক ড্রাফটের মাধ্যমে পরিশোধ করতে হবে;
আবেদনের শেষ সময়: আগামী ২৮ আগস্ট ২০২৬, বিকেল ৪টা;
আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
সূত্র: বাংলাদেশ পুলিশ একাডেমির অফিশিয়াল ওয়েবসাইট

