চট্টগ্রামে ৫ বছরের শিশু আয়াতকে অপহরণের পর হত্যা এবং মরদেহ ছয় টুকরো করে ফেলার ঘটনায় দায়ের করা মামলায় আসামি আবীর আলীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
বুধবার (১৭ জুন) চট্টগ্রামের ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মুহাম্মদ আলী আক্কাস এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আবীর আলী আদালতে উপস্থিত ছিলেন।
এর আগে গত শনিবার একই আদালতে মামলাটির যুক্তিতর্ক শুনানি শেষ হয়। মামলায় রাষ্ট্রপক্ষ ৩৩ জন সাক্ষীর সাক্ষ্য উপস্থাপন করে।
মামলার নথি অনুযায়ী, ২০২২ সালের ১৪ নভেম্বর চট্টগ্রাম মহানগরীর ইপিজেড থানার নয়ারহাট এলাকায় নিজ বাড়ির পাশে মসজিদে আরবি পড়তে যাওয়ার সময় নিখোঁজ হয় পাঁচ বছর বয়সী আয়াত।
আরও পড়ুন: ক্রিকেটার নাঈম হাসানকে মারধরের অভিযোগ, এসআইসহ ৩ জন ক্লোজড
পরে তদন্তে বেরিয়ে আসে, প্রতিবেশী আবীর আলী মুক্তিপণের উদ্দেশ্যে আয়াতকে অপহরণ করেন। কিন্তু তাকে রাখার উপযুক্ত স্থান না পাওয়ায় একপর্যায়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়। এরপর মরদেহ ছয় টুকরো করে সাগরে ভাসিয়ে দেওয়া হয়।
ঘটনার পর তদন্তে নামে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। একই বছরের ৩০ নভেম্বর চট্টগ্রামের আউটার রিং রোডের আকমল আলী ঘাটসংলগ্ন স্লুইচ গেটের একটি গর্ত থেকে আয়াতের দুই পা উদ্ধার করা হয়। পরদিন উদ্ধার করা হয় খণ্ডিত মাথা।
দীর্ঘ তদন্ত ও বিচারিক কার্যক্রম শেষে আদালত আজ এ মামলায় আবীর আলীকে মৃত্যুদণ্ডের আদেশ দেন।
বুধবার (১৭ জুন) চট্টগ্রামের ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মুহাম্মদ আলী আক্কাস এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আবীর আলী আদালতে উপস্থিত ছিলেন।
এর আগে গত শনিবার একই আদালতে মামলাটির যুক্তিতর্ক শুনানি শেষ হয়। মামলায় রাষ্ট্রপক্ষ ৩৩ জন সাক্ষীর সাক্ষ্য উপস্থাপন করে।
মামলার নথি অনুযায়ী, ২০২২ সালের ১৪ নভেম্বর চট্টগ্রাম মহানগরীর ইপিজেড থানার নয়ারহাট এলাকায় নিজ বাড়ির পাশে মসজিদে আরবি পড়তে যাওয়ার সময় নিখোঁজ হয় পাঁচ বছর বয়সী আয়াত।
আরও পড়ুন: জুলাই হত্যা মামলায় সাংবাদিক দম্পতি শাকিল-রুপার জামিন