রাত ১টার মধ্যে সিলেট অঞ্চলের ওপর দিয়ে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর।
রবিবার (১২ এপ্রিল) বেলা ৩টা থেকে রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
আরও পড়ুন: গরমের উত্তাপ কত দিন থাকবে, জানাল আবহাওয়া অফিস
পূর্বাভাসে বলা হয়, সিলেট অঞ্চল সমূহের ওপর দিয়ে পশ্চিম/উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় ৪৫-৬০ কি.মি. বেগে অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এছাড়া এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর (পুনঃ) ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

