বেক্সিমকো ফার্মায় চাকরি, দেবে প্রভিডেন্ট ফান্ড-গ্র্যাচুইটি

T

TGT Admin

1 min read
প্রকাশ:

মেডিকেল প্রমোশন অফিসার পদে আবেদন চলছে
মেডিকেল প্রমোশন অফিসার পদে আবেদন চলছে|ছবি: জিটি ডেস্ক

বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানটি মেডিকেল প্রমোশন এক্সিকিউটিভ পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গতকাল ০৬ জানুয়ারি থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড

পদের নাম: মেডিকেল প্রমোশন এক্সিকিউটিভ

পদসংখ্যা: নির্ধারিত নয় 

শিক্ষাগত যোগ্যতা: স্নাতক ডিগ্রি (এসএসসি পর্যন্ত বিজ্ঞান বিভাগ)

অন্যান্য যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে দক্ষতা 

অভিজ্ঞতা: প্রয়োজন নেই 

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে 

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়) 

বয়সসীমা: সর্বোচ্চ ৩৩ বছর 

কর্মস্থল: যেকোনো স্থানে 

বেতন: আলোচনা সাপেক্ষে 

অন্যান্য সুবিধা: লাভজনক ত্রৈমাসিক প্রণোদনা প্রকল্প, দুটি উৎসব এবং একটি শীতকালীন বোনাস, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি এবং লাভের ভাগ, গ্রুপ লাইফ ইন্স্যুরেন্স এবং সিটি ভাতা, ভর্তুকিযুক্ত মোটরসাইকেল সুবিধা, টিএ/ডিএ, মোটরসাইকেল এবং মোবাইল ভাতা, বিদেশ ভ্রমণ এবং দক্ষতা বৃদ্ধি প্রশিক্ষণের সুযোগ। 

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 

আবেদনের শেষ সময়: ১৫ জানুয়ারি ২০২৬।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!