এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেড জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ‘মেডিকেল সার্ভিস অফিসার’ পদে কর্মী নিয়োগে ২৮ ফেব্রুয়ারি প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আগ্রহী প্রার্থীরা আগামী ৮ মার্চের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেড;
পদের নাম: মেডিকেল সার্ভিস অফিসার;
পদসংখ্যা: নির্ধারিত নয়;
চাকরির ধরন: ফুলটাইম;
বেতন: আলোচনা সাপেক্ষে (আকর্ষণীয় বেতন) নির্ধারণ করা হবে;
আরও পড়ুন: এক্সিকিউটিভ নিয়োগ দেবে ইউএস-বাংলা এয়ারলাইনস, আবেদন অভিজ্ঞতা ছাড়াই
অন্যান্য সুযোগ-সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, বিদেশ ভ্রমণের সুযোগ, মাসিক ও ত্রৈমাসিক প্রণোদনা, উৎসব বোনাস, লভ্যাংশ বোনাস, গ্রুপ বিমা, উৎসাহ ভাতা, টিএ এবং ডিএ বিল, প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা;
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;
প্রার্থীর বয়স: সর্বোচ্চ ৩২ বছরের মধ্যে হতে হবে;
কর্মস্থল: দেশের যেকোনো স্থানে;
কর্মক্ষেত্র: অফিসে;
আরও পড়ুন: গ্রামীণ ব্যাংকে নবম-দশম গ্রেডে চাকরি, আবেদন শেষ ১৮ মার্চ
আবেদনের যোগ্যতা
*ফার্মেসিতে স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি (এসএসসি পর্যন্ত বিজ্ঞান বিভাগ) থাকতে হবে;
*সেলস মার্কেটিংয়ে দক্ষতা থাকতে হবে;
অভিজ্ঞতা: প্রযোজ্য নয়;
আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন;
আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
সূত্র: বিডিজবস ডটকম

