ইউএস-বাংলা এয়ারলাইন্সে চাকরি, বয়স ২১ হলেই আবেদন

T

TGT Admin

1 min read
প্রকাশ:

এক্সিকিউটিভ নিয়োগ দেবে ইউএস-বাংলা এয়ারলাইনস
এক্সিকিউটিভ নিয়োগ দেবে ইউএস-বাংলা এয়ারলাইনস|ছবি: জিটি ডেস্ক

ইউএস-বাংলা এয়ারলাইন্স নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। দেশের বৃহৎ বেসরকারি বিমান সংস্থাটির রেভিনিউ অ্যাকাউন্টস বিভাগ এক্সিকিউটিভ পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গত ০৪ জানুয়ারি থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: ইউএস-বাংলা এয়ারলাইন্স 

পদের নাম: এক্সিকিউটিভ

বিভাগ: রেভিনিউ অ্যাকাউন্টস

পদসংখ্যা: নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা: বিবিএ (এআইএস/ফাইন্যান্স/ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং)

অন্যান্য যোগ্যতা: অ্যাকাউন্টিং সিস্টেমে যাত্রী এবং কার্গো রাজস্ব লেনদেন রেকর্ড এবং সমন্বয়ে দক্ষতা

অভিজ্ঞতা: কমপক্ষে ১ বছর, তবে অভিজ্ঞতা ছাড়াও আবেদন করতে পারবেন।

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে 

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়) 

বয়সসীমা: ২১ থেকে ২৮ বছর

কর্মস্থল: ঢাকা

বেতন: ৩০,০০০ টাকা (মাসিক) 

অন্যান্য সুবিধা: মোবাইল বিল, সাপ্তাহিক ২দিন ছুটি, বিমা, দুপুরের খাবার সুবিধা, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাস, কোম্পানির নীতিমালা অনুযায়ী বিনামূল্যে বিমান টিকিট।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 

আবেদনের শেষ সময়: ১৫ জানুয়ারি ২০২৬

সূত্র: বিডিজবস ডটকম

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!