মূল বিষয়বস্তুতে যানThe Generation Today
 
The Generation Today
সর্বশেষবাংলাদেশআন্তর্জাতিকশিক্ষাউচ্চশিক্ষাপরীক্ষাভর্তিচাকরিস্কলারশিপপ্রযুক্তিখেলাবিনোদনভিডিওশিক্ষাপ্রশাসনঅর্থনীতিতারুণ্যপ্রবাসনির্বাচনশিক্ষা আন্দোলনআইন-আদালতনারী ও শিশুঅপরাধপরিবেশ ও জলবায়ুভ্রমণ-পর্যটনপুরস্কার-সম্মাননাউদ্ভাবন আবিষ্কারস্বাস্থ্য ও চিকিৎসালাইফস্টাইলব্যক্তিত্বসাহিত্য-সংস্কৃতিসাক্ষাৎকারবিচিত্র খবরসম্পাদকীয়বইমেলাফ্যাক্টচেকপ্রিয় বইমতামতশিক্ষাব্যবস্থা
সর্বশেষ
বাংলাদেশ
আন্তর্জাতিক
The Generation Today
সর্বশেষবাংলাদেশআন্তর্জাতিকশিক্ষাউচ্চশিক্ষাপরীক্ষাভর্তিচাকরিস্কলারশিপপ্রযুক্তিখেলা
The Generation Today
হোমপেজসর্বশেষরাজনীতিঅর্থনীতিআইন-আদালতবিনোদনলাইফস্টাইলমতামত
সর্বশেষ
সরকাররাজনীতিসংসদসারা দেশরাজধানীজেলাঅপরাধদুর্ঘটনাআইন-আদালতকৃষি ও খাদ্যপানি-বিদ্যুৎ-জ্বালানি
বিদ্যুৎ ও জ্বালানি
মধ্যপ্রাচ্যএশিয়াইউরোপআমেরিকাআফ্রিকাঅন্যান্য
ব্যাংক ও আর্থিকশিল্পবাণিজ্যবিশ্ববাণিজ্যবাজারউদ্যোক্তাবাজেটঅন্যান্য
ফ্রিল্যান্সিংপ্রশিক্ষণএআইগ্যাজেটবিজ্ঞানটিপসঅন্যান্য
ফুটবলক্রিকেটবিপিএলআইপিএলঅন্যান্য
খবরস্নাতকস্নাতকোত্তরএমফিলপিএইচডিপ্রফেশনাল প্রোগ্রামক্যাম্পাস
খবরসরকারিবেসরকারিবাহিনীব্যাংক ও আর্থিকশিক্ষাপ্রতিষ্ঠানএনজিওমেডিকেল-ফার্মাসিবিদেশে চাকরিইন্টার্নশিপপ্রস্তুতি ও পরামর্শপরীক্ষার সময়সূচিসাক্ষাৎকারফলাফল
খবরদেশিবিদেশিপ্রস্তুতি ও পরামর্শফলাফল
সারা দেশআন্দোলনখেলাআন্তর্জাতিকজীবনের গল্পবিজয়গাথাঐতিহ্যঐতিহাসিক স্থানসাক্ষাৎকারঅন্যান্য
সাক্ষাৎকারসাফল্যসংস্কৃতিসাহিত্যবইমেলাপরিবেশ ও জলবায়ুলাইফস্টাইলস্বাস্থ্য ও চিকিৎসাধর্মউদ্ভাবন আবিষ্কারব্যক্তিত্বপুরস্কার-সম্মাননাভ্রমণ-পর্যটনবিচিত্র/অফবিটশিক্ষক-কর্মচারী আন্দোলন
নির্বাচন
প্রবাস
সম্পাদকীয়
মতামত
প্রতিযোগিতাবিতর্ককুইজঅলিম্পিয়াডসাফল্যউৎসব-পার্বণ
বিনোদন
শিক্ষা আন্দোলন
আইন-আদালত
নারী ও শিশু
দরকারি তথ্যপরীক্ষার সময়সূচিভর্তি পরীক্ষাবোর্ড পরীক্ষাঅ্যাকাডেমিক পরীক্ষাপ্রস্তুতি ও পরামর্শমডেল টেস্টপ্রশ্ন সমাধানফলাফল
খবরমতামত
শিক্ষা মন্ত্রণালয়প্রাথমিক ও গণশিক্ষাশিক্ষা বোর্ডএনটিআরসিএইউজিসিপিএসসিঅন্যান্য
বিচিত্র খবর
ফ্যাক্টচেক
ব্যাংক-বিমা
দরকারি তথ্যস্কুলকলেজবিশ্ববিদ্যালয়অন্যান্য
রাজনীতি

ভুয়া পেজ চালানোর অভিযোগে সাদিক কায়েমের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি ছাত্রদলের

জ

জিটি রিপোর্ট

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৬, ০৪:৫৯ PM

ডাকসু ভিপি সাদিক কায়েম
ডাকসু ভিপি সাদিক কায়েম|ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের সভাপতি ও ছাত্রশিবিরের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সাদিক কায়েমসহ কয়েকজনের বিরুদ্ধে প্রোপাগান্ডা পেজ পরিচালনার অভিযোগ তুলে প্রশাসনিক ও আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে ছাত্রদল।

রোববার (২৬ এপ্রিল) উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের কাছে এ বিষয়ে লিখিত অভিযোগ জমা দেয় সংগঠনটি। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।

আরও পড়ুন: ভর্তুকি ও পাচারের ঝুঁকি বিবেচনায় জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি

সম্প্রতি ‘ডিইউ ইনসাইডার’ ও ‘ডিইউ অবজারভার’সহ একাধিক ফেসবুক পেজের এডমিনদের পরিচয় তুলে ধরে একটি ভিডিওবার্তা প্রকাশ করেন ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুল ইসলাম খান। সেখানে ছাত্রশিবিরের আইটি সম্পাদক হাসান আল বান্নাহ, ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষার্থী ফয়সাল উদ্দিন এবং আহমেদ জুবায়েরের নাম উল্লেখ করা হয়। অভিযোগ করা হয়, এসব পেজ থেকে গত দেড় বছরে বিভিন্ন প্রোপাগান্ডামূলক পোস্ট, ফটোকার্ড ও ভিডিও ছড়ানো হয়েছে।

অভিযোগ জমা দেওয়ার পর ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস বলেন, “আমরা সুনির্দিষ্টভাবে কয়েকজনের নাম উপাচার্যের কাছে দিয়েছি। তিনি আশ্বস্ত করেছেন, ৪৮ ঘণ্টার মধ্যে বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।”

আরও পড়ুন: জুলাই সনদের প্রত্যেকটি অক্ষর আমরা বাস্তবায়ন করব: প্রধানমন্ত্রী

ছাত্রদলের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন দাবি করেন, এসব পেজের মাধ্যমে তাদের নেতাকর্মী, বিশেষ করে নারী নেত্রীদের বিরুদ্ধে অপপ্রচার চালানো হয়েছে। তার ভাষায়, “একটি নির্দিষ্ট গোষ্ঠী পরিকল্পিতভাবে মিথ্যা প্রচারণা চালিয়ে ক্যাম্পাসে অস্থিতিশীলতা তৈরি করছে।”

তিনি আরও বলেন, ডাকসু নির্বাচনের আগেও এসব পেজ বন্ধের দাবি জানানো হয়েছিল, কিন্তু তখন তা কার্যকর হয়নি। বর্তমান প্রশাসনের কাছে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।

ছাত্রদলের অভিযোগ, এসব কার্যক্রম বন্ধ না হলে ক্যাম্পাসে শান্তিপূর্ণ পরিবেশ ফিরিয়ে আনা কঠিন হবে। তাই সংশ্লিষ্ট পেজগুলোর বিরুদ্ধে আইনি পদক্ষেপ এবং অভিযুক্তদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি পুনর্ব্যক্ত করেছে সংগঠনটি।

ট্যাগ:ডাকসুভুয়াছাত্রদলছাত্র শিবিরঅভিযোগ

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!