বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জাতীয় স্থায়ী কমিটিতে আরও চার নেতাকে সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) দলীয় সিদ্ধান্ত অনুযায়ী সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি এবং দলের কার্যক্রম আরও কার্যকর করার লক্ষ্যে তাদের জাতীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে বলে বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে।
মনোনীত চার নেতা হলেন—অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ, মো. আমান উল্লাহ আমান, ফরহাদ হালিম ও মো. ইসমাইল জবিউল্লাহ।
বিএনপির পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়েছে, নতুন মনোনীত সদস্যরা তাদের মেধা, অভিজ্ঞতা ও বিচক্ষণতার মাধ্যমে দলকে সুচিন্তিত পরামর্শ দেবেন। একই সঙ্গে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামে দল ও জনগণের স্বার্থে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে তারা কার্যকর ভূমিকা রাখবেন।
আরও পড়ুন: শিক্ষকদেরও রেহাই দেয়নি আওয়ামী লীগের লুটপাট: প্রধানমন্ত্রী
নতুন চার সদস্য যুক্ত হওয়ার ফলে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির মোট সদস্য সংখ্যা দাঁড়িয়েছে ১২ জনে।
স্থায়ী কমিটির অপর আট সদস্য হলেন—ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, বেগম সেলিমা রহমান ও ইকবাল হাসান মাহমুদ টুকু।

