যুক্তরাজ্যে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মারধরের অভিযোগে মামলা দায়ের করেছেন নিষিদ্ধ ছাত্রলীগের এক কর্মী। অভিযোগে হাসনাত আব্দুল্লাহসহ চারজনের নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি কয়েকজনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। কেমব্রিজ থানায় এ মামলা করা হয়েছে বলে জানা গেছে।
শনিবার (২০ জুন) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে এনসিপি ইউকে অ্যালায়েন্স।
আরও পড়ুন: জাতিসংঘের জমি বরাদ্দের প্রস্তাব নাকচ করল বাংলাদেশ
বিবৃতিতে বলা হয়, যুক্তরাজ্যে আওয়ামী লীগ ও সাবেক সরকারের সমর্থকদের পক্ষ থেকে হাসনাত আব্দুল্লাহ এবং তার সফরসঙ্গীদের বিরুদ্ধে ধারাবাহিক অপপ্রচার ও হয়রানির পর এবার নতুন করে মামলা করা হয়েছে। এতে হাসনাত আব্দুল্লাহ, এহতেশাম হক, জাকির চৌধুরী ও শাহীন আলমসহ আরও কয়েকজনের বিরুদ্ধে আওয়ামী লীগ কর্মীদের মারধরের অভিযোগ আনা হয়েছে। এনসিপির দাবি, এ ধরনের অভিযোগের মাধ্যমে যুক্তরাজ্য পুলিশের মূল্যবান সময় নষ্ট করার চেষ্টা করা হচ্ছে।
আরও পড়ুন: মাধ্যমিক ও উচ্চশিক্ষায় বরাদ্দ ৫৭ হাজার ৩০১ কোটি টাকা
বিবৃতিতে আরও বলা হয়, নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মকাণ্ড, জননিরাপত্তা এবং যুক্তরাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতির ওপর সম্ভাব্য প্রভাব নিয়ে দেশটির একটি বিশেষায়িত সংস্থা তদন্ত কার্যক্রম শুরু করেছে। এ বিষয়ে যুক্তরাজ্যের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পেশাদার ও দায়িত্বশীল ভূমিকার প্রশংসা করেছেন হাসনাত আব্দুল্লাহ।
এনসিপি ইউকে অ্যালায়েন্সের ভাষ্য, অক্সফোর্ড ইউনিয়নে হাসনাত আব্দুল্লাহর বক্তব্য, যুক্তরাজ্যজুড়ে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় এবং দলীয় নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগের উদ্যোগকে ব্যাহত করার চেষ্টা আগেও করা হয়েছে। তবে এসব প্রচেষ্টা সফল হয়নি বলেও দাবি করা হয়।
আরও পড়ুন: জাতিসংঘের জমি বরাদ্দের প্রস্তাব নাকচ করল বাংলাদেশ
উল্লেখ্য, অক্সফোর্ড ইউনিয়নের আমন্ত্রণে হাসনাত আব্দুল্লাহ যুক্তরাজ্য সফরে গেলে সেখানে আওয়ামী লীগের কিছু নেতাকর্মী বিক্ষোভ করেন। এ সময় এনসিপির নেতাকর্মীদের সঙ্গে তাদের হাতাহাতির ঘটনাও ঘটে।

