মানবাধিকার সম্মেলনে যোগ দিতে দক্ষিণ কোরিয়া যাচ্ছেন আসিফ মাহমুদ

জিটি রিপোর্ট

প্রকাশ:

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া
আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া|ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনে অংশ নিতে দক্ষিণ কোরিয়া যাচ্ছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বিষয়টি নিশ্চিত করেছেন এনসিপির কেন্দ্রীয় সদস্য ও মিডিয়া সেলের দায়িত্বপ্রাপ্ত ইয়াসির আরাফাত।

ওয়ার্ল্ড হিউম্যান রাইটস সিটিস ফোরাম ২০২৬-এ অংশ নিতে রোববার (১০ মে) রাতে দক্ষিণ কোরিয়ার গুয়াংজু শহরের উদ্দেশে রওনা হবেন তিনি।

আরও পড়ুন: মানবতাবিরোধী অপরাধ মামলায় নানক-তাপসসহ ২৮ জন অভিযুক্ত

সফরকালে আসিফ মাহমুদ আন্তর্জাতিক মানবাধিকার, নাগরিক অধিকার ও গণতান্ত্রিক অংশগ্রহণ বিষয়ক বিভিন্ন সেশনে অংশ নেবেন। এছাড়া দক্ষিণ কোরিয়ায় বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের সঙ্গে মতবিনিময় করবেন এবং তাদের সমস্যা, সম্ভাবনা ও প্রবাসী সমাজের ভূমিকা নিয়ে আলোচনা করবেন।

এ ছাড়া এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্সের দক্ষিণ কোরিয়া চ্যাপ্টারের উদ্যোগে আয়োজিত বিভিন্ন সাংগঠনিক সভা, প্রতিনিধি বৈঠক ও কমিউনিটি কার্যক্রমেও অংশ নেওয়ার কথা রয়েছে তার।

এস/এম

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!