মূল বিষয়বস্তুতে যানThe Generation Today
 
The Generation Today
সর্বশেষবাংলাদেশআন্তর্জাতিকশিক্ষাউচ্চশিক্ষাপরীক্ষাভর্তিচাকরিস্কলারশিপপ্রযুক্তিখেলাবিনোদনভিডিওশিক্ষাপ্রশাসনঅর্থনীতিতারুণ্যপ্রবাসনির্বাচনশিক্ষা আন্দোলনআইন-আদালতনারী ও শিশুঅপরাধপরিবেশ ও জলবায়ুভ্রমণ-পর্যটনপুরস্কার-সম্মাননাউদ্ভাবন আবিষ্কারস্বাস্থ্য ও চিকিৎসালাইফস্টাইলব্যক্তিত্বসাহিত্য-সংস্কৃতিসাক্ষাৎকারবিচিত্র খবরসম্পাদকীয়বইমেলাফ্যাক্টচেকপ্রিয় বইমতামতশিক্ষাব্যবস্থা
সর্বশেষ
বাংলাদেশ
আন্তর্জাতিক
The Generation Today
সর্বশেষবাংলাদেশআন্তর্জাতিকশিক্ষাউচ্চশিক্ষাপরীক্ষাভর্তিচাকরিস্কলারশিপপ্রযুক্তিখেলা
The Generation Today
হোমপেজসর্বশেষরাজনীতিঅর্থনীতিআইন-আদালতবিনোদনলাইফস্টাইলমতামত
সর্বশেষ
সরকাররাজনীতিসংসদসারা দেশরাজধানীজেলাঅপরাধদুর্ঘটনাআইন-আদালতকৃষি ও খাদ্যপানি-বিদ্যুৎ-জ্বালানি
বিদ্যুৎ ও জ্বালানি
মধ্যপ্রাচ্যএশিয়াইউরোপআমেরিকাআফ্রিকাঅন্যান্য
ব্যাংক ও আর্থিকশিল্পবাণিজ্যবিশ্ববাণিজ্যবাজারউদ্যোক্তাবাজেটঅন্যান্য
ফ্রিল্যান্সিংপ্রশিক্ষণএআইগ্যাজেটবিজ্ঞানটিপসঅন্যান্য
ফুটবলক্রিকেটবিপিএলআইপিএলঅন্যান্য
খবরস্নাতকস্নাতকোত্তরএমফিলপিএইচডিপ্রফেশনাল প্রোগ্রামক্যাম্পাস
খবরসরকারিবেসরকারিবাহিনীব্যাংক ও আর্থিকশিক্ষাপ্রতিষ্ঠানএনজিওমেডিকেল-ফার্মাসিবিদেশে চাকরিইন্টার্নশিপপ্রস্তুতি ও পরামর্শপরীক্ষার সময়সূচিসাক্ষাৎকারফলাফল
খবরদেশিবিদেশিপ্রস্তুতি ও পরামর্শফলাফল
সারা দেশআন্দোলনখেলাআন্তর্জাতিকজীবনের গল্পবিজয়গাথাঐতিহ্যঐতিহাসিক স্থানসাক্ষাৎকারঅন্যান্য
সাক্ষাৎকারসাফল্যসংস্কৃতিসাহিত্যবইমেলাপরিবেশ ও জলবায়ুলাইফস্টাইলস্বাস্থ্য ও চিকিৎসাধর্মউদ্ভাবন আবিষ্কারব্যক্তিত্বপুরস্কার-সম্মাননাভ্রমণ-পর্যটনবিচিত্র/অফবিটশিক্ষক-কর্মচারী আন্দোলন
নির্বাচন
প্রবাস
সম্পাদকীয়
মতামত
প্রতিযোগিতাবিতর্ককুইজঅলিম্পিয়াডসাফল্যউৎসব-পার্বণ
বিনোদন
শিক্ষা আন্দোলন
আইন-আদালত
নারী ও শিশু
দরকারি তথ্যপরীক্ষার সময়সূচিভর্তি পরীক্ষাবোর্ড পরীক্ষাঅ্যাকাডেমিক পরীক্ষাপ্রস্তুতি ও পরামর্শমডেল টেস্টপ্রশ্ন সমাধানফলাফল
খবরমতামত
শিক্ষা মন্ত্রণালয়প্রাথমিক ও গণশিক্ষাশিক্ষা বোর্ডএনটিআরসিএইউজিসিপিএসসিঅন্যান্য
বিচিত্র খবর
ফ্যাক্টচেক
ব্যাংক-বিমা
দরকারি তথ্যস্কুলকলেজবিশ্ববিদ্যালয়অন্যান্য
স্কলারশিপ

আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য সুইডেনের ১০ স্কলারশিপ

জ

জিটি ডেস্ক

প্রকাশ: ১০ জুন ২০২৬, ০৪:৩১ AM

সুইডেনে পড়াশোনা করতে চাইলে জেনে নিন দেশটির নানা স্কলারশিপ সম্পর্কে
সুইডেনে পড়াশোনা করতে চাইলে জেনে নিন দেশটির নানা স্কলারশিপ সম্পর্কে|ছবি: সংগৃহীত

উচ্চশিক্ষার জন্য ইউরোপের অন্যতম আকর্ষণীয় গন্তব্য সুইডেন। বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীদের জন্য দেশটির বিশ্ববিদ্যালয়গুলোয় রয়েছে নানা ধরনের বৃত্তির সুযোগ। ২০২৬-২৭ শিক্ষাবর্ষে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য সুইডেনের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানের অধীনে স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি পর্যায়ে সম্পূর্ণ ও আংশিক অর্থায়নে পড়াশোনার সুযোগ রয়েছে।

উন্নত শিক্ষাব্যবস্থা, গবেষণাবান্ধব পরিবেশ, উদ্ভাবন ও টেকসই উন্নয়নের প্রতি অঙ্গীকারের জন্য সুইডেন বিশ্বজুড়ে সমাদৃত। দেশটির বিভিন্ন শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য আকর্ষণীয় বৃত্তি দেওয়া হয়।

সুযোগ-সুবিধা—

*সম্পূর্ণ বা আংশিক টিউশন ফি মওকুফ;

*মাসিক ভাতা;

*আবাসন সুবিধা;

*জীবনযাত্রার ব্যয় নির্বাহে সহায়তা;

*আন্তর্জাতিক পরিবেশে পড়াশোনা ও গবেষণার সুযোগ;

*বৈশ্বিক নেটওয়ার্ক গড়ে তোলার সুযোগ;

আরও পড়ুন: বিশ্বসেরা ৩০ স্কলারশিপের অফিশিয়াল ওয়েবসাইট

সুইডেনের জনপ্রিয় ১০ স্কলারশিপ—

১. সুইডিশ ইনস্টিটিউট স্কলারশিপ ফর গ্লোবাল প্রফেশনালস

এটি পূর্ণকালীন মাস্টার্স প্রোগ্রামের জন্য দেওয়া হয় এবং টিউশন ফি, জীবনযাত্রার ব্যয়সহ বিভিন্ন খরচ বহন করে। আবেদন করতে এখানে ক্লিক করুন।

২. চালমার্স আইপিওইটি স্কলারশিপ

চালমার্স ইউনিভার্সিটি অব টেকনোলজি আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য মাস্টার্স পর্যায়ে ২৫ থেকে ৭৫ শতাংশ পর্যন্ত টিউশন ফি ছাড় দেয়। আবেদন করতে এখানে ক্লিক করুন।

৩. হালমস্টাড ইউনিভার্সিটি স্কলারশিপ

এ বৃত্তির আওতায় মাস্টার্স প্রোগ্রামের টিউশন ফির ২৫ বা ৫০ শতাংশ মওকুফ করা হয়। আবেদন করতে এখানে ক্লিক করুন।

৪. লিংকোপিং ইন্টারন্যাশনাল স্কলারশিপ

লিংকোপিং বিশ্ববিদ্যালয়ের এ বৃত্তি স্নাতকোত্তর পর্যায়ের মেধাবী আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য। নির্বাচিত শিক্ষার্থীরা আংশিক বা সম্পূর্ণ টিউশন ফি মওকুফের সুযোগ পেতে পারেন। আবেদন করতে এখানে ক্লিক করুন।

৫. উপসালা গ্লোবাল স্কলারশিপ

উপসালা বিশ্ববিদ্যালয় মেধার ভিত্তিতে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য এই বৃত্তি দেওয়া হয়। এটি মূলত মাস্টার্স পর্যায়ের শিক্ষার্থীদের জন্য এবং টিউশন ফি কভার করে। আবেদন করতে এখানে ক্লিক করুন।

৬. লুন্ড ইউনিভার্সিটি গ্লোবাল স্কলারশিপ

লুন্ড বিশ্ববিদ্যালয়ের এ জনপ্রিয় বৃত্তি স্নাতক ও স্নাতকোত্তর উভয় পর্যায়ের শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত। বৃত্তির আওতায় ২৫, ৫০, ৭৫ অথবা ১০০ শতাংশ পর্যন্ত টিউশন ফি মওকুফ করা হয়। আবেদন করতে এখানে ক্লিক করুন।

৭. মিড সুইডেন ইউনিভার্সিটি টিউশন ফি স্কলারশিপস

মিড সুইডেন ইউনিভার্সিটি মাস্টার্স পর্যায়ের আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য টিউশন ফির ৭৫ শতাংশ পর্যন্ত বৃত্তি দিয়ে থাকে। আবেদন করতে এখানে ক্লিক করুন।

৮. ডালারনা ইউনিভার্সিটি স্কলারশিপ

ডালারনা বিশ্ববিদ্যালয়ের এ বৃত্তি স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীদের জন্য। নির্বাচিত শিক্ষার্থীরা টিউশন ফির ৫০ শতাংশ পর্যন্ত ছাড় পেয়ে থাকেন। আবেদন করতে এখানে ক্লিক করুন।

৯. উমেয়া ইউনিভার্সিটি স্কলারশিপ

ইউরোপীয় ইউনিয়ন ও সুইজারল্যান্ডের বাইরে থেকে আসা শিক্ষার্থীদের জন্য উমেয়া বিশ্ববিদ্যালয় এই বৃত্তি দেওয়া হয়। মেধার ভিত্তিতে নির্বাচিত শিক্ষার্থীরা শতভাগ টিউশন ফি মওকুফের সুযোগ পান। আবেদন করতে এখানে ক্লিক করুন।

১০. কেটিএইচ রয়্যাল ইনস্টিটিউট অব টেকনোলজি স্কলারশিপ

প্রযুক্তি শিক্ষায় বিশ্বের অন্যতম খ্যাতনামা প্রতিষ্ঠান কেটিএইচ রয়্যাল ইনস্টিটিউট অব টেকনোলজি আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য মাস্টার্স পর্যায়ে এ বৃত্তি দিয়ে থাকে। নির্বাচিত শিক্ষার্থীরা সম্পূর্ণ টিউশন ফি মওকুফের সুবিধা পান। আবেদন করতে এখানে ক্লিক করুন।

দরকারি কাগজপত্র—

*পূর্ববর্তী শিক্ষাগত যোগ্যতার সনদ ও ট্রান্সক্রিপ্ট;

*মোটিভেশন লেটার বা উদ্দেশ্যপত্র;

*ইংরেজি ভাষায় দক্ষতার প্রমাণপত্র (আইইএলটিএস, টিওইএফএল বা সমমান);

আবেদনের সময়সীমা—

আবেদনের সময় ও শর্ত বিশ্ববিদ্যালয়ভেদে ভিন্ন হয়ে থাকে। আগ্রহী শিক্ষার্থীদের সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে সর্বশেষ তথ্য যাচাই করে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে হবে।

ট্যাগ:স্কলারশিপে উচ্চশিক্ষাসুইডেনে স্কলারশিপে উচ্চশিক্ষাফুল-ফ্রি স্কলারশিপফুল ফান্ডেড স্কলারশিপস্কলারশিপে স্নাতক-স্নাতকোত্তর-পিএইচডিScholarship

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!