এসএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি দেবে ডাচ্-বাংলা ব্যাংক পিএলসি। বেসরকারি বাণিজ্যিক এ ব্যাংকটি ২০২৬ সালে উত্তীর্ণ হওয়া প্রার্থীদের দেবে এই বৃত্তি। এ লক্ষ্যে আবেদনপত্র আহ্বান করেছে ব্যাংকটি। বৃত্তির মেয়াদ আগামী দুই বছর। অর্থাৎ এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কোনো শিক্ষার্থী এ শিক্ষাবৃত্তি পেলে এইচএসসি পর্যন্ত সে আর্থিক সহায়তা পাবে। আগ্রহী প্রার্থীদের আগামী ৪ সেপ্টেম্বরের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে।
বৃত্তির আর্থিক পরিমাণ—
*উচ্চমাধ্যমিক বা এইচএসসি পড়াকালীন প্রতি মাসে ২,৫০০ টাকা করে ২ বছরে মোট ৬০ হাজার টাকা;
*পাঠ্য উপকরণ কিনতে প্রতি বছর ২,৫০০ টাকা ও পোশাকের জন্য ১,০০০ টাকা করে অনুদান দেওয়া হবে;
আরও পড়ুন: বিশ্বসেরা ৩০ স্কলারশিপের অফিশিয়াল ওয়েবসাইট
আবেদনের যোগ্যতা—
*সিটি করপোরেশন ও জেলা শহরের অন্তর্গত স্কুলের শিক্ষার্থীদের জিপিএ-৫ থাকতে হবে;
*গ্রামীণ বা অনগ্রসর অঞ্চলের শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জিপিএ ৪.৮৩ থাকতে হবে;
অন্যান্য শর্ত—
*সরকারি বৃত্তি ব্যতীত অন্য কোনো উৎস থেকে যেসব শিক্ষার্থী বৃত্তি পাচ্ছে, তারা এ বৃত্তির যোগ্য বলে বিবেচিত হবে না;
*গ্রামীণ অনগ্রসর এলাকার শিক্ষাপ্রতিষ্ঠান থেকে উত্তীর্ণ শিক্ষার্থীদের জন্য বৃত্তির ৯০ শতাংশ নির্ধারিত থাকবে;
*মোট বৃত্তির ৫০ শতাংশ ছাত্রীদের প্রদান করা হবে;
*চতুর্থ বিষয় ব্যতীত প্রাপ্ত জিপিএ সঠিকভাবে উল্লেখ করতে হবে;
আরও পড়ুন: এক নজরে বিশ্বের সেরা ১০ স্কলারশিপ
আবেদনকালে যেসব কাগজপত্র লাগবে—
*আবেদনকারীর পাসপোর্ট সাইজের রঙিন ছবির স্ক্যান কপি;
*আবেদনকারীর মা-বাবার পাসপোর্ট সাইজের রঙিন ছবির স্ক্যান কপি;
*এসএসসি বা সমমানের পরীক্ষার নম্বরপত্র ও প্রশংসাপত্রের স্ক্যান কপি;
আবেদন যেভাবে—
আগ্রহী প্রার্থীরা https://app.dutchbanglabank.com/DBBLScholarship/ ওয়েবসাইটে ক্লিক করে আবেদন করতে পারবেন;
বৃত্তি সম্পর্কিত গুরুত্বপূর্ণ তারিখ—
*আবেদনের শেষ তারিখ: আগামী ৪ সেপ্টেম্বর ২০২৬;
*প্রাথমিকভাবে বাছাইকৃত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করা হবে: আগামী ২২ সেপ্টেম্বর ২০২৬;
*প্রাথমিকভাবে বাছাইকৃত শিক্ষার্থীদের Primary Selection Letter ও নির্দেশিকার প্রিন্ট কপিসহ সব কাগজের সত্যতা যাচাইয়ে ডাচ্-বাংলা ব্যাংকের যেকোনো শাখা বা মোবাইল ব্যাংকিং অফিসে উপস্থিত হওয়ার তারিখ: আগামী ২৩ সেপ্টেম্বর ২০২৬ থেকে ১৩ অক্টোবর ২০২৬;
আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। অথবা, ওপরের বিজ্ঞপ্তি দেখুন।
সূত্র: ডাচ্-বাংলা ব্যাংক পিএলসির অফিশিয়াল ফেসবুক পেজ

