মূল বিষয়বস্তুতে যানThe Generation Today
 
The Generation Today
সর্বশেষবাংলাদেশআন্তর্জাতিকশিক্ষাউচ্চশিক্ষাশিক্ষাপ্রশাসনপরীক্ষাভর্তিচাকরিস্কলারশিপপ্রযুক্তিখেলাভিডিওঅর্থনীতিতারুণ্যপ্রবাসনির্বাচনশিক্ষা আন্দোলনআইন-আদালতনারী ও শিশুঅপরাধপরিবেশ ও জলবায়ুভ্রমণ-পর্যটনপুরস্কার-সম্মাননাউদ্ভাবন আবিষ্কারস্বাস্থ্য ও চিকিৎসালাইফস্টাইলব্যক্তিত্বসাহিত্য-সংস্কৃতিসাক্ষাৎকারবিচিত্র খবরসম্পাদকীয়বইমেলাফ্যাক্টচেকপ্রিয় বইমতামতশিক্ষাব্যবস্থা
সর্বশেষ
বাংলাদেশ
আন্তর্জাতিক
The Generation Today
সর্বশেষবাংলাদেশআন্তর্জাতিকশিক্ষাউচ্চশিক্ষাশিক্ষাপ্রশাসনপরীক্ষাভর্তিচাকরিস্কলারশিপপ্রযুক্তি
The Generation Today
হোমপেজসর্বশেষরাজনীতিঅর্থনীতিআইন-আদালতবিনোদনলাইফস্টাইলমতামত
সর্বশেষ
সরকাররাজনীতিসংসদসারা দেশরাজধানীজেলাঅপরাধদুর্ঘটনাআইন-আদালতকৃষি ও খাদ্যপানি-বিদ্যুৎ-জ্বালানি
রাজনীতি
মধ্যপ্রাচ্যএশিয়াইউরোপআমেরিকাআফ্রিকাঅন্যান্য
ব্যাংক ও আর্থিকশিল্পবাণিজ্যবিশ্ববাণিজ্যবাজারউদ্যোক্তাবাজেটঅন্যান্য
ফ্রিল্যান্সিংপ্রশিক্ষণএআইগ্যাজেটবিজ্ঞানটিপসঅন্যান্য
ফুটবলক্রিকেটবিপিএলআইপিএলঅন্যান্য
খবরসরকারি বিশ্ববিদ্যালয়বেসরকারি বিশ্ববিদ্যালয়জাতীয় বিশ্ববিদ্যালয়মেডিকেলনার্সিং ও মিডওয়াইফারিপ্রকৌশল ও বিজ্ঞান-প্রযুক্তিটেক্সটাইল কলেজ ও বিশ্ববিদ্যালয়কৃষি বিশ্ববিদ্যালয়আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়
খবরসরকারিবেসরকারিবাহিনীব্যাংক ও আর্থিকশিক্ষাপ্রতিষ্ঠানএনজিওমেডিকেল-ফার্মাসিবিদেশে চাকরিপ্রস্তুতি ও পরামর্শপরীক্ষার সময়সূচিসাক্ষাৎকারফলাফল
খবরদেশিবিদেশিইন্টার্নশিপপ্রস্তুতি ও পরামর্শফলাফল
সারা দেশআন্দোলনখেলাআন্তর্জাতিকজীবনের গল্পবিজয়গাথাঐতিহ্যঐতিহাসিক স্থানসাক্ষাৎকারঅন্যান্য
সাক্ষাৎকারসাফল্যসংস্কৃতিসাহিত্যবইমেলাবিনোদনপরিবেশ ও জলবায়ুলাইফস্টাইলস্বাস্থ্য ও চিকিৎসাউদ্ভাবন আবিষ্কারব্যক্তিত্বপুরস্কার-সম্মাননাভ্রমণ-পর্যটনবিচিত্র/অফবিটশিক্ষক-কর্মচারী আন্দোলন
নির্বাচন
প্রবাস
সম্পাদকীয়
মতামত
প্রতিযোগিতাবিতর্ককুইজঅলিম্পিয়াডসাফল্যউৎসব-পার্বণ
শিক্ষা আন্দোলন
ধর্ম
আইন-আদালত
নারী ও শিশু
দরকারি তথ্যপরীক্ষার সময়সূচিভর্তি পরীক্ষাবোর্ড পরীক্ষাঅ্যাকাডেমিক পরীক্ষাপ্রস্তুতি ও পরামর্শমডেল টেস্টপ্রশ্ন সমাধানফলাফল
খবরমতামত
শিক্ষা মন্ত্রণালয়প্রাথমিক ও গণশিক্ষাশিক্ষা বোর্ডএনটিআরসিএইউজিসিপিএসসিঅন্যান্য
বিচিত্র খবর
ফ্যাক্টচেক
ব্যাংক-বিমা
দরকারি তথ্যস্কুলকলেজবিশ্ববিদ্যালয়অন্যান্য
স্কলারশিপ

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট আর্থিক অনুদান দেবে দুর্ঘটনায় আহত শিক্ষার্থীদের, আবেদন যেভাবে

জ

জিটি ডেস্ক

প্রকাশ: ১৫ মার্চ ২০২৬, ০৫:৫৪ AM

দুর্ঘটনায় গুরুতর আহত শিক্ষার্থীদের আর্থিক অনুদান দেবে সরকার
দুর্ঘটনায় গুরুতর আহত শিক্ষার্থীদের আর্থিক অনুদান দেবে সরকার|ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের এককালীন চিকিৎসা অনুদান দেবে। ষষ্ঠ থেকে স্নাতক বা সমমান পর্যায়ের শিক্ষার্থীদের এ সহায়তা দেবে সরকার। এ লক্ষ্যে ২০২৫-২৬ অর্থবছরের মার্চ-এপ্রিল প্রান্তের জন্য আবেদনপত্র আহ্বান করে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দুর্ঘটনায় গুরুতর আহত দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের ‘এককালীন আর্থিক অনুদান প্রদান নির্দেশিকা, ২০২০’ অনুযায়ী এই চিকিৎসা সহায়তা প্রদান করা হবে।

আগ্রহী শিক্ষার্থীদের আগামী ৩০ এপ্রিল রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে। নির্ধারিত লিংকের মাধ্যমে ই-চিকিৎসা অনুদান ম্যানেজমেন্ট সিস্টেমে প্রবেশ করে আবেদন করতে পারবেন আগ্রহী শিক্ষার্থীরা।

দুর্ঘটনায় গুরুতর আহত অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের এককালীন ১০ হাজার থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত চিকিৎসা অনুদান দেবে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট। আহত, অসচ্ছল ও চিকিৎসাধীন মেধাবী ষষ্ঠ থেকে স্নাতক বা সমমান শ্রেণির শিক্ষার্থীরা এ অনুদান পাবেন।

আরও পড়ুন: আইইএলটিএস ছাড়াই পাবেন যেসব স্কলারশিপ

আবেদনের শর্ত

পূর্ববর্তী শ্রেণিতে ন্যূনতম ৬০ শতাংশ নম্বর অথবা এসএসসি ও এইচএসসিতে জিপিএ–৫-এর ক্ষেত্রে ৩.৫০ এবং স্নাতক পর্যায়ে জিপিএ–৪-এর ক্ষেত্রে ৩.০০ প্রাপ্তির প্রমাণপত্র আপলোড করতে হবে। এ ছাড়া সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত ১৩ থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের সন্তান এবং অন্যান্য ক্ষেত্রে যাঁদের অভিভাবকের বার্ষিক আয় ২ লাখ টাকার কম, তাঁরা এই সুযোগ পাবেন।

দুর্ঘটনার প্রমাণ হিসেবে জেলা পর্যায়ে সিভিল সার্জন, সরকারি হাসপাতালের চিকিৎসক অথবা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার দেওয়া ‘গুরুতর আহত’–সংক্রান্ত প্রত্যয়নপত্র আবশ্যিকভাবে জমা দিতে হবে। কেবল দুর্ঘটনার কারণেই এই অনুদান প্রদান করা হবে এবং দুর্ঘটনার সময়সীমা বিজ্ঞপ্তি প্রকাশের এক বছরের মধ্যে হতে হবে।

আরও পড়ুন: বিশ্বসেরা ৩০ স্কলারশিপের অফিশিয়াল ওয়েবসাইট

দরকারি কাগজপত্র

আবেদনের সময় শিক্ষার্থীর জন্মনিবন্ধন সনদ, মা-বাবার জাতীয় পরিচয়পত্র, ছবি, স্বাক্ষর এবং সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান বা বিভাগীয় প্রধানের প্রত্যয়নপত্র আপলোড করতে হবে। পুরো প্রক্রিয়া অনলাইনভিত্তিক হওয়ায় আবেদনের কোনো হার্ডকপি সরাসরি ট্রাস্টে পাঠাতে হবে না।

চিকিৎসা অনুদানের অর্থ সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে। এ ক্ষেত্রে শিক্ষার্থী বা তার মা–বাবার অনলাইন ব্যাংক হিসাবের পূর্ণাঙ্গ নম্বর এবং ব্যবহৃত মোবাইল নম্বর দিতে হবে। প্রামাণ্য দলিল হিসেবে চেক বইয়ের পাতা অথবা ব্যাংক স্টেটমেন্ট আপলোড করতে হবে। তবে শিক্ষার্থী সম্পূর্ণভাবে নির্ভরশীল—এমন অভিভাবকের ব্যাংক হিসাবও গ্রহণযোগ্য হতে পারে। ভুল বা অসম্পূর্ণ ব্যাংক হিসাবের তথ্যের কারণে অর্থ পৌঁছাতে ব্যর্থ হলে ট্রাস্ট পুনরায় তা পাঠাবে না বলে সতর্ক করা হয়েছে।

শিক্ষার্থীরা অনলাইনে আবেদনের সময় তাঁদের শিক্ষাপ্রতিষ্ঠানের নাম খুঁজে না পেলে প্রতিষ্ঠানপ্রধানের মাধ্যমে ইআইআইএন, প্রয়োজনীয় তথ্যসহ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালকের কাছে ই–মেইল বা ডাকযোগে আবেদনের অনুরোধ জানানো হয়েছে।

আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

ট্যাগ:প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টবৃত্তিআর্থিক অনুদানদুর্ঘটনায় আহত শিক্ষার্থীচিকিৎসা অনুদানষষ্ঠ থেকে স্নাতক বা সমমান

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!