শিক্ষাবৃত্তি দেবে রাজশাহী জেলা পরিষদ, আবেদন ১৫ জুন পর্যন্ত

জিটি ডেস্ক

প্রকাশ:

শিক্ষাবৃত্তি দেবে রাজশাহী জেলা পরিষদ
শিক্ষাবৃত্তি দেবে রাজশাহী জেলা পরিষদ|ছবি: জিটি সম্পাদিত

রাজশাহী জেলা পরিষদ রাজস্ব তহবিল থেকে ২০২৫-২৬ অর্থবছরের বাজেট বরাদ্দের আওতায় জেলার স্থায়ী অধিবাসী যেসব মেধাবী শিক্ষার্থী ২০২৫ সালে এসএসসি বা সমমান, এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, কিছু শর্তসাপেক্ষে জেলা পরিষদ তাদের বৃত্তি দেবে। আবেদন ১২ মে তারিখে শুরু হয়েছে—চলবে ১৫ জুন পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা আগামী ১৫ জুনের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

আবেদনের শর্তাবলি—

*আবেদনকারীকে রাজশাহী জেলার স্থায়ী বাসিন্দা ও সরকার অনুমোদিত শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত নিয়মিত শিক্ষার্থী হতে হবে;

*শিক্ষার্থীকে ২০২৫ সালে অনুষ্ঠিত এসএসসি/সমমান এবং এইচএসসি/সমমানের পরীক্ষায় জিপিএ–৫ থাকতে হবে;

*মুক্তিযোদ্ধার পোষ্য, প্রতিবন্ধী এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের ক্ষেত্রে এসএসসি/সমমান এবং এইচএসসি/সমমানের পরীক্ষায় জিপিএ ন্যূনতম ৪.০০ পেতে হবে;

New Project (31).jpgআবেদনপত্রের সঙ্গে যেসব কাগজপত্র লাগবে—

*মূল মার্কশিটের সত্যায়িত ফটোকপি;

*সনদপত্র,রেজিষ্ট্রেশন কার্ড ও প্রবেশপত্রের ফটোকপি;

*ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কর্তৃক নাগরিকত্ব সনদের মূল কপি;

*পিতা-মাতার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি;

আরও পড়ুন: শিক্ষাবৃত্তি দেবে শাহজালাল ইসলামী ব্যাংক, আবেদন অনলাইনে

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে পারবেন;

আবেদনপত্র পাঠাবেন যে ঠিকানায়—

নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান অথবা বিভাগীয় প্রধানের স্বাক্ষর বা মতামতসহ রাজশাহী জেলা পরিষদ কার্যালয়ে পৌঁছাতে হবে। সরাসরি কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না।

আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ: আগামী ১৫ জুন ২০২৬;

আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। ওপরের বিজ্ঞপ্তি দেখুন।

সূত্র: রাজশাহী জেলা পরিষদের অফিশিয়াল ওয়েবসাইট

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!