দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠেয় কেওআইসিএ স্কলারশিপ প্রোগ্রাম ২০২৭ এ অংশগ্রহণের জন্য সরকারি কর্মকর্তাদের কাছ থেকে আবেদন আহ্বান করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
এতে বলা হয়েছে সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও মাঠ পর্যায়ে কর্মরত কর্মকর্তারা এই প্রোগ্রামে অংশগ্রহণ করতে পারবেন।
সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয় বিদেশ প্রশিক্ষণ শাখার উপসচিব মু. মাহমুদ উল্লাহ মারুফ এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
সব জেলা প্রশাসক ও সব মন্ত্রণালয়ের সচিবের কাছে পাঠানো জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দক্ষিণ কোরিয়া সরকারের অর্থায়নে কেওআইসিএ স্কলারশিপ প্রোগ্রাম ২০২৭-এর আওতায় বাংলাদেশ সরকারের বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগ/সংস্থাসমূহ ও মাঠপ্রশাসনে কর্মরত কর্মকর্তাদের উচ্চশিক্ষার লক্ষ্যে ১৫টি (১১টি মাস্টার্স এবং ৪টি পিএইচডি) পূর্ণবৃত্তির সুযোগ পাওয়া গিয়েছে।
আরও পড়ুন: বিশ্বসেরা ৩০ স্কলারশিপের অফিশিয়াল ওয়েবসাইট
প্রোগ্রামসমূহে অংশগ্রহণকারী কর্মকর্তাদের যাবতীয় ব্যয় দক্ষিণ কোরিয়া সরকার বহন করবে এবং এতে বাংলাদেশ সরকারের কোনো আর্থিক সংশ্লেষ থাকবে না।
নিম্নোক্ত শর্তবলি অনুসরণপূর্বক উল্লিখিত মাস্টার্স ও পিএইচডি প্রোগ্রামে অংশগ্রহণের জন্য আবেদন আহ্বান করা যাচ্ছে।
বর্ণিতাবস্থায়, নিম্নরূপ শর্তসাপেক্ষে প্রতিটি প্রোগ্রামের বিপরীতে যোগ্যতার মানদ-অনুযায়ী ৪ (চার) জন প্রার্থী মনোনয়ন করত মনোনীত কর্মকর্তাদের জনপ্রশাসন প্রশিক্ষণ ও উচ্চশিক্ষা নীতিমালা-২০২৩ ও কইকার নির্ধারিত ফর্মে আবেদনসহ প্রয়োজনীয় তথ্যাদি ই-মেইলে (Inf@erd.gov.bd) একটি ফাইলে আগামী ৯ জুলাইয়ের মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়কে অবহিত রেখে অর্থনৈতিক সম্পর্ক বিভাগে পাঠানোর জন্য নির্দেক্রমে অনুরোধ করা হল।
আবেদনের শর্তাবলি—
*প্রার্থীর বয়স ৪০ বছর অথবা এর কম হতে হবে;
*প্রোগ্রামের বিষয়বস্তুর সঙ্গে প্রার্থীর কাজের সম্পৃক্ততা থাকতে হবে;
*প্রার্থীদের রেলিভেন্ট ফিল্ড অব স্টাডিতে কমপক্ষে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে;
*যেসব কর্মকর্তা পূর্বে কোনো কেওআইসিএ স্কলারশিপ প্রোগ্রামে অংশগ্রহণ করেননি তবে কেওআইসিএ মাস্টার্স ডিগ্রি প্রোগ্রাম সম্পন্ন করেছেন এবং ইতোমধ্যে সর্বনিম্ন ৩ বছর সময় অতিক্রম হয়েছে তারা ডক্টরাল ডিগ্রি প্রোগ্রামের জন্য আবেদন করতে পারবেন।

