বিসিবি নির্বাচনের তফসিল ঘোষণা

জিটি রিপোর্ট

প্রকাশ:

নির্বাচনের তফসিল ঘোষণা করল বিসিবি
নির্বাচনের তফসিল ঘোষণা করল বিসিবি|ছবি: সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। শনিবার (১৬ মে) ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ৭ জুন অনুষ্ঠিত হবে বিসিবি পরিচালনা পর্ষদের নির্বাচন।

আগামী ২০ ও ২১ মে মনোনয়নপত্র বিক্রি করা হবে। আগ্রহী প্রার্থীরা এই দুই দিন সকাল ১০টা থেকে বিকেল ৪টার মধ্যে বিসিবি কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবেন।

আরও পড়ুন: জ্বালানি সহযোগিতায় সমঝোতা স্মারক সই করল বাংলাদেশ-যুক্তরাষ্ট্র

আগামী ২৩ মে মনোনয়নপত্রের তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। পরের দিন বাছাইকৃত মনোনয়ন তালিকার ওপর আপত্তি গ্রহণ ও শুনানি অনুষ্ঠিত হবে। ২৫ মে সকাল দশটা থেকে ২টা পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহারের সুযোগ পাবেন প্রার্থীরা। ওই দিন দুপুর দুইটায় চূড়ান্ত মনোনয়ন তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন।

পোস্টাল ব্যালট বা ই-ব্যালটের আবেদন করতে হবে ২৫ মে। এই ব্যালট পাঠানোর প্রক্রিয়া শেষে আগামী ৭ জুন বোর্ডরুমে অনুষ্ঠিত হবে বিসিবি পরিচালক এবং সভাপতি ও সহ-সভাপতি পদের নির্বাচন। ফলাফল ঘোষণাও হবে একই দিনে।

আরও পড়ুন: নিত্যপণ্যে কর ছাড়, বিলাস পণ্যে বাড়তি করের পরিকল্পনা সরকারের

এবারও ৩ ক্যাটাগরি থেকে ২৩ জন পরিচালক নির্বাচিত হবেন। ক্যাটাগরি-১ অর্থাৎ জেলা-বিভাগ ক্যাটাগরি থেকে ১০ জন, ক্যাটাগরি-২ অর্থাৎ ক্লাব ক্যাটাগরি থেকে নির্বাচিত হবেন ১২ জন। এছাড়া ১ জন নির্বাচিত হবেন সাবেক ক্রিকেটার ক্যাটাগরি থেকে।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!