প্রাথমিকের শিক্ষার্থীদের সুখবর দিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

জিটি রিপোর্ট

প্রকাশ:

প্রাথমিক শিক্ষার্থীদের পাটের তৈরি ব্যাগ ও স্কুলের পোশাক দেবে সরকার
প্রাথমিক শিক্ষার্থীদের পাটের তৈরি ব্যাগ ও স্কুলের পোশাক দেবে সরকার|ছবি: সংগৃহীত

সারা দেশে প্রাথমিক শিক্ষার্থীদের দেশীয় পাটের তৈরি ব্যাগ ও স্কুলের পোশাক দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন। প্রাথমিকভাবে  আগামী জুলাই থেকে প্রথম শ্রেণির এক লাখ শিক্ষার্থীর কাছে এসব পণ্য পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। 

বুধবার (২২ এপ্রিল) প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে তিনি এ তথ্য জানান।

মাহদী আমিন বলেন, পাইলট আকারে কার্যক্রমটি শুরু হচ্ছে। প্রথম শ্রেণি থেকে প্রাথমিকভাবে শুরু হচ্ছে এবং প্রতি উপজেলায় দুটি করে স্কুলে দেওয়া হবে। স্কুল নির্বাচন করবেন স্থানীয় প্রশাসন। প্রথম মাসে অন্তত এক লাখ শিক্ষার্থীর মাঝে ব্যাগ ও পোশাক পৌঁছে দেওয়ার লক্ষ্য।

আরও পড়ুন: এসএসসি পরীক্ষার প্রথম দিনে দুই জেলায় ৫ কেন্দ্রে আকস্মিক পরিদর্শন শিক্ষামন্ত্রীর

তিনি জানান, তিনটি মন্ত্রণালয়ের সমন্বিত উদ্যোগে প্রান্তিক এলাকা পর্যন্ত দেশীয় উৎপাদিত পণ্য পর্যায়ক্রমে পৌঁছে দেয়া হবে। এ ক্ষেত্রে ন্যায্যতা ও সমতা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য।

এদিকে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানান, প্রতিটি উপজেলায় দুটি করে স্কুলে দেয়া হবে। সব প্রাথমিক স্কুলে একই রকম পোশাক হবে। তবে ছেলে এবং মেয়েদের পোশাক ও ব্যাগ আলাদা হবে।

আরও পড়ুন: সরকারি ছুটি বাড়ল একদিন, জারি পরিপত্র

এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদে জানিয়েছিলেন, প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে বিনা মূল্যে স্কুল ড্রেস বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। চলতি অর্থবছরেই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুই লাখ শিক্ষার্থীকে এই সুবিধা দেওয়ার পরিকল্পনা রয়েছে।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!