মূল বিষয়বস্তুতে যানThe Generation Today
 
The Generation Today
সর্বশেষবাংলাদেশআন্তর্জাতিকশিক্ষাউচ্চশিক্ষাপরীক্ষাভর্তিচাকরিস্কলারশিপপ্রযুক্তিখেলাবিনোদনভিডিওশিক্ষাপ্রশাসনঅর্থনীতিতারুণ্যপ্রবাসনির্বাচনশিক্ষা আন্দোলনআইন-আদালতনারী ও শিশুঅপরাধপরিবেশ ও জলবায়ুভ্রমণ-পর্যটনপুরস্কার-সম্মাননাউদ্ভাবন আবিষ্কারস্বাস্থ্য ও চিকিৎসালাইফস্টাইলব্যক্তিত্বসাহিত্য-সংস্কৃতিসাক্ষাৎকারবিচিত্র খবরসম্পাদকীয়বইমেলাফ্যাক্টচেকপ্রিয় বইমতামতশিক্ষাব্যবস্থা
সর্বশেষ
বাংলাদেশ
আন্তর্জাতিক
The Generation Today
সর্বশেষবাংলাদেশআন্তর্জাতিকশিক্ষাউচ্চশিক্ষাপরীক্ষাভর্তিচাকরিস্কলারশিপপ্রযুক্তিখেলা
The Generation Today
হোমপেজসর্বশেষরাজনীতিঅর্থনীতিআইন-আদালতবিনোদনলাইফস্টাইলমতামত
সর্বশেষ
সরকাররাজনীতিসংসদসারা দেশরাজধানীজেলাঅপরাধদুর্ঘটনাআইন-আদালতকৃষি ও খাদ্যপানি-বিদ্যুৎ-জ্বালানি
বিদ্যুৎ ও জ্বালানি
মধ্যপ্রাচ্যএশিয়াইউরোপআমেরিকাআফ্রিকাঅন্যান্য
ব্যাংক ও আর্থিকশিল্পবাণিজ্যবিশ্ববাণিজ্যবাজারউদ্যোক্তাবাজেটঅন্যান্য
ফ্রিল্যান্সিংপ্রশিক্ষণএআইগ্যাজেটবিজ্ঞানটিপসঅন্যান্য
ফুটবলক্রিকেটবিপিএলআইপিএলঅন্যান্য
খবরস্নাতকস্নাতকোত্তরএমফিলপিএইচডিপ্রফেশনাল প্রোগ্রামক্যাম্পাস
খবরসরকারিবেসরকারিবাহিনীব্যাংক ও আর্থিকশিক্ষাপ্রতিষ্ঠানএনজিওমেডিকেল-ফার্মাসিবিদেশে চাকরিইন্টার্নশিপপ্রস্তুতি ও পরামর্শপরীক্ষার সময়সূচিসাক্ষাৎকারফলাফল
খবরদেশিবিদেশিপ্রস্তুতি ও পরামর্শফলাফল
সারা দেশআন্দোলনখেলাআন্তর্জাতিকজীবনের গল্পবিজয়গাথাঐতিহ্যঐতিহাসিক স্থানসাক্ষাৎকারঅন্যান্য
সাক্ষাৎকারসাফল্যসংস্কৃতিসাহিত্যবইমেলাপরিবেশ ও জলবায়ুলাইফস্টাইলস্বাস্থ্য ও চিকিৎসাধর্মউদ্ভাবন আবিষ্কারব্যক্তিত্বপুরস্কার-সম্মাননাভ্রমণ-পর্যটনবিচিত্র/অফবিটশিক্ষক-কর্মচারী আন্দোলন
নির্বাচন
প্রবাস
সম্পাদকীয়
মতামত
প্রতিযোগিতাবিতর্ককুইজঅলিম্পিয়াডসাফল্যউৎসব-পার্বণ
বিনোদন
শিক্ষা আন্দোলন
আইন-আদালত
নারী ও শিশু
দরকারি তথ্যপরীক্ষার সময়সূচিভর্তি পরীক্ষাবোর্ড পরীক্ষাঅ্যাকাডেমিক পরীক্ষাপ্রস্তুতি ও পরামর্শমডেল টেস্টপ্রশ্ন সমাধানফলাফল
খবরমতামত
শিক্ষা মন্ত্রণালয়প্রাথমিক ও গণশিক্ষাশিক্ষা বোর্ডএনটিআরসিএইউজিসিপিএসসিঅন্যান্য
বিচিত্র খবর
ফ্যাক্টচেক
ব্যাংক-বিমা
দরকারি তথ্যস্কুলকলেজবিশ্ববিদ্যালয়অন্যান্য
প্রযুক্তি

যে ভুলে হারাতে পারেন ফেসবুকের ‘ভেরিফায়েড ব্যাজ’

জ

জিটি ডেস্ক

প্রকাশ: ৩১ জুলাই ২০২৬, ০৮:৪৫ AM

ফেসবুক ভেরিফায়েড ব্যাজ
ফেসবুক ভেরিফায়েড ব্যাজ|ছবি: সংগৃহীত

আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই দিয়ে তৈরি ভুয়া আইডি, পরিচয়ের জালিয়াতি এবং নানা ধরনের সাইবার প্রতারণা ঠেকাতে কঠোর পদক্ষেপ নিচ্ছে ফেসবুকের অভিভাবক প্রতিষ্ঠান মেটা। সাধারণ ব্যবহারকারীদের পরিচয় নিশ্চিত করতে এবার একদম বিনামূল্যে বিশেষ ‘ভেরিফায়েড ব্যাজ’ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তারা। তবে মেটার বেঁধে দেওয়া নির্দিষ্ট নিয়ম না মানলে এই নীল ব্যাজ সুবিধা মিলবে না।

মেটা কর্তৃপক্ষের সূত্রে জানা গেছে, কোনো প্রোফাইল কি প্রকৃত মানুষের নাকি এআই নির্মিত ভুয়া অ্যাকাউন্ট—তা সহজেই চিনিয়ে দেবে নতুন এই ব্যাজ। এটি কিন্তু পেইড সার্ভিস ‘মেটা ভেরিফায়েড’-এর মতো টাকা দিয়ে কেনার বিষয় নয়। নির্দিষ্ট যোগ্যতা থাকা সাপেক্ষে সাধারণ ফেসবুক ব্যবহারকারীরা সম্পূর্ণ বিনামূল্যে এটি ব্যবহারের সুযোগ পাবেন।

আরও পড়ুন: এআই ভিডিও দিয়ে ইউটিউব থেকে আয় কঠিন হচ্ছে

বিনামূল্যে নীল ব্যাজটি পেতে ব্যবহারকারীকে একটি সংক্ষিপ্ত সেলফি ভিডিও ধারণ করে পাঠাতে হবে। মেটার অ্যালগরিদম ভিডিওটি অ্যাকাউন্টের ছবি ও তথ্যের সঙ্গে মেলাবে। স্বয়ংক্রিয় প্রক্রিয়ায় পরিচয় শতভাগ নিশ্চিত হতে পারলে সংশ্লিষ্ট প্রোফাইলে ভেরিফায়েড ব্যাজ যুক্ত করে দেওয়া হবে।

যেসব ক্ষেত্রে ভেরিফায়েড ব্যাজ মিলবে না

মেটা স্পষ্ট জানিয়েছে, নিচে উল্লেখিত যেকোনো একটি শর্ত মিললে বিনামূল্যে ভেরিফায়েড ব্যাজ পাওয়া যাবে না:

বয়সের সীমাবদ্ধতা: ব্যবহারকারীর বয়স অবশ্যই ১৮ বছর বা তার বেশি হতে হবে (১৮ বছরের কম হলে মিলবে না)।

কমিউনিটি গাইডলাইন: অ্যাকাউন্টের অবস্থা সচল না থাকলে কিংবা ফেসবুকের কমিউনিটি স্ট্যান্ডার্ড বা নিয়মাবলী না মানলে।

সন্দেহজনক ইতিহাস: পূর্বে জালিয়াতি, ভুয়া তথ্য প্রদান বা সন্দেহজনক কোনো কর্মকাণ্ডের রেকর্ড থাকলে।

অ্যাকোউন্টের ধরন: সাধারণ প্রোফাইল ছাড়া ফেসবুক পেজ ও প্রফেশনাল মোড চালুর ক্ষেত্রে এটি প্রযোজ্য হবে না।
আরও পড়ুন: ফেসবুকে বেশি রিচ ও ভিউ পাওয়ার কার্যকরী টিপস!

ভিডিও যাচাইয়ে ব্যর্থতা: সেলফি ভিডিওর সাথে অ্যাকাউন্টের তথ্যের মিল না পাওয়া গেলে।

ফেসবুকের কোথায় কোথায় দেখা যাবে এই ব্যাজ?

প্রোফাইল ভেরিফিকেশন সফল হলে ব্যাজটি কেবল ব্যবহারকারীর মূল প্রোফাইলেই সীমাবদ্ধ থাকবে না। এটি দেখা যাবে:

১. ফেসবুক মার্কেটপ্লেস

২. যুক্ত থাকা বিভিন্ন ফেসবুক গ্রুপ

৩. ফেসবুক ডেটিং প্ল্যাটফর্মে

নিরাপত্তা নিয়ে মেটার বার্তা

মেটা স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, এই ব্যাজটি কেবল ব্যবহারকারীর বাস্তব অস্তিত্বের প্রমাণ দেবে। কিন্তু সংশ্লিষ্ট ব্যক্তির সততা, লেনদেনের নিশ্চয়তা বা সামাজিক আচরণের কোনো দায় মেটা নেবে না। তাই অনলাইনে আর্থিক লেনদেন, তথ্য আদান-প্রদান ও যোগাযোগের ক্ষেত্রে সবাইকে নিজ দায়িত্বে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

বর্তমানে ফিচারটি নির্বাচিত কিছু দেশে পরীক্ষামূলক চালু রয়েছে। খুব শীঘ্রই পর্যায়ক্রমে বিশ্বব্যাপী সকল সাধারণ ব্যবহারকারীর জন্য এটি উন্মুক্ত করা হবে।

ট্যাগ:কনটেন্ট ক্রিয়েটরকৃত্রিম বুদ্ধিমত্তাফেসবুক

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!