মূল বিষয়বস্তুতে যানThe Generation Today
 
The Generation Today
সর্বশেষবাংলাদেশশিক্ষাউচ্চশিক্ষাশিক্ষাপ্রশাসনপরীক্ষাভর্তিচাকরিস্কলারশিপপ্রযুক্তিখেলাবিনোদনভিডিওআন্তর্জাতিকঅর্থনীতিতারুণ্যপ্রবাসনির্বাচনশিক্ষা আন্দোলনআইন-আদালতনারী ও শিশুঅপরাধপরিবেশ ও জলবায়ুভ্রমণ-পর্যটনপুরস্কার-সম্মাননাউদ্ভাবন আবিষ্কারস্বাস্থ্য ও চিকিৎসালাইফস্টাইলব্যক্তিত্বসাহিত্য-সংস্কৃতিসাক্ষাৎকারবিচিত্র খবরসম্পাদকীয়বইমেলাফ্যাক্টচেকপ্রিয় বইমতামতশিক্ষাব্যবস্থা
সর্বশেষ
বাংলাদেশ
শিক্ষা
The Generation Today
সর্বশেষবাংলাদেশশিক্ষাউচ্চশিক্ষাশিক্ষাপ্রশাসনপরীক্ষাভর্তিচাকরিস্কলারশিপপ্রযুক্তিখেলা
The Generation Today
হোমপেজসর্বশেষরাজনীতিঅর্থনীতিআইন-আদালতবিনোদনলাইফস্টাইলমতামত
সর্বশেষ
সরকাররাজনীতিসংসদসারা দেশরাজধানীজেলাঅপরাধদুর্ঘটনাআইন-আদালতকৃষি ও খাদ্যপানি-বিদ্যুৎ-জ্বালানি
রাজনীতি
মধ্যপ্রাচ্যএশিয়াইউরোপআমেরিকাআফ্রিকাঅন্যান্য
ব্যাংক ও আর্থিকশিল্পবাণিজ্যবিশ্ববাণিজ্যবাজারউদ্যোক্তাবাজেটঅন্যান্য
ফ্রিল্যান্সিংপ্রশিক্ষণএআইগ্যাজেটবিজ্ঞানটিপসঅন্যান্য
ফুটবলক্রিকেটবিপিএলআইপিএলঅন্যান্য
খবরস্নাতকস্নাতকোত্তরএমফিলপিএইচডিপ্রফেশনাল প্রোগ্রামক্যাম্পাস
খবরসরকারিবেসরকারিবাহিনীব্যাংক ও আর্থিকশিক্ষাপ্রতিষ্ঠানএনজিওমেডিকেল-ফার্মাসিইন্টার্নশিপবিদেশে চাকরিপ্রস্তুতি ও পরামর্শপরীক্ষার সময়সূচিসাক্ষাৎকারফলাফল
খবরদেশিবিদেশিপ্রস্তুতি ও পরামর্শফলাফল
সারা দেশআন্দোলনখেলাআন্তর্জাতিকজীবনের গল্পবিজয়গাথাঐতিহ্যঐতিহাসিক স্থানসাক্ষাৎকারঅন্যান্য
সাক্ষাৎকারসাফল্যসংস্কৃতিসাহিত্যবইমেলাপরিবেশ ও জলবায়ুলাইফস্টাইলস্বাস্থ্য ও চিকিৎসাউদ্ভাবন আবিষ্কারব্যক্তিত্বপুরস্কার-সম্মাননাভ্রমণ-পর্যটনবিচিত্র/অফবিটশিক্ষক-কর্মচারী আন্দোলন
নির্বাচন
প্রবাস
সম্পাদকীয়
মতামত
প্রতিযোগিতাবিতর্ককুইজঅলিম্পিয়াডসাফল্যউৎসব-পার্বণ
বিনোদন
শিক্ষা আন্দোলন
ধর্ম
আইন-আদালত
নারী ও শিশু
দরকারি তথ্যপরীক্ষার সময়সূচিভর্তি পরীক্ষাবোর্ড পরীক্ষাঅ্যাকাডেমিক পরীক্ষাপ্রস্তুতি ও পরামর্শমডেল টেস্টপ্রশ্ন সমাধানফলাফল
খবরমতামত
শিক্ষা মন্ত্রণালয়প্রাথমিক ও গণশিক্ষাশিক্ষা বোর্ডএনটিআরসিএইউজিসিপিএসসিঅন্যান্য
বিচিত্র খবর
ফ্যাক্টচেক
ব্যাংক-বিমা
দরকারি তথ্যস্কুলকলেজবিশ্ববিদ্যালয়অন্যান্য
প্রযুক্তি

ব্রাউজারে এল জেমিনির নতুন সংস্করণ

ড

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৯ মার্চ ২০২৬, ০৭:৫১ PM

জেমিনির নতুন সংস্করণ
জেমিনির নতুন সংস্করণ|ছবি: সংগৃহীত

আগাম বার্তা না দিয়েই বদলে গেল ইন্টারনেট ব্রাউজার ক্রোমের সক্ষমতা। এবার গুগলের ক্রোম ব্রাউজার পেল কিছু বিশেষ এআই সুবিধা। কারণ, এই ব্রাউজারজুড়ে দেওয়া হয়েছে জেমিনির নতুন সংস্করণ। কাজটি হয়েছে বেশ কিছুদিন আগেই। ইতিমধ্যে বিশ্বের কয়েকটি দেশে এই সুবিধা পেয়েছেন অনেকে। নতুন করে আরও কিছু দেশে এই সুবিধা উন্মোচনের ঘোষণা দিয়েছে গুগল। সেই তালিকায় জায়গা পেয়েছে কানাডা, নিউজিল্যান্ড ও দক্ষিণ এশিয়ার কয়েকটি দেশ।

সংস্থার বরাতে জানা গেছে, ক্রোম ব্রাউজারে জেমিনি ইন্টিগ্রেটেড হওয়ায় গ্রাহক এখন যে কোনো কনটেন্ট ট্যাব সুইচ না করেই চোখের নিমেষে সারাংশ করা, ইমেইল লেখা বা ছবি সম্পাদনার (এডিট) মতো কাজ করতে পারবেন।

সুবিধা পাবেন কানাডা, নিউজিল্যান্ড ও দক্ষিণ এশিয়ার দেশে যারা উইন্ডোজ, ম্যাকবুক ও ক্রোমবুক প্লাসের ডিভাইস ব্যবহার করছেন, তারাই শুধু ক্রোম ব্রাউজারে এই পরিষেবার আওতায় আসবেন। প্রথম ধাপে ডেস্কটপ আর আইওএস গ্রাহকরা এই পরিষেবা পাবেন।

আপাতত অ্যান্ড্রয়েড গ্রাহক সরাসরি এই সুবিধা নিতে পারবেন না। কিন্তু তারা পাওয়ার বাটন চেপে ক্রোম অ্যাসিস্ট্যান্ট অ্যাক্টিভেট করতে পারবেন। বর্তমানে এই আপগ্রেডে জেমিনি ৩.১ সংস্করণের মডেল ব্যবহার হচ্ছে। নতুন এই মডেল বেশ কয়েকটি ভাষায় কাজ করতে পারদর্শী। অন্যদিকে, গুগল ক্রোমের ভেতরে এই ফিচার বিনামূল্যে ব্যবহার করা যাবে।

ব্রাউজারে কৃত্রিম বুদ্ধিমত্তা

ব্রাউজারে ডানদিকে ওপরে জেমিনি আইকন দৃশ্যমান হবে। সেটিকে অ্যাসিস্ট্যান্ট হিসেবে ব্যবহার করে যে কোনো ডিজিটাল পেজের তথ্যের সারাংশ করা যাবে। আবার শিক্ষার্থীর প্রয়োজনে স্টাডি মেটেরিয়াল থেকে প্রশ্নপত্র তৈরি করা যাবে। এর আগে যেসব ওয়েবপেজে যাওয়া হয়েছিল, সেগুলো সহজেই খুঁজে পাওয়া যাবে। 

জানা গেছে, ক্রোমের জেমিনি অন্যসব গুগল অ্যাপের সঙ্গে ইন্টিগ্রেট করবে। এতে ইউটিউবের যে কোনো ভিডিও বা জিমেইলের কোনো তথ্য থেকে বিশেষ অংশ আগের চেয়ে সহজে খুঁজে পাওয়া যাবে। ব্রাউজারে কয়েকটি ট্যাব একসঙ্গে খোলা থাকলে এতে কাজের ব্যাঘাত ঘটত।

নতুন সংস্করণে কয়েকটি ট্যাব একযোগে খুলে সব তথ্য একসঙ্গে গুছিয়ে দেবে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)। সহজে বললে, ভ্রমণে যেতে চাইলে কয়েকটি সাইট ঘেঁটে সাশ্রয়ী দামে হোটেলের খোঁজ করে সবার তথ্যের তুলনা করে পরামর্শ ও ভ্রমণ কৌশল গুছিয়ে দেবে এআই অ্যাসিস্ট্যান্ট। ন্যানো বানানা টু ইমেজ জেনারেশন মডেল এখন সরাসরি ক্রোমে অ্যাড করা হয়েছে।

নিরাপত্তার প্রশ্নে অবারিত সাইবার দুনিয়ার ঝুঁকে এড়াতে কাজ করবে এই প্ল্যাটফর্ম, এমনটা জানানো হয় সংস্থা থেকে। প্রম্পট ইনজেকশন করতে অনেক এআইর প্ল্যাটফর্মে সমস্যা দৃশ্যমান হয়েছে। গুগল বলছে, ক্রোম এখন থেকে ঝুঁকি শনাক্ত ও তা নিরসনে আগের চেয়ে সক্ষমতা প্রদর্শন করবে। নতুন সংস্করণে নিরাপত্তাকে আগের থেকে বেশি সুরক্ষিত করা হয়েছে।

ট্যাগ:জেমিনিইন্টারনেট ব্রাউজারগুগল ক্রোমনতুন সংস্করণকৃত্রিম বুদ্ধিমত্তাএআইক্রোম ব্রাউজার

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!