মূল বিষয়বস্তুতে যানThe Generation Today
 
The Generation Today
সর্বশেষবাংলাদেশআন্তর্জাতিকশিক্ষাউচ্চশিক্ষাপরীক্ষাভর্তিচাকরিস্কলারশিপপ্রযুক্তিখেলাবিনোদনভিডিওশিক্ষাপ্রশাসনঅর্থনীতিতারুণ্যপ্রবাসনির্বাচনশিক্ষা আন্দোলনআইন-আদালতনারী ও শিশুঅপরাধপরিবেশ ও জলবায়ুভ্রমণ-পর্যটনপুরস্কার-সম্মাননাউদ্ভাবন আবিষ্কারস্বাস্থ্য ও চিকিৎসালাইফস্টাইলব্যক্তিত্বসাহিত্য-সংস্কৃতিসাক্ষাৎকারবিচিত্র খবরসম্পাদকীয়বইমেলাফ্যাক্টচেকপ্রিয় বইমতামতশিক্ষাব্যবস্থা
সর্বশেষ
বাংলাদেশ
আন্তর্জাতিক
The Generation Today
সর্বশেষবাংলাদেশআন্তর্জাতিকশিক্ষাউচ্চশিক্ষাপরীক্ষাভর্তিচাকরিস্কলারশিপপ্রযুক্তিখেলা
The Generation Today
হোমপেজসর্বশেষরাজনীতিঅর্থনীতিআইন-আদালতবিনোদনলাইফস্টাইলমতামত
সর্বশেষ
সরকাররাজনীতিসংসদসারা দেশরাজধানীজেলাঅপরাধদুর্ঘটনাআইন-আদালতকৃষি ও খাদ্যপানি-বিদ্যুৎ-জ্বালানি
বিদ্যুৎ ও জ্বালানি
মধ্যপ্রাচ্যএশিয়াইউরোপআমেরিকাআফ্রিকাঅন্যান্য
ব্যাংক ও আর্থিকশিল্পবাণিজ্যবিশ্ববাণিজ্যবাজারউদ্যোক্তাবাজেটঅন্যান্য
ফ্রিল্যান্সিংপ্রশিক্ষণএআইগ্যাজেটবিজ্ঞানটিপসঅন্যান্য
ফুটবলক্রিকেটবিপিএলআইপিএলঅন্যান্য
খবরস্নাতকস্নাতকোত্তরএমফিলপিএইচডিপ্রফেশনাল প্রোগ্রামক্যাম্পাস
খবরসরকারিবেসরকারিবাহিনীব্যাংক ও আর্থিকশিক্ষাপ্রতিষ্ঠানএনজিওমেডিকেল-ফার্মাসিবিদেশে চাকরিইন্টার্নশিপপ্রস্তুতি ও পরামর্শপরীক্ষার সময়সূচিসাক্ষাৎকারফলাফল
খবরদেশিবিদেশিপ্রস্তুতি ও পরামর্শফলাফল
সারা দেশআন্দোলনখেলাআন্তর্জাতিকজীবনের গল্পবিজয়গাথাঐতিহ্যঐতিহাসিক স্থানসাক্ষাৎকারঅন্যান্য
সাক্ষাৎকারসাফল্যসংস্কৃতিসাহিত্যবইমেলাপরিবেশ ও জলবায়ুলাইফস্টাইলস্বাস্থ্য ও চিকিৎসাধর্মউদ্ভাবন আবিষ্কারব্যক্তিত্বপুরস্কার-সম্মাননাভ্রমণ-পর্যটনবিচিত্র/অফবিটশিক্ষক-কর্মচারী আন্দোলন
নির্বাচন
প্রবাস
সম্পাদকীয়
মতামত
প্রতিযোগিতাবিতর্ককুইজঅলিম্পিয়াডসাফল্যউৎসব-পার্বণ
বিনোদন
শিক্ষা আন্দোলন
আইন-আদালত
নারী ও শিশু
দরকারি তথ্যপরীক্ষার সময়সূচিভর্তি পরীক্ষাবোর্ড পরীক্ষাঅ্যাকাডেমিক পরীক্ষাপ্রস্তুতি ও পরামর্শমডেল টেস্টপ্রশ্ন সমাধানফলাফল
খবরমতামত
শিক্ষা মন্ত্রণালয়প্রাথমিক ও গণশিক্ষাশিক্ষা বোর্ডএনটিআরসিএইউজিসিপিএসসিঅন্যান্য
বিচিত্র খবর
ফ্যাক্টচেক
ব্যাংক-বিমা
দরকারি তথ্যস্কুলকলেজবিশ্ববিদ্যালয়অন্যান্য
প্রযুক্তি

এআই-এর ধাক্কায় চাকরি যাবে না, বরং সুযোগ বাড়বে: জেফ বেজোস

জ

জিটি ডেস্ক

প্রকাশ: ২১ জুন ২০২৬, ০২:২১ AM

ই-কমার্স জায়ান্ট অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস
ই-কমার্স জায়ান্ট অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস|ছবি: সংগৃহীত

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির দ্রুত প্রসারের কারণে বিশ্বজুড়ে যখন চাকরি হারানোর আতঙ্ক বাড়ছে, ঠিক তখনই আশার বাণী শোনালেন ই-কমার্স জায়ান্ট অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস।

তার মতে, এআই-কে ‘চাকরিখেকো’ ভাবার কোনো কারণ নেই। এর কারণে চাকরি যাবে না বরং সুযোগ আরও বাড়বে। দীর্ঘমেয়াদে এটি অর্থনীতিতে বেকারত্ব বাড়াবে না, বরং শ্রমশক্তির চাহিদা ও নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে।

তরুণ প্রজন্মের এই চাকরি হারানোর উদ্বেগকে ‘বাস্তবতার বিপরীত’ বলে আখ্যা দিয়েছেন বেজোস। এই নতুন সম্ভাবনাকে কাজে লাগাতে তিনি নিজেই ‘প্রমিথিউস’ নামে একটি নতুন এআই স্টার্টআপ চালু করেছেন।

আরও পড়ুন: কৃত্রিম বুদ্ধিমত্তার মায়াজাল: এআই কি আমাদের অলস করে দিচ্ছে

ইতোমধ্যে ৪১ বিলিয়ন ডলার বাজার মূল্যায়নের এই প্রতিষ্ঠানে জেপিমরগান ও গোল্ডম্যান স্যাকসের মতো বৈশ্বিক আর্থিক প্রতিষ্ঠান থেকে ১২ বিলিয়ন ডলারের বিশাল বিনিয়োগ এসেছে। গুগলের সাবেক নির্বাহী ভিক বাজাজকে সঙ্গে নিয়ে বেজোস নিজেই এই প্রতিষ্ঠানের সহপ্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করছেন।

প্রমিথিউসের মূল লক্ষ্য হলো একটি ‘আর্টিফিশিয়াল জেনারেল ইঞ্জিনিয়ার’ তৈরি করা। এটি জেট ইঞ্জিন বা মহাকাশযানের মতো অত্যন্ত জটিল পণ্যের নকশা (ডিজাইন) তৈরিতে প্রকৌশলীদের সরাসরি সহায়তা করবে।

উদ্ভাবনের গুরুত্ব তুলে ধরে বেজোস বলেন, “সমাজের সম্পদ সৃষ্টির মূল চালিকাশক্তি হলো উদ্ভাবন। প্রমিথিউস সেই উদ্ভাবনের গতিকে অনেক বেশি দ্রুত ও সহজ করবে বলে তিনি আশা প্রকাশ করেন।”

আরও পড়ুন: যে পাঁচটি তথ্য কখনোই এআই চ্যাটবক্সে ইনপুট দেবেন না

এআই-এর কার্যকারিতা বোঝাতে গিয়ে বেজোস একে ‘বুলডোজার’-এর সঙ্গে তুলনা করে বলেন, “এআই কোনো কাজে জনবল ১০ গুণ কমালে, উদ্ভাবনের খরচ কমে যাওয়ার কারণে বাজারে ১০ গুণের বেশি নতুন সুযোগ তৈরি হবে। বেলচার বদলে কেউ আপনাকে বুলডোজার দিলে আপনার খুশি হওয়াই উচিত।”

তবে বেজোসের এই আশাবাদের পাশাপাশি বিশ্বজুড়ে এর ভিন্ন চিত্রও দেখা যাচ্ছে। মার্কিন গবেষণা প্রতিষ্ঠান ‘চ্যালেঞ্জার, গ্রে অ্যান্ড ক্রিসমাস’-এর সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়েছে, শুধু যুক্তরাষ্ট্রেই এআই প্রযুক্তির কারণে এর মধ্যে ২১,৪৯০টি চাকরি বিলুপ্ত হয়েছে।

প্রযুক্তি বিশেষজ্ঞদের একাংশের মতে, নতুন কর্মসংস্থান তৈরির এই প্রক্রিয়াটি সাধারণ কর্মীদের জন্য কতটা সহজ হবে, তা সময়ই বলে দেবে।

ট্যাগ:কৃত্রিম বুদ্ধিমত্তাএআই প্রযুক্তিঅ্যামাজনের প্রতিষ্ঠাতাজেফ বেজোসপ্রমিথিউসএআই স্টার্টআপ প্রমিথিউস

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!