মূল বিষয়বস্তুতে যানThe Generation Today
 
The Generation Today
সর্বশেষবাংলাদেশআন্তর্জাতিকশিক্ষাউচ্চশিক্ষাপরীক্ষাভর্তিচাকরিস্কলারশিপপ্রযুক্তিখেলাবিনোদনভিডিওশিক্ষাপ্রশাসনঅর্থনীতিতারুণ্যপ্রবাসনির্বাচনশিক্ষা আন্দোলনআইন-আদালতনারী ও শিশুঅপরাধপরিবেশ ও জলবায়ুভ্রমণ-পর্যটনপুরস্কার-সম্মাননাউদ্ভাবন আবিষ্কারস্বাস্থ্য ও চিকিৎসালাইফস্টাইলব্যক্তিত্বসাহিত্য-সংস্কৃতিসাক্ষাৎকারবিচিত্র খবরসম্পাদকীয়বইমেলাফ্যাক্টচেকপ্রিয় বইমতামতশিক্ষাব্যবস্থা
সর্বশেষ
বাংলাদেশ
আন্তর্জাতিক
The Generation Today
সর্বশেষবাংলাদেশআন্তর্জাতিকশিক্ষাউচ্চশিক্ষাপরীক্ষাভর্তিচাকরিস্কলারশিপপ্রযুক্তিখেলা
The Generation Today
হোমপেজসর্বশেষরাজনীতিঅর্থনীতিআইন-আদালতবিনোদনলাইফস্টাইলমতামত
সর্বশেষ
সরকাররাজনীতিসংসদসারা দেশরাজধানীজেলাঅপরাধদুর্ঘটনাআইন-আদালতকৃষি ও খাদ্যপানি-বিদ্যুৎ-জ্বালানি
বিদ্যুৎ ও জ্বালানি
মধ্যপ্রাচ্যএশিয়াইউরোপআমেরিকাআফ্রিকাঅন্যান্য
ব্যাংক ও আর্থিকশিল্পবাণিজ্যবিশ্ববাণিজ্যবাজারউদ্যোক্তাবাজেটঅন্যান্য
ফ্রিল্যান্সিংপ্রশিক্ষণএআইগ্যাজেটবিজ্ঞানটিপসঅন্যান্য
ফুটবলক্রিকেটবিপিএলআইপিএলঅন্যান্য
খবরস্নাতকস্নাতকোত্তরএমফিলপিএইচডিপ্রফেশনাল প্রোগ্রামক্যাম্পাস
খবরসরকারিবেসরকারিবাহিনীব্যাংক ও আর্থিকশিক্ষাপ্রতিষ্ঠানএনজিওমেডিকেল-ফার্মাসিবিদেশে চাকরিইন্টার্নশিপপ্রস্তুতি ও পরামর্শপরীক্ষার সময়সূচিসাক্ষাৎকারফলাফল
খবরদেশিবিদেশিপ্রস্তুতি ও পরামর্শফলাফল
সারা দেশআন্দোলনখেলাআন্তর্জাতিকজীবনের গল্পবিজয়গাথাঐতিহ্যঐতিহাসিক স্থানসাক্ষাৎকারঅন্যান্য
সাক্ষাৎকারসাফল্যসংস্কৃতিসাহিত্যবইমেলাপরিবেশ ও জলবায়ুলাইফস্টাইলস্বাস্থ্য ও চিকিৎসাধর্মউদ্ভাবন আবিষ্কারব্যক্তিত্বপুরস্কার-সম্মাননাভ্রমণ-পর্যটনবিচিত্র/অফবিটশিক্ষক-কর্মচারী আন্দোলন
নির্বাচন
প্রবাস
সম্পাদকীয়
মতামত
প্রতিযোগিতাবিতর্ককুইজঅলিম্পিয়াডসাফল্যউৎসব-পার্বণ
বিনোদন
শিক্ষা আন্দোলন
আইন-আদালত
নারী ও শিশু
দরকারি তথ্যপরীক্ষার সময়সূচিভর্তি পরীক্ষাবোর্ড পরীক্ষাঅ্যাকাডেমিক পরীক্ষাপ্রস্তুতি ও পরামর্শমডেল টেস্টপ্রশ্ন সমাধানফলাফল
খবরমতামত
শিক্ষা মন্ত্রণালয়প্রাথমিক ও গণশিক্ষাশিক্ষা বোর্ডএনটিআরসিএইউজিসিপিএসসিঅন্যান্য
বিচিত্র খবর
ফ্যাক্টচেক
ব্যাংক-বিমা
দরকারি তথ্যস্কুলকলেজবিশ্ববিদ্যালয়অন্যান্য
প্রযুক্তি

এআই থেকে সেরা উত্তর পেতে ৬টি কার্যকর প্রম্পটিং কৌশল

জ

জিটি ডেস্ক

প্রকাশ: ০৭ জুলাই ২০২৬, ১২:৪৮ AM

এআই
এআই |ছবি: সংগৃহীত

একই প্রশ্ন, একই এআই টুল—তবুও একজন কাঙ্ক্ষিত ফল পেলেও অন্যজন উত্তরে হতাশ হন। পার্থক্যটি প্রযুক্তিতে নয়, বরং প্রম্পটে। চ্যাটজিপিটি, গুগল জেমিনাই, ক্লড কিংবা এক্সএআইয়ের মতো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) টুলগুলো ভিন্ন ভিন্ন মডেলে কাজ করলেও সঠিক প্রম্পট ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে প্রত্যেকটি থেকেই নিজের চাহিদামাফিক ফল পাওয়া সম্ভব। নির্দেশনা দেওয়ার সময় কয়েকটি সহজ বিষয় মাথায় রেখে নির্দিষ্ট কিছু কৌশল অনুসরণ করলেই এআইয়ের উত্তর বা ফলাফলের মান অনেকটাই উন্নত করা যায়।

যত বেশি বিস্তারিত, তত ভালো ফল

প্রম্পটের বিস্তারিত বর্ণনা, চাহিদার ধরন এবং বিষয়বস্তুর প্রেক্ষাপটই এআইয়ের জন্য কাঙ্ক্ষিত ফলাফলের ভিত্তি তৈরি করে। প্রম্পট যত সমৃদ্ধ হবে, এআই তত মানসম্মত উত্তর দিতে পারবে। তাই নিজের চাহিদা পরিষ্কারভাবে ব্যাখ্যা করে পর্যাপ্ত তথ্য বা ইনপুট দেওয়া জরুরি।

আরও পড়ুন: ক্যাশলেস ইকোনমির নতুন অধ্যায় ‘বাংলা কিউআর’

এআইকে একটি নির্দিষ্ট ভূমিকা দিন

মাইক্রোসফটের প্রম্পট ইঞ্জিনিয়ারিং নির্দেশিকায় বলা হয়েছে, প্রশ্ন করার আগে এআইকে একটি নির্দিষ্ট পরিচয় বা ভূমিকা দিলে সেই ভূমিকার আলোকে আরও পরিপক্ব উত্তর পাওয়া যায়। যেমন—‘তুমি একজন গণ্যমান্য ব্যক্তিত্ব’, ‘তুমি একজন বিশ্ববিদ্যালয় শিক্ষক’ অথবা ‘তুমি একজন ক্রীড়া বিশেষজ্ঞ’। এ ধরনের নির্দেশনা এআইকে আরও প্রাসঙ্গিক ও নির্ভরযোগ্য উত্তর দিতে সহায়তা করে।

উদাহরণ দিয়ে প্রত্যাশা স্পষ্ট করুন

কেমন ধরনের উত্তর চান বা কী ধরনের কাঠামো প্রত্যাশা করছেন, সেটি স্পষ্ট করতে প্রম্পটের সঙ্গে কোনো সোর্স, রেফারেন্স বা নমুনা যুক্ত করা যেতে পারে। মাইক্রোসফট এই পদ্ধতিকে ফিউ-শট প্রম্পটিং বলে উল্লেখ করেছে। উদাহরণ হিসেবে কোনো ওয়েবসাইটের লিংক, প্রতিবেদন, ভিডিও, ছবি বা পিডিএফ যুক্ত করা যেতে পারে। এতে এআই সেই ধরন অনুসরণ করে ফলাফল তৈরি করতে পারে।

এআইকেই আপনার সমালোচক বানান

শুধু উত্তর পাওয়ার জন্য নয়, নিজের কাজের ত্রুটি খুঁজে বের করা, যুক্তির দুর্বলতা শনাক্ত করা কিংবা কোনো বিষয়ের সীমাবদ্ধতা বোঝার ক্ষেত্রেও এআই কার্যকর ভূমিকা রাখতে পারে। যেমন—‘এই বিষয়ে আমার যুক্তির দুর্বলতা কোথায়?’, ‘এখানে আমি কোন গুরুত্বপূর্ণ বিষয়টি বাদ দিয়েছি?’ অথবা ‘পরবর্তী সময়ে কোন বিষয়টি শেখা উচিত?’—এ ধরনের প্রশ্নের মাধ্যমে এআইয়ের পরামর্শ নিয়ে নিজের কাজ আরও উন্নত করা সম্ভব।

আরও পড়ুন: ফেসবুকে বেশি রিচ ও ভিউ পাওয়ার কার্যকরী টিপস!

একবারেই নিখুঁত উত্তর আশা করবেন না

প্রথম প্রম্পটেই কাঙ্ক্ষিত ফল পাওয়া সব সময় সম্ভব হয় না। এআইয়ের উত্তরের ভিত্তিতে প্রতিক্রিয়া জানালে সেটি সেই অনুযায়ী উত্তর সংশোধন করে নতুন ফলাফল তৈরি করে। এভাবে একাধিকবার প্রতিক্রিয়া ও নির্দেশনা দিয়ে ধাপে ধাপে আরও ভালো এবং চাহিদামাফিক ফল পাওয়া যায়।

বাংলার বদলে ইংরেজিতে প্রম্পট দিন

বর্তমানে উন্নত এআই মডেলগুলো বাংলা বুঝতে সক্ষম হলেও ইংরেজিতেই এগুলো সবচেয়ে বেশি দক্ষ। একটি এআই মডেল মূলত ইংরেজি ভাষার বিপুল তথ্য বিশ্লেষণের মাধ্যমে প্রশিক্ষিত হয়। বাংলা বা অন্য ভাষায় কাজ করতে গেলে মডেলটিকে অনুবাদের ওপর নির্ভর করতে হয়। এই অনুবাদ প্রক্রিয়ার কারণে অনেক সময় বাংলায় লেখা প্রম্পট সঠিকভাবে বোঝা কঠিন হয়ে যায় এবং উত্তরে ত্রুটি দেখা দিতে পারে। তাই ফলাফল বাংলায় প্রয়োজন হলেও, প্রম্পট ইংরেজিতে লিখে শেষে বাংলায় উত্তর দিতে বলা হলে সাধারণত আরও ভালো ফল পাওয়া যায়।

ট্যাগ:এআইপ্রম্পটিং কৌশলআর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সতথ্যপ্রযুক্তিচ্যাটজিপিটিগুগল জেমিনাইক্লডএক্সএআই

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!