মূল বিষয়বস্তুতে যানThe Generation Today
 
The Generation Today
সর্বশেষবাংলাদেশআন্তর্জাতিকশিক্ষাউচ্চশিক্ষাপরীক্ষাভর্তিচাকরিস্কলারশিপপ্রযুক্তিখেলাবিনোদনভিডিওশিক্ষাপ্রশাসনঅর্থনীতিতারুণ্যপ্রবাসনির্বাচনশিক্ষা আন্দোলনআইন-আদালতনারী ও শিশুঅপরাধপরিবেশ ও জলবায়ুভ্রমণ-পর্যটনপুরস্কার-সম্মাননাউদ্ভাবন আবিষ্কারস্বাস্থ্য ও চিকিৎসালাইফস্টাইলব্যক্তিত্বসাহিত্য-সংস্কৃতিসাক্ষাৎকারবিচিত্র খবরসম্পাদকীয়বইমেলাফ্যাক্টচেকপ্রিয় বইমতামতশিক্ষাব্যবস্থা
সর্বশেষ
বাংলাদেশ
আন্তর্জাতিক
The Generation Today
সর্বশেষবাংলাদেশআন্তর্জাতিকশিক্ষাউচ্চশিক্ষাপরীক্ষাভর্তিচাকরিস্কলারশিপপ্রযুক্তিখেলা
The Generation Today
হোমপেজসর্বশেষরাজনীতিঅর্থনীতিআইন-আদালতবিনোদনলাইফস্টাইলমতামত
সর্বশেষ
সরকাররাজনীতিসংসদসারা দেশরাজধানীজেলাঅপরাধদুর্ঘটনাআইন-আদালতকৃষি ও খাদ্যপানি-বিদ্যুৎ-জ্বালানি
বিদ্যুৎ ও জ্বালানি
মধ্যপ্রাচ্যএশিয়াইউরোপআমেরিকাআফ্রিকাঅন্যান্য
ব্যাংক ও আর্থিকশিল্পবাণিজ্যবিশ্ববাণিজ্যবাজারউদ্যোক্তাবাজেটঅন্যান্য
ফ্রিল্যান্সিংপ্রশিক্ষণএআইগ্যাজেটবিজ্ঞানটিপসঅন্যান্য
ফুটবলক্রিকেটবিপিএলআইপিএলঅন্যান্য
খবরস্নাতকস্নাতকোত্তরএমফিলপিএইচডিপ্রফেশনাল প্রোগ্রামক্যাম্পাস
খবরসরকারিবেসরকারিবাহিনীব্যাংক ও আর্থিকশিক্ষাপ্রতিষ্ঠানএনজিওমেডিকেল-ফার্মাসিবিদেশে চাকরিইন্টার্নশিপপ্রস্তুতি ও পরামর্শপরীক্ষার সময়সূচিসাক্ষাৎকারফলাফল
খবরদেশিবিদেশিপ্রস্তুতি ও পরামর্শফলাফল
সারা দেশআন্দোলনখেলাআন্তর্জাতিকজীবনের গল্পবিজয়গাথাঐতিহ্যঐতিহাসিক স্থানসাক্ষাৎকারঅন্যান্য
সাক্ষাৎকারসাফল্যসংস্কৃতিসাহিত্যবইমেলাপরিবেশ ও জলবায়ুলাইফস্টাইলস্বাস্থ্য ও চিকিৎসাধর্মউদ্ভাবন আবিষ্কারব্যক্তিত্বপুরস্কার-সম্মাননাভ্রমণ-পর্যটনবিচিত্র/অফবিটশিক্ষক-কর্মচারী আন্দোলন
নির্বাচন
প্রবাস
সম্পাদকীয়
মতামত
প্রতিযোগিতাবিতর্ককুইজঅলিম্পিয়াডসাফল্যউৎসব-পার্বণ
বিনোদন
শিক্ষা আন্দোলন
আইন-আদালত
নারী ও শিশু
দরকারি তথ্যপরীক্ষার সময়সূচিভর্তি পরীক্ষাবোর্ড পরীক্ষাঅ্যাকাডেমিক পরীক্ষাপ্রস্তুতি ও পরামর্শমডেল টেস্টপ্রশ্ন সমাধানফলাফল
খবরমতামত
শিক্ষা মন্ত্রণালয়প্রাথমিক ও গণশিক্ষাশিক্ষা বোর্ডএনটিআরসিএইউজিসিপিএসসিঅন্যান্য
বিচিত্র খবর
ফ্যাক্টচেক
ব্যাংক-বিমা
দরকারি তথ্যস্কুলকলেজবিশ্ববিদ্যালয়অন্যান্য
প্রযুক্তি

এআই ভিডিও দিয়ে ইউটিউব থেকে আয় কঠিন হচ্ছে

জ

জিটি ডেস্ক

প্রকাশ: ২২ জুলাই ২০২৬, ০৯:৪৫ PM

ইউটিউব
ইউটিউব |ছবি: সংগৃহীত

এআই ব্যবহার করে তৈরি নিম্নমানের ও একই ধরনের ভিডিও থেকে আয় করার সুযোগ সীমিত করতে যাচ্ছে ইউটিউব। বিশেষ করে সংবেদনশীল বিষয়ে এআই-নির্ভর ভার্চ্যুয়াল উপস্থাপক ব্যবহার করা ভিডিও এবং বারবার একই ধরনের ভিডিও প্রকাশ করা চ্যানেলগুলো নতুন নিয়মের আওতায় পড়বে।

ইউটিউব জানিয়েছে, তাদের অংশীদার কর্মসূচিতে (পার্টনার প্রোগ্রাম) আয় করতে হলে কনটেন্টকে মৌলিক, সৃজনশীল ও দর্শকের জন্য মূল্যবান হতে হবে। শুধু এআই দিয়ে দ্রুত ভিডিও তৈরি করলেই সেই চ্যানেল আয়ের সুযোগ পাবে না।

আরও পড়ুন: ক্যাশলেস ইকোনমির নতুন অধ্যায় ‘বাংলা কিউআর’

ইউটিউবের আস্থা ও নিরাপত্তা বিভাগের ভাইস প্রেসিডেন্ট ম্যাট হ্যালপ্রিন বলেন, নতুন নীতিতে তিন ধরনের কনটেন্টকে বিশেষভাবে নিরুৎসাহিত করা হবে। এগুলো হলো-একই ধরনের ও পুনরাবৃত্তিমূলক ভিডিও, অস্বস্তিকর বা মানসিকভাবে বিরূপ প্রভাব ফেলতে পারে এমন কনটেন্ট এবং চিকিৎসা বা আইনসহ সংবেদনশীল বিষয়ে এআই-নির্ভর ভার্চ্যুয়াল চরিত্র ব্যবহার করা ভিডিও।

তার ভাষ্য, এআই সৃজনশীলতার নতুন সুযোগ তৈরি করেছে। এর মাধ্যমে উন্নত মানের ভিডিও দ্রুত তৈরি করা সম্ভব। তবে একই প্রযুক্তি ব্যবহার করে অনেকেই একই ধরনের, গল্পহীন ও সৃজনশীলতাবিহীন ভিডিও তৈরি করছেন। এ ধরনের কনটেন্ট থেকে আয় করতে দিতে চায় না ইউটিউব।

ইউটিউবের মতে, সংবেদনশীল বিষয়ে এআই দিয়ে তৈরি উপস্থাপক দর্শকদের বিভ্রান্ত করতে পারে। অনেকেই এসব ভিডিওকে সত্যিকারের বিশেষজ্ঞের পরামর্শ বলে ধরে নিতে পারেন। তাই এ ধরনের ভিডিও পার্টনার কর্মসূচির জন্য উপযুক্ত বিবেচিত হবে না।

আরও পড়ুন: ফেসবুকে বেশি রিচ ও ভিউ পাওয়ার কার্যকরী টিপস!

প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, কোনো ভিডিও এআই দিয়ে তৈরি হয়েছে কি না, সেটি মূল বিবেচ্য বিষয় নয়। বরং কনটেন্টটি কতটা মৌলিক, সৃজনশীল ও দর্শকের জন্য উপকারী সেই বিষয়টিই গুরুত্ব পাবে। এআই ব্যবহার করে মানসম্মত ভিডিও তৈরি করলে তাতে কোনো বাধা নেই।

হ্যালপ্রিন বলেন, অনেক ভিডিওতে একই ছাঁচ ব্যবহার করে বারবার একই ধরনের দৃশ্য বা তথ্য উপস্থাপন করা হয়। এমন ভিডিওতে সৃজনশীলতার অভাব থাকে। এসব কনটেন্টকে আয়ের জন্য উপযুক্ত মনে করে না ইউটিউব।

তিনি কনটেন্ট নির্মাতাদের উদ্দেশে বলেন, দ্রুত আয়ের আশায় একই ধরনের ভিডিও তৈরি না করে মৌলিক ও নিজস্ব চিন্তাভাবনা তুলে ধরা উচিত। দর্শকও এমন কনটেন্টই বেশি পছন্দ করেন।

আরও পড়ুন: ইউটিউব থেকে ঘরে বসে আয় করবেন যে কৌশলে

ইউটিউব দীর্ঘদিন ধরেই অপ্রামাণিক ও পুনরাবৃত্তিমূলক কনটেন্টের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে। গত বছরও এ ধরনের ভিডিও নিয়ে নতুন নীতিমালা চালু করা হয়। নতুন ঘোষণার মাধ্যমে সেই নীতিকে আরও স্পষ্ট করা হয়েছে।

গবেষণা প্রতিষ্ঠান ক্যাপউইংয়ের এক বিশ্লেষণ অনুযায়ী, ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত নতুন ব্যবহারকারীদের কাছে ইউটিউব যে ভিডিওগুলো দেখিয়েছে, তার ২০ শতাংশেরও বেশি ছিল নিম্নমানের এআই-নির্ভর কনটেন্ট। এ ধরনের ভিডিওর বিস্তার কমাতেই নতুন নিয়ম কার্যকর করছে ইউটিউব।

ট্যাগ:ইউটিউবআর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সএআইসোশ্যাল মিডিয়া

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!