মূল বিষয়বস্তুতে যানThe Generation Today
 
The Generation Today
সর্বশেষবাংলাদেশশিক্ষাউচ্চশিক্ষাশিক্ষাপ্রশাসনপরীক্ষাভর্তিচাকরিস্কলারশিপপ্রযুক্তিখেলাবিনোদনভিডিওআন্তর্জাতিকঅর্থনীতিতারুণ্যপ্রবাসনির্বাচনশিক্ষা আন্দোলনআইন-আদালতনারী ও শিশুঅপরাধপরিবেশ ও জলবায়ুভ্রমণ-পর্যটনপুরস্কার-সম্মাননাউদ্ভাবন আবিষ্কারস্বাস্থ্য ও চিকিৎসালাইফস্টাইলব্যক্তিত্বসাহিত্য-সংস্কৃতিসাক্ষাৎকারবিচিত্র খবরসম্পাদকীয়বইমেলাফ্যাক্টচেকপ্রিয় বইমতামতশিক্ষাব্যবস্থা
সর্বশেষ
বাংলাদেশ
শিক্ষা
The Generation Today
সর্বশেষবাংলাদেশশিক্ষাউচ্চশিক্ষাশিক্ষাপ্রশাসনপরীক্ষাভর্তিচাকরিস্কলারশিপপ্রযুক্তিখেলা
The Generation Today
হোমপেজসর্বশেষরাজনীতিঅর্থনীতিআইন-আদালতবিনোদনলাইফস্টাইলমতামত
সর্বশেষ
সরকাররাজনীতিসংসদসারা দেশরাজধানীজেলাঅপরাধদুর্ঘটনাআইন-আদালতকৃষি ও খাদ্যপানি-বিদ্যুৎ-জ্বালানি
রাজনীতি
মধ্যপ্রাচ্যএশিয়াইউরোপআমেরিকাআফ্রিকাঅন্যান্য
ব্যাংক ও আর্থিকশিল্পবাণিজ্যবিশ্ববাণিজ্যবাজারউদ্যোক্তাবাজেটঅন্যান্য
ফ্রিল্যান্সিংপ্রশিক্ষণএআইগ্যাজেটবিজ্ঞানটিপসঅন্যান্য
ফুটবলক্রিকেটবিপিএলআইপিএলঅন্যান্য
খবরস্নাতকস্নাতকোত্তরএমফিলপিএইচডিপ্রফেশনাল প্রোগ্রামক্যাম্পাস
খবরসরকারিবেসরকারিবাহিনীব্যাংক ও আর্থিকশিক্ষাপ্রতিষ্ঠানএনজিওমেডিকেল-ফার্মাসিইন্টার্নশিপবিদেশে চাকরিপ্রস্তুতি ও পরামর্শপরীক্ষার সময়সূচিসাক্ষাৎকারফলাফল
খবরদেশিবিদেশিপ্রস্তুতি ও পরামর্শফলাফল
সারা দেশআন্দোলনখেলাআন্তর্জাতিকজীবনের গল্পবিজয়গাথাঐতিহ্যঐতিহাসিক স্থানসাক্ষাৎকারঅন্যান্য
সাক্ষাৎকারসাফল্যসংস্কৃতিসাহিত্যবইমেলাপরিবেশ ও জলবায়ুলাইফস্টাইলস্বাস্থ্য ও চিকিৎসাউদ্ভাবন আবিষ্কারব্যক্তিত্বপুরস্কার-সম্মাননাভ্রমণ-পর্যটনবিচিত্র/অফবিটশিক্ষক-কর্মচারী আন্দোলন
নির্বাচন
প্রবাস
সম্পাদকীয়
মতামত
প্রতিযোগিতাবিতর্ককুইজঅলিম্পিয়াডসাফল্যউৎসব-পার্বণ
বিনোদন
শিক্ষা আন্দোলন
ধর্ম
আইন-আদালত
নারী ও শিশু
দরকারি তথ্যপরীক্ষার সময়সূচিভর্তি পরীক্ষাবোর্ড পরীক্ষাঅ্যাকাডেমিক পরীক্ষাপ্রস্তুতি ও পরামর্শমডেল টেস্টপ্রশ্ন সমাধানফলাফল
খবরমতামত
শিক্ষা মন্ত্রণালয়প্রাথমিক ও গণশিক্ষাশিক্ষা বোর্ডএনটিআরসিএইউজিসিপিএসসিঅন্যান্য
বিচিত্র খবর
ফ্যাক্টচেক
ব্যাংক-বিমা
দরকারি তথ্যস্কুলকলেজবিশ্ববিদ্যালয়অন্যান্য
প্রযুক্তি

ইনস্টাগ্রাম, ফেসবুক ও হোয়াটসঅ্যাপে যুক্ত হবে প্রিমিয়াম সাবস্ক্রিপশন

জ

জিটি রিপোর্ট

প্রকাশ: ৩০ মে ২০২৬, ১০:০৫ PM

ইনস্টাগ্রাম, ফেসবুক ও হোয়াটসঅ্যাপ
ইনস্টাগ্রাম, ফেসবুক ও হোয়াটসঅ্যাপ|ছবি: সংগৃহীত

বিজ্ঞাপননির্ভর আয়ের বাইরে নতুন ব্যবসায়িক মডেল গড়ে তুলতে এবার ইনস্টাগ্রাম, ফেসবুক ও হোয়াটসঅ্যাপে অর্থের বিনিময়ে সাবস্ক্রিপশন সুবিধা চালু করছে মেটা। এরই মধ্যে আধেয় বা কনটেন্ট নির্মাতা, নির্দিষ্ট ব্যবসাপ্রতিষ্ঠান এবং কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সেবা ব্যবহারকারীদের ওপর সুবিধাটির কার্যকারিতা পরীক্ষা করছে প্রতিষ্ঠানটি।

আরও পড়ুন: ঈদের বাজারে দামি ৮ স্মার্টফোন

এক ঘোষণায় মেটা জানিয়েছে, ইনস্টাগ্রাম প্লাস, ফেসবুক প্লাস এবং হোয়াটসঅ্যাপ প্লাস নামে নতুন তিনটি সাবস্ক্রিপশন সুবিধা ধাপে ধাপে বিশ্বব্যাপী চালু করা হবে। এর মাধ্যমে ব্যবহারকারীরা বিভিন্ন প্ল্যাটফর্মে অতিরিক্ত কিছু সুবিধা ব্যবহারের সুযোগ পাবেন। ইনস্টাগ্রাম প্লাস ও ফেসবুক প্লাস ব্যবহারে মাসে খরচ হবে ৩ দশমিক ৯৯ মার্কিন ডলার। আর হোয়াটসঅ্যাপ প্লাসের জন্য গুনতে হবে ২ দশমিক ৯৯ ডলার। সাবস্ক্রিপশন নেওয়া ব্যবহারকারীরা প্রোফাইল কাস্টমাইজেশন, বিশেষ অ্যানিমেটেড রিঅ্যাকশন, স্টোরি–সংক্রান্ত বিশ্লেষণসহ আরও বিভিন্ন অতিরিক্ত সুবিধা ব্যবহার করতে পারবেন।

আরও পড়ুন: ইনস্টাগ্রাম ‘ইনস্ট্যান্টস’ ফিচারে ছবি চলে যাওয়া ঠেকাতে যা করবেন

মেটার তথ্যমতে, নতুন ‘প্লাস’ প্ল্যানগুলো মেটার বিদ্যমান ‘মেটা ভেরিফায়েড’ সেবার বিকল্প নয়। মেটা ভেরিফায়েড মূলত পরিচয় যাচাই, ভুয়া পরিচয় থেকে সুরক্ষা এবং অতিরিক্ত গ্রাহক সহায়তা সুবিধা দিয়ে থাকে। এ বিষয়ে মেটার পণ্য বিভাগের প্রধান নাওমি গ্লেইট জানিয়েছেন, ভবিষ্যতে এসব প্ল্যানে আরও নতুন সুবিধা যুক্ত করা হবে। পাশাপাশি ‘মেটা ওয়ান’ নামে নতুন একটি ব্র্যান্ডের আওতায় প্রতিষ্ঠানের সব সাবস্ক্রিপশন সেবা একত্র করার পরিকল্পনাও রয়েছে।

আরও পড়ুন: মোবাইলে ইন্টারনেটের গতি বাড়াতে যা করবেন

প্রসঙ্গত, বছরের শুরুতেই সাবস্ক্রিপশনভিত্তিক সেবা চালুর ইঙ্গিত দিয়েছিল মেটা। পরে সীমিত পরিসরে এর পরীক্ষামূলক কার্যক্রম শুরু হয়। মূলত সামাজিক যোগাযোগমাধ্যমে বাড়তি নিয়ন্ত্রণ ও উন্নত সুবিধা চান এমন ব্যবহারকারীদের লক্ষ্য করেই নতুন প্ল্যানগুলো তৈরি করা হয়েছে। বর্তমানে বিজ্ঞাপননির্ভর আয়ের বাইরে বিকল্প ব্যবসায়িক মডেল চালুর ওপর গুরুত্ব দিচ্ছে প্রতিষ্ঠানটি।

সূত্র: টেক ক্র্যাঞ্চ

ট্যাগ:ইনস্টাগ্রামফেসবুকহোয়াটসঅ্যাপসাবস্ক্রিপশনমেটা

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!