মূল বিষয়বস্তুতে যানThe Generation Today
 
The Generation Today
সর্বশেষবাংলাদেশআন্তর্জাতিকশিক্ষাউচ্চশিক্ষাপরীক্ষাভর্তিচাকরিস্কলারশিপপ্রযুক্তিখেলাবিনোদনভিডিওশিক্ষাপ্রশাসনঅর্থনীতিতারুণ্যপ্রবাসনির্বাচনশিক্ষা আন্দোলনআইন-আদালতনারী ও শিশুঅপরাধপরিবেশ ও জলবায়ুভ্রমণ-পর্যটনপুরস্কার-সম্মাননাউদ্ভাবন আবিষ্কারস্বাস্থ্য ও চিকিৎসালাইফস্টাইলব্যক্তিত্বসাহিত্য-সংস্কৃতিসাক্ষাৎকারবিচিত্র খবরসম্পাদকীয়বইমেলাফ্যাক্টচেকপ্রিয় বইমতামতশিক্ষাব্যবস্থা
সর্বশেষ
বাংলাদেশ
আন্তর্জাতিক
The Generation Today
সর্বশেষবাংলাদেশআন্তর্জাতিকশিক্ষাউচ্চশিক্ষাপরীক্ষাভর্তিচাকরিস্কলারশিপপ্রযুক্তিখেলা
The Generation Today
হোমপেজসর্বশেষরাজনীতিঅর্থনীতিআইন-আদালতবিনোদনলাইফস্টাইলমতামত
সর্বশেষ
সরকাররাজনীতিসংসদসারা দেশরাজধানীজেলাঅপরাধদুর্ঘটনাআইন-আদালতকৃষি ও খাদ্যপানি-বিদ্যুৎ-জ্বালানি
বিদ্যুৎ ও জ্বালানি
মধ্যপ্রাচ্যএশিয়াইউরোপআমেরিকাআফ্রিকাঅন্যান্য
ব্যাংক ও আর্থিকশিল্পবাণিজ্যবিশ্ববাণিজ্যবাজারউদ্যোক্তাবাজেটঅন্যান্য
ফ্রিল্যান্সিংপ্রশিক্ষণএআইগ্যাজেটবিজ্ঞানটিপসঅন্যান্য
ফুটবলক্রিকেটবিপিএলআইপিএলঅন্যান্য
খবরস্নাতকস্নাতকোত্তরএমফিলপিএইচডিপ্রফেশনাল প্রোগ্রামক্যাম্পাস
খবরসরকারিবেসরকারিবাহিনীব্যাংক ও আর্থিকশিক্ষাপ্রতিষ্ঠানএনজিওমেডিকেল-ফার্মাসিবিদেশে চাকরিইন্টার্নশিপপ্রস্তুতি ও পরামর্শপরীক্ষার সময়সূচিসাক্ষাৎকারফলাফল
খবরদেশিবিদেশিপ্রস্তুতি ও পরামর্শফলাফল
সারা দেশআন্দোলনখেলাআন্তর্জাতিকজীবনের গল্পবিজয়গাথাঐতিহ্যঐতিহাসিক স্থানসাক্ষাৎকারঅন্যান্য
সাক্ষাৎকারসাফল্যসংস্কৃতিসাহিত্যবইমেলাপরিবেশ ও জলবায়ুলাইফস্টাইলস্বাস্থ্য ও চিকিৎসাধর্মউদ্ভাবন আবিষ্কারব্যক্তিত্বপুরস্কার-সম্মাননাভ্রমণ-পর্যটনবিচিত্র/অফবিটশিক্ষক-কর্মচারী আন্দোলন
নির্বাচন
প্রবাস
সম্পাদকীয়
মতামত
প্রতিযোগিতাবিতর্ককুইজঅলিম্পিয়াডসাফল্যউৎসব-পার্বণ
বিনোদন
শিক্ষা আন্দোলন
আইন-আদালত
নারী ও শিশু
দরকারি তথ্যপরীক্ষার সময়সূচিভর্তি পরীক্ষাবোর্ড পরীক্ষাঅ্যাকাডেমিক পরীক্ষাপ্রস্তুতি ও পরামর্শমডেল টেস্টপ্রশ্ন সমাধানফলাফল
খবরমতামত
শিক্ষা মন্ত্রণালয়প্রাথমিক ও গণশিক্ষাশিক্ষা বোর্ডএনটিআরসিএইউজিসিপিএসসিঅন্যান্য
বিচিত্র খবর
ফ্যাক্টচেক
ব্যাংক-বিমা
দরকারি তথ্যস্কুলকলেজবিশ্ববিদ্যালয়অন্যান্য
প্রযুক্তি

মহাকাশ থেকে পৃথিবীর ছবি পাঠালেন আর্টেমিস–২ মিশনের নভোচারীরা

জ

জিটি রিপোর্ট

প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৬, ১১:৪৭ PM

মহাকাশ থেকে পাঠানো নাসার প্রথম ছবিটির নাম ‘হ্যালো ওয়ার্ল্ড’
মহাকাশ থেকে পাঠানো নাসার প্রথম ছবিটির নাম ‘হ্যালো ওয়ার্ল্ড’|ছবি: নাসা

মার্কিন মহাকাশ সংস্থা নাসা জানিয়েছে, আর্টেমিস–২ মিশনের চারজন নভোচারী বর্তমানে পৃথিবী ও চাঁদের মাঝামাঝি পথ অতিক্রম করেছেন এবং তাঁরা নির্ধারিত লুনার ফ্লাইবাইয়ের দিকে এগিয়ে যাচ্ছেন। অভিযান শুরুর মাত্র তিন দিনের মাথায় শুক্রবার (৪ এপ্রিল) এ তথ্য প্রকাশ করেছে নাসা।

বুধবার (১ এপ্রিল) যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেপ ক্যানাভেরাল থেকে শক্তিশালী এসএলএস রকেটের পিঠে চেপে মহাকাশে যাত্রা শুরু করে আর্টেমিস–২। বর্তমানে নভোচারীদের বহনকারী অরিয়ন মহাকাশযান পৃথিবী থেকে প্রায় ১,৩৬,০৮০ মাইল (২,১৯,০০০ কিলোমিটার) দূরে অবস্থান করছে।

মিশনের নভোচারীরা মহাকাশ থেকে পৃথিবীর হাই-রেজল্যুশনের অসাধারণ ছবি পাঠিয়েছেন। নাসা জানিয়েছে, মিশনের কমান্ডার রিড ওয়াইজম্যান এই ছবি তুলেছেন। চাঁদের পথে যাত্রার শেষ ধাপে মহাকাশযানের ইঞ্জিন সফলভাবে প্রজ্বলনের (ইঞ্জিন বার্ন) পর এই দৃশ্যগুলো ক্যামেরাবন্দি করা হয়।

আরও পড়ুন: রাউটার কেনার আগে যা জানা জরুরি

নাসা প্রথম ছবিটির নাম দিয়েছে ‘হ্যালো ওয়ার্ল্ড’। ছবিতে দেখা যাচ্ছে নীল জলরাশির আটলান্টিক মহাসাগর, সূর্যের আলোয় বায়ুমণ্ডলের পাতলা উজ্জ্বল রেখা, এবং দুই মেরুতে সবুজাভ অরোরা। ছবিতে পৃথিবীকে কিছুটা উল্টো অবস্থানে দেখা যাচ্ছে। বাঁ দিকে পশ্চিম সাহারা মরুভূমি ও আইবেরীয় উপদ্বীপ, ডান দিকে দক্ষিণ আমেরিকার পূর্বাংশ, এবং ছবির নিচের দিকে ডান পাশে উজ্জ্বল একটি গ্রহ শনাক্ত করা গেছে, যা মূলত শুক্র গ্রহ।

আর্টেমিস–২ মিশনটি অ্যাপোলো মিশন শেষ হওয়ার পর প্রথম মানববাহী মহাকাশযান হিসেবে চাঁদের দিকে যাচ্ছে। শুক্রবার ভোরে ‘ট্রান্স-লুনার ইনজেকশন বার্ন’ সফলভাবে সম্পন্ন হওয়ার পর ছবিগুলো তোলা হয়। এই প্রক্রিয়ার মাধ্যমে অরিয়ন মহাকাশযান পৃথিবীর কক্ষপথ ছেড়ে চাঁদের পথে রওনা হয়।

মিশনটি একটি লুপ আকৃতির পথে এগোচ্ছে, যা নভোচারীদের চাঁদের অপর প্রান্তে ঘুরিয়ে আবার পৃথিবীতে ফিরিয়ে আনবে। সব ঠিক থাকলে ৬ এপ্রিল নভোচারীরা চাঁদের দূরবর্তী অংশ অতিক্রম করবেন এবং ১০ এপ্রিল পৃথিবীতে ফিরে আসবেন।

আরও পড়ুন: মোবাইলে ইন্টারনেটের গতি বাড়াতে যা করবেন

মিশন স্পেশালিস্ট জেরেমি হ্যানসেন জানিয়েছেন, ইঞ্জিন বার্ন সম্পন্ন হওয়ার পর নভোচারীরা জানালার কাছে দাঁড়িয়ে একের পর এক ছবি তুলছিলেন এবং চাঁদের আলোয় আলোকিত পৃথিবীর দৃশ্য উপভোগ করছিলেন। কমান্ডার রিড ওয়াইজম্যান মিশন কন্ট্রোলে যোগাযোগ করে জানালাগুলো পরিষ্কার করার কথাও জিজ্ঞেস করেছেন, কারণ এত বেশি সময় জানালার কাছে থাকায় সেগুলো ময়লা হয়ে গিয়েছিল।

নাসা ২০২৬ সালের এই ছবি প্রকাশের সঙ্গে ১৯৭২ সালের অ্যাপোলো–১৭ মিশনের তুলনামূলক ছবি দেখিয়েছে। নাসা জানায়, গত ৫৪ বছরে প্রযুক্তিতে অনেক অগ্রগতি হয়েছে, কিন্তু মহাকাশ থেকে পৃথিবী দেখা এখনো অপরূপ সুন্দর।

ট্যাগ:আর্টেমিস–২নাসাকেপ ক্যানাভেরালরকেটমহাকাশে যাত্রাপ্রযুক্তিনভোচারীঅরিয়নমহাকাশযান

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!