মূল বিষয়বস্তুতে যানThe Generation Today
 
The Generation Today
সর্বশেষবাংলাদেশআন্তর্জাতিকশিক্ষাউচ্চশিক্ষাপরীক্ষাভর্তিচাকরিস্কলারশিপপ্রযুক্তিখেলাবিনোদনভিডিওশিক্ষাপ্রশাসনঅর্থনীতিতারুণ্যপ্রবাসনির্বাচনশিক্ষা আন্দোলনআইন-আদালতনারী ও শিশুঅপরাধপরিবেশ ও জলবায়ুভ্রমণ-পর্যটনপুরস্কার-সম্মাননাউদ্ভাবন আবিষ্কারস্বাস্থ্য ও চিকিৎসালাইফস্টাইলব্যক্তিত্বসাহিত্য-সংস্কৃতিসাক্ষাৎকারবিচিত্র খবরসম্পাদকীয়বইমেলাফ্যাক্টচেকপ্রিয় বইমতামতশিক্ষাব্যবস্থা
সর্বশেষ
বাংলাদেশ
আন্তর্জাতিক
The Generation Today
সর্বশেষবাংলাদেশআন্তর্জাতিকশিক্ষাউচ্চশিক্ষাপরীক্ষাভর্তিচাকরিস্কলারশিপপ্রযুক্তিখেলা
The Generation Today
হোমপেজসর্বশেষরাজনীতিঅর্থনীতিআইন-আদালতবিনোদনলাইফস্টাইলমতামত
সর্বশেষ
সরকাররাজনীতিসংসদসারা দেশরাজধানীজেলাঅপরাধদুর্ঘটনাআইন-আদালতকৃষি ও খাদ্যপানি-বিদ্যুৎ-জ্বালানি
বিদ্যুৎ ও জ্বালানি
মধ্যপ্রাচ্যএশিয়াইউরোপআমেরিকাআফ্রিকাঅন্যান্য
ব্যাংক ও আর্থিকশিল্পবাণিজ্যবিশ্ববাণিজ্যবাজারউদ্যোক্তাবাজেটঅন্যান্য
ফ্রিল্যান্সিংপ্রশিক্ষণএআইগ্যাজেটবিজ্ঞানটিপসঅন্যান্য
ফুটবলক্রিকেটবিপিএলআইপিএলঅন্যান্য
খবরস্নাতকস্নাতকোত্তরএমফিলপিএইচডিপ্রফেশনাল প্রোগ্রামক্যাম্পাস
খবরসরকারিবেসরকারিবাহিনীব্যাংক ও আর্থিকশিক্ষাপ্রতিষ্ঠানএনজিওমেডিকেল-ফার্মাসিবিদেশে চাকরিইন্টার্নশিপপ্রস্তুতি ও পরামর্শপরীক্ষার সময়সূচিসাক্ষাৎকারফলাফল
খবরদেশিবিদেশিপ্রস্তুতি ও পরামর্শফলাফল
সারা দেশআন্দোলনখেলাআন্তর্জাতিকজীবনের গল্পবিজয়গাথাঐতিহ্যঐতিহাসিক স্থানসাক্ষাৎকারঅন্যান্য
সাক্ষাৎকারসাফল্যসংস্কৃতিসাহিত্যবইমেলাপরিবেশ ও জলবায়ুলাইফস্টাইলস্বাস্থ্য ও চিকিৎসাধর্মউদ্ভাবন আবিষ্কারব্যক্তিত্বপুরস্কার-সম্মাননাভ্রমণ-পর্যটনবিচিত্র/অফবিটশিক্ষক-কর্মচারী আন্দোলন
নির্বাচন
প্রবাস
সম্পাদকীয়
মতামত
প্রতিযোগিতাবিতর্ককুইজঅলিম্পিয়াডসাফল্যউৎসব-পার্বণ
বিনোদন
শিক্ষা আন্দোলন
আইন-আদালত
নারী ও শিশু
দরকারি তথ্যপরীক্ষার সময়সূচিভর্তি পরীক্ষাবোর্ড পরীক্ষাঅ্যাকাডেমিক পরীক্ষাপ্রস্তুতি ও পরামর্শমডেল টেস্টপ্রশ্ন সমাধানফলাফল
খবরমতামত
শিক্ষা মন্ত্রণালয়প্রাথমিক ও গণশিক্ষাশিক্ষা বোর্ডএনটিআরসিএইউজিসিপিএসসিঅন্যান্য
বিচিত্র খবর
ফ্যাক্টচেক
ব্যাংক-বিমা
দরকারি তথ্যস্কুলকলেজবিশ্ববিদ্যালয়অন্যান্য
প্রযুক্তি

অ্যান্ড্রয়েডের নতুন নিরাপত্তা ফিচার

জ

জিটি ডেস্ক

প্রকাশ: ১২ জুন ২০২৬, ০৭:২৫ PM

অ্যান্ড্রয়েড ফিচার
অ্যান্ড্রয়েড ফিচার|ছবি: সংগৃহীত

আসন্ন অ্যান্ড্রয়েড ১৭ আপডেটে কিছু নতুন শক্তিশালী নিরাপত্তা ও গোপনীয়তা ফিচার যুক্ত করা হয়েছে। সেগুলো ব্যবহারকারীদের স্ক্যাম, চুরি, ম্যালওয়্যার এবং পরবর্তী প্রজন্মের সাইবার আক্রমণ থেকে রক্ষায় ডিজাইন করা হয়েছে। অফিশিয়াল অ্যান্ড্রয়েড ডেভেলপার ডকুমেন্টেশন এবং গুগলের ঘোষণা অনুসারে, এই পরিবর্তনগুলো একটি ‘এআই-চালিত, সক্রিয় নিরাপত্তা ব্যবস্থা’র দিকে যাত্রার সূচনা করে। বেশির ভাগ ফিচারই অ্যান্ড্রয়েড ১৭-এর সঙ্গে মুক্তি পাবে।

  • শনাক্ত হবে ভুয়া ব্যাংকিং কল: অ্যান্ড্রয়েড ফোন অ্যাপে নতুন এক ফিচার যুক্ত হতে যাচ্ছে। ‘ভেরিফায়েড ফিন্যান্সিয়াল কল’ নামের এই ফিচার আর্থিক প্রতিষ্ঠান থেকে আসা ইনকামিং কল যাচাই করে। কোনো কল ভুয়া প্রমাণিত হলে ব্যবহারকারীকে সেটি সতর্ক করে অথবা কলটি ব্লক করে দেয়। প্রাথমিকভাবে অ্যান্ড্রয়েড ১১ এবং এর পরবর্তী সংস্করণগুলোতে কিছু ব্যাংকের অ্যাপ নিয়ে এই ফিচার যুক্ত করা হবে।

আরও পড়ুন: বসার ঘরকেই বানিয়ে ফেলুন স্টেডিয়াম!

  • লাইভ থ্রেট ডিটেকশন: অ্যান্ড্রয়েডে অনিরাপদ অ্যাপ শনাক্তে আরও বেশি সুরক্ষা চালু হচ্ছে। নতুন ফিচার এআই ব্যবহার করে অ্যাপ ও সিস্টেমকে ক্রমাগত স্ক্যান করবে। কোনো অ্যাপ গোপনে এসএমএস ফরওয়ার্ড করলে এবং অ্যাক্সেসিবিলিটি পারমিশনের অপব্যবহার করলে ব্যবহারকারীকে সতর্ক করে দেবে।

  • ক্রোমে এপিকে স্ক্যানিং: ব্রাউজার থেকে এপিকে ফাইল ডাউনলোড করে ফোনের তথ্য হারাচ্ছেন অনেকে। তাই অ্যান্ড্রয়েডের ক্রোমে ক্ষতিকর এপিকে ডাউনলোডের বিরুদ্ধে একটি সুরক্ষা ফিচার চালু করছে।

  • সেফ ব্রাউজিং চালু থাকলে ক্রোম এপিকে ফাইলগুলো ডাউনলোড করার আগে পরিচিত ম্যালওয়্যারের জন্য যাচাই করবে। এর ফলে সম্ভাব্য ক্ষতিকর অ্যাপ ইনস্টল হওয়ার আগেই বন্ধ হয়ে যাবে।

  • অ্যাডভান্সড প্রোটেকশন মোড: নতুন অ্যান্ড্রয়েড সংস্করণে অ্যাডভান্সড প্রোটেকশন মোডে নতুন কিছু ফিচার যুক্ত হবে। যেসব অ্যাপ অ্যাক্সেসিবিলিটি টুল নয়, সেগুলোর জন্য অ্যাক্সেসিবিলিটি সার্ভিস অ্যাক্সেস ব্লক করবে। গুগল ইতিমধ্যে অ্যান্ড্রয়েড ১৭ বিটা ২-এ এটি চালু করেছে। এটি দিয়ে ডিভাইস থেকে ডিভাইসে আনলক করা নিষ্ক্রিয় করা হচ্ছে, ক্রোম ওয়েবজিপিইউ সাপোর্ট নিষ্ক্রিয় করা হচ্ছে।

আরও পড়ুন: সার্চ জিপিটিতে ইনডেস্ক তথ্য

  • ফোন হারালে বায়োমেট্রিক: গুগল ফাইন্ড মাই ডিভাইসে ফোন হারিয়ে গেছে শনাক্ত করলে বায়োমেট্রিক শনাক্তকরণ চালু করা যাবে। এটি ফিঙ্গারপ্রিন্ট ছাড়া চালু হবে না। পাসওয়ার্ড জানলেও ফিঙ্গারপ্রিন্ট ও ফেইস আনলক ছাড়া ফোন খোলা যাবে না। তা ছাড়া গুগল জানিয়েছে, ‘হারিয়ে গেছে/মার্ক অ্যাস লস্ট’ অপশনটি চালু করলে এখন থেকে নতুন ওয়াই-ফাই ও ব্লুটুথ সংযোগও বন্ধ হয়ে যাবে এবং কুইক সেটিংস মেনুটিও লুকিয়ে যাবে। অ্যান্ড্রয়েড ১৭ চালিত ডিভাইসগুলোতে সেটআপ, রিসেট বা আপগ্রেডের পর রিমোট লক এবং থেফট ডিটেকশন লক ডিফল্টভাবে স্বয়ংক্রিয়ভাবে চালু হয়ে যাবে।

  • লোকেশন ইন্ডিকেটর: অ্যান্ড্রয়েডের ক্যামেরা ও মাইক্রোফোন ইন্ডিকেটরের মাধ্যমে আপনি দেখতে পাবেন, কোন কোন অ্যাপ সম্প্রতি আপনার লোকেশন অ্যাকসেস ব্যবহার করেছে। দেখামাত্র সেসব অ্যাপের পারমিশন বাতিল করতে পারবেন।

এসব ফিচার ছাড়া ওএস ভেরিফিকেশন, নতুন কন্ট্যাক্ট পিকার, সাময়িক লোকেশন শেয়ারিংয়ের মতো বেশ কিছু ফিচার যুক্ত হবে অ্যান্ড্রয়েড ১৭-এ।

ট্যাগ:সাইবারতথ্যপ্রযুক্তিঅ্যান্ড্রয়েডনিরাপত্তাফিচারসাইবার নিরাপত্তা

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!