মূল বিষয়বস্তুতে যানThe Generation Today
 
The Generation Today
সর্বশেষশিক্ষাউচ্চশিক্ষাপরীক্ষাভর্তিচাকরিস্কলারশিপতারুণ্যপ্রযুক্তিখেলাবিনোদনলাইফস্টাইলভিডিওবাংলাদেশআন্তর্জাতিকশিক্ষাপ্রশাসনঅর্থনীতিপ্রবাসনির্বাচনশিক্ষা আন্দোলনআইন-আদালতনারী ও শিশুঅপরাধপরিবেশ ও জলবায়ুভ্রমণ-পর্যটনপুরস্কার-সম্মাননাউদ্ভাবন আবিষ্কারস্বাস্থ্য ও চিকিৎসাব্যক্তিত্বসাহিত্য-সংস্কৃতিসাক্ষাৎকারবিচিত্র খবরসম্পাদকীয়বইমেলাফ্যাক্টচেকপ্রিয় বইমতামতশিক্ষাব্যবস্থা
সর্বশেষ
শিক্ষা
উচ্চশিক্ষা
The Generation Today
সর্বশেষশিক্ষাউচ্চশিক্ষাপরীক্ষাভর্তিচাকরিস্কলারশিপতারুণ্যপ্রযুক্তিখেলাবিনোদন
The Generation Today
হোমপেজসর্বশেষরাজনীতিঅর্থনীতিআইন-আদালতবিনোদনলাইফস্টাইলমতামত
সর্বশেষ
সরকাররাজনীতিসংসদসারা দেশরাজধানীজেলাঅপরাধদুর্ঘটনাআইন-আদালতকৃষি ও খাদ্যপানি-বিদ্যুৎ-জ্বালানি
বিদ্যুৎ ও জ্বালানি
মধ্যপ্রাচ্যএশিয়াইউরোপআমেরিকাআফ্রিকাঅন্যান্য
ব্যাংক ও আর্থিকশিল্পবাণিজ্যবিশ্ববাণিজ্যবাজারউদ্যোক্তাবাজেটঅন্যান্য
ফ্রিল্যান্সিংপ্রশিক্ষণএআইগ্যাজেটবিজ্ঞানটিপসঅন্যান্য
ফুটবলক্রিকেটবিপিএলআইপিএলঅন্যান্য
খবরস্নাতকস্নাতকোত্তরপ্রফেশনাল প্রোগ্রামএমফিল-পিএইচডিক্যাম্পাস
খবরদেশিবিদেশিপ্রস্তুতি ও পরামর্শফলাফল
সারা দেশআন্দোলনখেলাআন্তর্জাতিকজীবনের গল্পবিজয়গাথাঐতিহ্যঐতিহাসিক স্থানসাক্ষাৎকারঅন্যান্য
নির্বাচনপ্রবাসসাক্ষাৎকারসাফল্যসংস্কৃতিসাহিত্যবইমেলাশিক্ষা আন্দোলনপরিবেশ ও জলবায়ুলাইফস্টাইলস্বাস্থ্য ও চিকিৎসাধর্মউদ্ভাবন আবিষ্কারব্যক্তিত্বপুরস্কার-সম্মাননাভ্রমণ-পর্যটনবিচিত্র/অফবিটশিক্ষক-কর্মচারী আন্দোলন
সম্পাদকীয়
মতামত
প্রতিযোগিতাবিতর্ককুইজঅলিম্পিয়াডসাফল্যউৎসব-পার্বণ
বিনোদন
আইন-আদালত
নারী ও শিশু
দরকারি তথ্যপরীক্ষার সময়সূচিভর্তি পরীক্ষাবোর্ড পরীক্ষাঅ্যাকাডেমিক পরীক্ষাপ্রস্তুতি ও পরামর্শমডেল টেস্টপ্রশ্ন সমাধানফলাফল
খবরমতামত
শিক্ষা মন্ত্রণালয়প্রাথমিক ও গণশিক্ষাশিক্ষা বোর্ডএনটিআরসিএইউজিসিপিএসসিঅন্যান্য
বিচিত্র খবর
ফ্যাক্টচেক
ব্যাংক-বিমা
দরকারি তথ্যস্কুলকলেজবিশ্ববিদ্যালয়অন্যান্য
প্রযুক্তি

ফোন চার্জে দিলেই গরম হওয়ার কারণ ও করণীয়

জ

জিটি ডেস্ক

প্রকাশ: ০৫ জুন ২০২৬, ০৭:৪৫ PM

স্মার্টফোন
স্মার্টফোন |ছবি: সংগৃহীত

চার্জিংয়ের সময় স্মার্টফোন কিছুটা গরম হওয়া স্বাভাবিক। তবে নিয়মিতভাবে চার্জে বসানোর পর ফোন অতিরিক্ত গরম হয়ে উঠলে তা উদ্বেগের কারণ হতে পারে। বিশেষজ্ঞদের মতে, এমন পরিস্থিতি ব্যাটারি বা ডিভাইসের অভ্যন্তরীণ কোনো ত্রুটির ইঙ্গিত দিতে পারে, তাই বিষয়টি অবহেলা করা উচিত নয়।

স্মার্টফোন গরম হওয়ার কারণ

চার্জে থাকা অবস্থায় ফোন নিয়মিত অতিরিক্ত গরম হওয়ার পেছনে মূলত তিনটি প্রধান কারণ দায়ী থাকতে পারে।

কেব্‌ল ও পোর্টের সমস্যা: আপনার ব্যবহৃত চার্জার কেব্‌লটিতে কোনো ত্রুটি থাকতে পারে। অথবা ফোনের যে পোর্টে (প্লাগ) চার্জারটি যুক্ত করা হয়, সেই পোর্টে কোনো সমস্যা থাকলেও ফোন গরম হতে পারে।

ব্যাটারির বয়স: ফোনের ব্যাটারিটি অনেক পুরোনো হয়ে গেলে তার চার্জ নেওয়ার ক্ষমতা কমে যায় এবং তা দ্রুত গরম হয়ে ওঠে।

ত্রুটিপূর্ণ ব্যাটারি: স্মার্টফোনে ব্যবহৃত ব্যাটারিটি ভেতর থেকে নষ্ট বা ত্রুটিপূর্ণ হলে তা স্বাভাবিকের চেয়ে অনেক বেশি তাপ উৎপাদন করে।

আরও পড়ুন: ইনস্টাগ্রাম, ফেসবুক ও হোয়াটসঅ্যাপে যুক্ত হবে প্রিমিয়াম সাবস্ক্রিপশন

জরুরি টিপস

আপনার স্মার্টফোনের চার্জ যদি আগের চেয়ে অনেক দ্রুত শেষ হয়ে যেতে শুরু করে, তবে ফোনের সেটিংসে গিয়ে অবশ্যই ব্যাটারির স্বাস্থ্য বা ব্যাটারি হেলথ চেক করে নেওয়া উচিত।

কেন এটি বিপজ্জনক

ত্রুটিপূর্ণ চার্জিং কেব্‌ল কিংবা নষ্ট ব্যাটারির কারণে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তাই স্মার্টফোন গরম হওয়ার বিষয়টি নজরে আসামাত্রই সুরক্ষার স্বার্থে কোনো অভিজ্ঞ ব্যক্তিকে জানান। কোনো বড় ক্ষতি হওয়ার আগে ফোনটি পরীক্ষা করে নেওয়া এবং নিরাপদ থাকাটাই বুদ্ধিমানের কাজ।

নিরাপদ চার্জিংয়ের সঠিক নিয়ম

স্মার্টফোন চার্জে দেওয়ার সময় আমাদের ছোট কিছু অসচেতনতাও বড় বিপদের কারণ হতে পারে। বিপদ এড়াতে স্মার্টফোন সব সময় ঠান্ডা এবং সমান জায়গায় রেখে চার্জ দেওয়া উচিত।

যে ভুলগুলো এড়িয়ে চলবেন

অনেকে বিছানায় বালিশের ওপর, বালিশের নিচে কিংবা কম্বল বা লেপের নিচে স্মার্টফোন রেখে চার্জ দেন। এটি বিপজ্জনক। এসব নরম কাপড়ে তৈরি জিনিসপত্র চার্জিংয়ের সময় ফোনের তৈরি হওয়া তাপ ভেতরে আটকে রাখে। ফলে ফোনটি আরও বেশি গরম হয়ে যায়, যা সরাসরি অগ্নিকাণ্ডের ঝুঁকি তৈরি করে। তাই ফোনের সুরক্ষায় এটিকে উন্মুক্ত জায়গায় রেখে চার্জ দেওয়া ভালো।

সূত্র: বিবিসি

ট্যাগ:স্মার্টফোনফোন চার্জব্যাটারিডিভাইসপ্রযুক্তি

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!