জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতার নিবন্ধন শুরু

জ

জিটি ডেস্ক

প্রকাশ:

ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে ১ থেকে ৩০ সেপ্টেম্বর জেলা ও উপজেলা কার্যালয়ে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতার নিবন্ধন করা হবে
ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে ১ থেকে ৩০ সেপ্টেম্বর জেলা ও উপজেলা কার্যালয়ে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতার নিবন্ধন করা হবে|ছবি: জিটি সম্পাদিত

২০২৭ সালের জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতার নিবন্ধন শুরু হয়েছে। ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠেয় এ প্রতিযোগিতায় দেশের স্কুল, আলিয়া ও কওমি মাদরাসার শিক্ষার্থীরা অংশ নিতে পারবে।

মঙ্গলবার ইসলামিক ফাউন্ডেশনের সমন্বয় বিভাগের পরিচালক মো. মহিউদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ১ সেপ্টেম্বর থেকে আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ইসলামিক ফাউন্ডেশনের সংশ্লিষ্ট জেলা ও উপজেলা কার্যালয়ে প্রতিযোগীদের নিবন্ধন করা যাবে।

দুই গ্রুপে অংশগ্রহণ

প্রতিযোগিতায় তিনটি গ্রুপ রাখা হয়েছে। এর মধ্যে ‘ক’ গ্রুপে প্রথম শ্রেণি থেকে সপ্তম শ্রেণি পর্যন্ত ছাত্র-ছাত্রীরা অংশ নিতে পারবে। ‘খ’ গ্রুপে অষ্টম থেকে দশম শ্রেণির ছাত্র এবং একই শ্রেণির ছাত্রীদের জন্য আলাদা গ্রুপ রাখা হয়েছে।

প্রতিযোগিতায় একজন প্রতিযোগী সর্বোচ্চ তিনটি বিষয়ে অংশগ্রহণ করতে পারবে।

যেভাবে অনুষ্ঠিত হবে প্রতিযোগিতা

কর্মপরিকল্পনা অনুযায়ী, ১ থেকে ৩০ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত ইসলামী ফাউন্ডেশনের সব জেলা ও উপজেলা কার্যালয়ে নিবন্ধন করা হবে। এরপর ১ অক্টোবর থেকে ৩০ নভেম্বর ২০২৬ পর্যন্ত ৫০০টি উপজেলা ও ৮টি মহানগরীর ১৫টি জোন অফিসে উপজেলা পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন: মিড ডে মিল কোনো অনুগ্রহ নয়, এটি প্রতিটি শিশুর অধিকার: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

পরবর্তী ধাপে ১ থেকে ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত ইসলামী ফাউন্ডেশনের ৬৪টি জেলা কার্যালয়ে জেলা পর্যায়ের প্রতিযোগিতা এবং ১ থেকে ৩১ জানুয়ারি ২০২৭ পর্যন্ত ৮টি বিভাগীয় কার্যালয়ে বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

সবশেষে ঢাকায় জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। জাতীয় পর্যায়ের প্রতিযোগিতার সম্ভাব্য সময় ২৮ ফেব্রুয়ারি ২০২৭।

থাকছে আকর্ষণীয় পুরস্কার

জাতীয় পর্যায়ে বিজয়ীদের জন্য রাখা হয়েছে বিভিন্ন পুরস্কার। চ্যাম্পিয়ন পুরস্কার হিসেবে চার আনা ওজনের স্বর্ণপদক দেওয়া হবে তিনজনকে। প্রথম পুরস্কার হিসেবে ২০টি ৩.৫ ভরি ওজনের রৌপ্যপদক, দ্বিতীয় পুরস্কার হিসেবে ২০টি, ৩.০ ভরি ওজনের রৌপ্যপদক এবং তৃতীয় পুরস্কার হিসেবে ২০টি ২.৫ ভরি ওজনের রৌপ্যপদক দেওয়া হবে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের প্রত্যয়ন, এক কপি পাসপোর্ট সাইজের ছবি ও জন্মনিবন্ধনের ফটোকপি জমা দিতে হবে। আবেদনপত্রে প্রতিযোগীর নাম, বাবা-মায়ের নাম, শিক্ষা প্রতিষ্ঠানের নাম ও মোবাইল নম্বর স্পষ্টভাবে উল্লেখ করতে হবে।

আরও পড়ুন: দাখিল-আলিমের ‘সাধারণ শাখা’র নাম বদলে ‘মানবিক’, পরিবর্তন হচ্ছে না পাঠ্যসূচি

এছাড়া জাতীয় ও বিভাগীয় পর্যায় ছাড়া উপজেলা ও জেলা পর্যায়ের নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো যাতায়াত ভাতা দেওয়া হবে না। প্রতিযোগিতার ক্ষেত্রে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

ইসলামী ফাউন্ডেশন আশা করছে, এই আয়োজনের মাধ্যমে শিশু-কিশোরদের ইসলামী সংস্কৃতি, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ চর্চার পাশাপাশি তাদের প্রতিভা বিকাশের সুযোগ তৈরি হবে।

New Project (58).jpgসূত্র: দৈনিক আমার দেশ, ১ সেপ্টেম্বর ২০২৬, পৃষ্ঠা ১৩

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!