মূল বিষয়বস্তুতে যানThe Generation Today
 
The Generation Today
সর্বশেষশিক্ষাউচ্চশিক্ষাপরীক্ষাভর্তিচাকরিস্কলারশিপতারুণ্যপ্রযুক্তিখেলাবিনোদনলাইফস্টাইলভিডিওবাংলাদেশআন্তর্জাতিকশিক্ষাপ্রশাসনঅর্থনীতিপ্রবাসনির্বাচনশিক্ষা আন্দোলনআইন-আদালতনারী ও শিশুঅপরাধপরিবেশ ও জলবায়ুভ্রমণ-পর্যটনপুরস্কার-সম্মাননাউদ্ভাবন আবিষ্কারস্বাস্থ্য ও চিকিৎসাব্যক্তিত্বসাহিত্য-সংস্কৃতিসাক্ষাৎকারবিচিত্র খবরসম্পাদকীয়বইমেলাফ্যাক্টচেকপ্রিয় বইমতামতশিক্ষাব্যবস্থা
সর্বশেষ
শিক্ষা
উচ্চশিক্ষা
The Generation Today
সর্বশেষশিক্ষাউচ্চশিক্ষাপরীক্ষাভর্তিচাকরিস্কলারশিপতারুণ্যপ্রযুক্তিখেলাবিনোদন
The Generation Today
হোমপেজসর্বশেষরাজনীতিঅর্থনীতিআইন-আদালতবিনোদনলাইফস্টাইলমতামত
সর্বশেষ
সরকাররাজনীতিসংসদসারা দেশরাজধানীজেলাঅপরাধদুর্ঘটনাআইন-আদালতকৃষি ও খাদ্যপানি-বিদ্যুৎ-জ্বালানি
বিদ্যুৎ ও জ্বালানি
মধ্যপ্রাচ্যএশিয়াইউরোপআমেরিকাআফ্রিকাঅন্যান্য
ব্যাংক ও আর্থিকশিল্পবাণিজ্যবিশ্ববাণিজ্যবাজারউদ্যোক্তাবাজেটঅন্যান্য
ফ্রিল্যান্সিংপ্রশিক্ষণএআইগ্যাজেটবিজ্ঞানটিপসঅন্যান্য
ফুটবলক্রিকেটবিপিএলআইপিএলঅন্যান্য
খবরস্নাতকস্নাতকোত্তরপ্রফেশনাল প্রোগ্রামএমফিল-পিএইচডিক্যাম্পাস
খবরদেশিবিদেশিপ্রস্তুতি ও পরামর্শফলাফল
সারা দেশআন্দোলনখেলাআন্তর্জাতিকজীবনের গল্পবিজয়গাথাঐতিহ্যঐতিহাসিক স্থানসাক্ষাৎকারঅন্যান্য
নির্বাচনপ্রবাসসাক্ষাৎকারসাফল্যসংস্কৃতিসাহিত্যবইমেলাশিক্ষা আন্দোলনপরিবেশ ও জলবায়ুলাইফস্টাইলস্বাস্থ্য ও চিকিৎসাধর্মউদ্ভাবন আবিষ্কারব্যক্তিত্বপুরস্কার-সম্মাননাভ্রমণ-পর্যটনবিচিত্র/অফবিটশিক্ষক-কর্মচারী আন্দোলন
সম্পাদকীয়
মতামত
প্রতিযোগিতাবিতর্ককুইজঅলিম্পিয়াডসাফল্যউৎসব-পার্বণ
বিনোদন
আইন-আদালত
নারী ও শিশু
দরকারি তথ্যপরীক্ষার সময়সূচিভর্তি পরীক্ষাবোর্ড পরীক্ষাঅ্যাকাডেমিক পরীক্ষাপ্রস্তুতি ও পরামর্শমডেল টেস্টপ্রশ্ন সমাধানফলাফল
খবরমতামত
শিক্ষা মন্ত্রণালয়প্রাথমিক ও গণশিক্ষাশিক্ষা বোর্ডএনটিআরসিএইউজিসিপিএসসিঅন্যান্য
বিচিত্র খবর
ফ্যাক্টচেক
ব্যাংক-বিমা
দরকারি তথ্যস্কুলকলেজবিশ্ববিদ্যালয়অন্যান্য
তারুণ্য

নতুন কুঁড়ি-২০২৬: শিশু-কিশোরদের প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতায় আবেদন ৩১ অক্টোবর পর্যন্ত

জ

জিটি ডেস্ক

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬, ০২:১৩ PM

বিটিভি পর্দায় শুরু হতে যাচ্ছে শিশু-কিশোরদের প্রতিভা অন্বেষণের জনপ্রিয় আয়োজন নতুন কুঁড়ি ২০২৬
বিটিভি পর্দায় শুরু হতে যাচ্ছে শিশু-কিশোরদের প্রতিভা অন্বেষণের জনপ্রিয় আয়োজন নতুন কুঁড়ি ২০২৬|ছবি: সংগৃহীত

বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) পর্দায় শুরু হতে যাচ্ছে শিশু-কিশোরদের প্রতিভা অন্বেষণের জনপ্রিয় আয়োজন ‘নতুন কুঁড়ি ২০২৬’। দেশের শিশু-কিশোরদের কাছ থেকে বিভিন্ন বিষয়ে প্রতিভা অন্বেষণের লক্ষ্যে এ প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে।

বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালকের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে শিশু-কিশোরদের এ প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য আবেদন করার আহ্বান জানানো হয়েছে।

আরও পড়ুন: শিক্ষকদের জন্য হতে পারে আলাদা পে-স্কেল: শিক্ষামন্ত্রী

বিটিভির বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রতিযোগিতায় অংশ নিতে ১ অক্টোবর ২০২৬ থেকে ৩১ অক্টোবর ২০২৬ পর্যন্ত আবেদন করা যাবে।

প্রতিযোগিতায় অভিনয়, বৃত্ততা, নৃত্য, সংগীত এবং ছড়া/নাত-ফিকিরাত—এই বিভাগগুলোতে অংশ নেওয়ার সুযোগ রয়েছে।

দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা প্রতিভাবান শিশু-কিশোরদের খুঁজে বের করে সাংস্কৃতিক চর্চায় উৎসাহিত করাই এ আয়োজনের অন্যতম লক্ষ্য। জানা গেছে, দেশের বিভিন্ন অঞ্চল থেকে শুরু হবে প্রতিযোগিতার প্রাথমিক বাছাই। এরপর বিভাগীয় পর্যায়ের বাছাই শেষে ঢাকায় অনুষ্ঠিত হবে চূড়ান্ত পর্ব ও ফাইনাল প্রতিযোগিতা।

যেসব বিষয়ে অংশ নেওয়া যাবে

অভিনয় বিভাগ: অভিনয়, আবৃত্তি ও গল্পবলা।

বক্তৃতা: উপস্থিত বক্তৃতা।

নৃত্য বিভাগ: সাধারণ/মিশ্র নৃত্য, লোকনৃত্য, উচ্চাঙ্গ নৃত্য এবং দলীয় নৃত্য। দলীয় নৃত্যে সর্বোচ্চ পাঁচজন সদস্য অংশ নিতে পারবেন।

সংগীত বিভাগ: ছড়াগান (শুধু ‘ক’ শাখার জন্য), দেশাত্মবোধক গান, আধুনিক গান (শুধু ‘খ’ শাখার জন্য), নজরুলসংগীত, নজরুলসংগীত (দলীয়), রবীন্দ্রসংগীত, লোকসংগীত ও যন্ত্রসংগীত।

এ ছাড়া হামদ-নাত ও কিরাত বিষয়েও প্রতিযোগিতায় অংশ নেওয়া যাবে।

বয়সসীমা

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘ক’ শাখায় অংশগ্রহণকারীদের বয়স আবেদন করার সর্বশেষ তারিখে ৬ থেকে ৯ বছর-এর মধ্যে হতে হবে। ছেলে ও মেয়ে উভয়েই এ শাখায় অংশ নিতে পারবে।

অন্যদিকে ‘খ’ শাখায় অংশগ্রহণকারীদের বয়স ৯ থেকে ১৫ বছর-এর মধ্যে হতে হবে। এ শাখাতেও ছেলে ও মেয়ে উভয়ের অংশগ্রহণের সুযোগ রয়েছে।

এ ছাড়া কিরাত প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের বয়স ১২ থেকে অনূর্ধ্ব ১৭ বছর হতে হবে।

আরও পড়ুন: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্সে অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে এমএসসি প্রোগ্রামে ভর্তি, আবেদন ২৫ অক্টোবর পর্যন্ত

আবেদনের নিয়ম

একজন প্রতিযোগী অনলাইনে অথবা অফলাইনে যেকোনো একটি পদ্ধতিতে সর্বোচ্চ ৩টি একক বিষয় অথবা দলীয়সহ সর্বোচ্চ ৪টি বিষয়ে অংশগ্রহণের জন্য আবেদন করতে পারবেন।

আবেদনপত্র পূরণ ও প্রতিযোগিতা সম্পর্কে বিস্তারিত তথ্য বাংলাদেশ টেলিভিশনের ওয়েবসাইট এবং ‘নতুন কুঁড়ি’ ওয়েবসাইটে পাওয়া যাবে।

আবেদনের শেষ সময়: ৩১ অক্টোবর ২০২৬।

ট্যাগ:বাংলাদেশ টেলিভিশনবিটিভিপ্রতিভা অন্বেষণ‘নতুন কুঁড়ি ২০২৬’শিশু-কিশোরদের প্রতিভা

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!