চট্টগ্রামের ভাটিয়ারী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে ২০২৭ শিক্ষাবর্ষে স্কুল শাখায় শিক্ষার্থী ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। নার্সারি, কেজি এবং প্রথম থেকে নবম শ্রেণিতে ভর্তির জন্য আবেদন করতে পারবে আগ্রহী শিক্ষার্থীরা। আগামী ১ নভেম্বর থেকে অনলাইনে আবেদন শুরু হবে, যা চলবে ৩০ নভেম্বর ২০২৬ পর্যন্ত।
প্রতিষ্ঠানটির প্রকাশিত ভর্তি বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
যেসব শ্রেণিতে ভর্তি
২০২৭ শিক্ষাবর্ষে স্কুল শাখায় বাংলা ও ইংরেজি ভার্সনে বিভিন্ন শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি করা হবে। বিজ্ঞপ্তি অনুযায়ী, নার্সারি ও কেজি শ্রেণিতে বাংলা ও ইংরেজি উভয় ভার্সনে এবং প্রথম থেকে নবম শ্রেণিতে নির্ধারিত শ্রেণি ও ভার্সন অনুযায়ী ভর্তির সুযোগ রয়েছে।
আবেদনের নিয়ম ও সময়সীমা
ভর্তিচ্ছু শিক্ষার্থীদের প্রতিষ্ঠানের ওয়েবসাইটে প্রবেশ করে ‘Online Admission’ অপশনে ক্লিক করে আবেদন ফরম যথাযথভাবে পূরণ করতে হবে। আবেদন সম্পন্ন হলে ফরম ও প্রবেশপত্র ডাউনলোড করে এ৪ সাইজের কাগজে প্রিন্ট করতে হবে।
- আবেদন শুরু: ১ নভেম্বর ২০২৬
- আবেদনের শেষ তারিখ: ৩০ নভেম্বর ২০২৬
- আবেদনের ওয়েবসাইট: [www.bcs](http://www.bcs) cctg.edu.bd নয়, সঠিক ঠিকানা [www.bcscc](http://www.bcscc) tg.edu.bd—
ভর্তি পরীক্ষার সময়সূচি
প্রতিষ্ঠানটির বিজ্ঞপ্তি অনুযায়ী, নার্সারি ও কেজি শ্রেণিতে সাক্ষাৎকারের মাধ্যমে এবং অন্যান্য শ্রেণিতে লিখিত পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন করা হবে।
- নার্সারি ও কেজি: ১১ ডিসেম্বর ২০২৬, শুক্রবার, সকাল ৯টা
- প্রথম শ্রেণি (ইংরেজি ভার্সন): ১১ ডিসেম্বর ২০২৬, শুক্রবার, সকাল ৯টা
- প্রথম শ্রেণি (বাংলা ভার্সন): ১২ ডিসেম্বর ২০২৬, শনিবার, সকাল ১০টা
- লিখিত পরীক্ষার ফল প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৬, রবিবার
- প্রথম শ্রেণি (বাংলা ও ইংরেজি ভার্সন) সাক্ষাৎকার: ১৫ ডিসেম্বর ২০২৬, মঙ্গলবার
ভর্তি পরীক্ষার বিষয় ও নম্বর বণ্টন
প্রথম থেকে পঞ্চম শ্রেণির ভর্তি পরীক্ষায় বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞান বিষয়ে পরীক্ষা নেওয়া হবে। এ ক্ষেত্রে পূর্ণমান ৪০ এবং সময় ৫০ মিনিট।
ষষ্ঠ থেকে নবম শ্রেণির ভর্তি পরীক্ষায় বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞান বিষয়ে পরীক্ষা নেওয়া হবে। এ ক্ষেত্রে পূর্ণমান ৫০ এবং সময় ৬০ মিনিট।
নার্সারি ও কেজি শ্রেণিতে সাক্ষাৎকারের পাশাপাশি লটারির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচনের কথা বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে।
বয়সসীমা
বিজ্ঞপ্তিতে ১ জানুয়ারি ২০২৭ তারিখে নির্ধারিত বয়স অনুযায়ী শ্রেণিভিত্তিক বয়সসীমা উল্লেখ করা হয়েছে। নার্সারি ও কেজি থেকে শুরু করে নবম শ্রেণি পর্যন্ত ভর্তির ক্ষেত্রে নির্ধারিত বয়সসীমা অনুসরণ করতে হবে।
আরও পড়ুন: বিমান বাহিনী শাহীন কলেজ কুর্মিটোলায় ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন ৬ ডিসেম্বর পর্যন্ত
ভর্তি ফি
অনলাইনে আবেদন ফি ১ হাজার টাকা এবং সার্ভিস চার্জ ৩০ টাকা নির্ধারণ করা হয়েছে। নির্বাচিত শিক্ষার্থীদের চূড়ান্ত ভর্তি কার্যক্রম ২২ ডিসেম্বর থেকে ২৪ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলবে।
বিস্তারিত তথ্য
ভর্তি-সংক্রান্ত বিস্তারিত তথ্য, আবেদনপ্রক্রিয়া, বয়সসীমা ও হালনাগাদ নির্দেশনার জন্য ভাটিয়ারী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ওয়েবসাইট [www.bcscc](http://www.bcscc) tg.edu.bd ভিজিট করতে হবে। প্রয়োজনে বিজ্ঞপ্তিতে দেওয়া যোগাযোগ নম্বরেও যোগাযোগ করা যাবে।


